Wednesday, 8 July 2015

স্বপ্নে এসো ......

কিছু কল্পনা নাম দিলাম মেঘ
কিছু আশা ডাকি স্বপ্ন !
পাশে থাকা'র অঙ্গীকার 
দুরত্ব যদিও আলোকবর্ষের !
ছায়াপথ ধরে হেটে চলা 
যদি হয় জীবন !
সময় স্রোতে 
একদিন কিশলয় আসবে জেনো !
ফুল ফুটবে আবারও 
অনিমেষ এ দৃষ্টি 
আজও চেয়ে আছে 
সেদিনও থাকবে !
পথ হাটলে পথিক হয় 
আমি তবে ইতিহাস হোবো !
আমার ভালো লাগে স্মৃতি 
আজও ভুলিনি তোমাকে 
আজও পথ শুন্য 
বাতাস কেবল বয়ে যায় !
জীবনের স্রোতে চোরাবালি টানে 
সময়ের স্রোতে একদিন মুখোমুখি হোবো 
আমি ও মহাকাল !
তুমি না'হয় স্বপ্নে এসো 
আবার ও ............................!!!   -০৮.০৮.২০১৫       

No comments: