Sunday, 4 January 2015

কথা দাও ...........

এক বর্ষায়
আমি নাই থাকি
দেখো কলি
ফুল হয়ে ফুটবে
আগামী বসন্তে !
চিতা পুড়ে গেলে যে ছাই
গঙ্গা নয় যমুনা নয়
দিও এক অশ্বত্থ গাছের চারে !
একদিন ও বড়  হবে
এভাবেই যেন চলে
কথা দাও ...........!!!-০৪.০১.২০১৫

No comments: