চিতা হলে আগুন হইও
কবরে গেলে মাটি দিও
আকাশ যদি মেঘ তুমি
ভেজা মাটির দূর্বা যেমন!
অনামিকা আমার কল্পনা'র বাসর ;আমার অবসর বিলাসিতা ,আবার কখনও আমার জীবন !যার নাম দেওয়া হয়নি নাকি দিতে চাইনা কোনো এক আদিম বাসনায় থাক সে সবার অজান্তে !আমার ভালোবাসা,আবেগ ,অনুরাগ ও অনুরণন সবই "অনামিকা" কেন্দ্রিক। যা বলা হয়নি ;যা কিছু বলতে চেয়েছিলাম ;নীরব যন্ত্রণা -র সোচ্চার বাণী !প্রতিটি রাত যাকে চায় ;প্রতিটি দিন যাকে খোঁজে ;অন্য কেউ নয় জীবনান্দের যেমন বনলতা আমারও তেমনি অনামিকা ! অনন্তের কাছে নতজানু এ অস্তিত্ব্য কৃতজ্ঞ প্রতিটি পাঠকের কাছে ,ভালো আছি ভালো থাকবেন ! ...........গৌরব
প্রেমের যে ষোলো কলা
তা তুমি বোঝোনা
কেবলই অভিমান
ভাষা হলে ব্যাকরন হয়
প্রেমে হয় অনুরাগ
অনুরণন যার প্রতিটি স্পর্শে
স্পর্ধা না হলে প্রেম হয় না
সঞ্চিত যা কিছু কালের গর্ভে
উত্তরাধিকার সে তোমার
নয় সে ক্ষনভঙ্গুর
যদিও বা হয় স্পর্শকাতর
স্পর্শ চায় কেবলই
তামসিক নয় তবে আত্মিক!