Thursday, 16 April 2015

জীবনের অপর নাম ...

একটা যুগ যাবে 
কেটে যাক 
পরোয়া নেই 
প্রাণ প্রতিষ্ঠা
সহজ কথা নয় জেনো !
কবি কেউ জন্মে হয়না
শব্দ কে ছন্দে বাঁধতে হয়
ছন্দ পায় অনুভূতি
অনুভূতি দেয় জীবন !
জীবনের অপর নাম
কবিতা
তুমি কি আমার জীবন হবে !
তোমার দেহ নয়
আত্মা কে আমার করে নেবো
অমর করে দেবো !-১৬.০৪.২০১৫

No comments: