Thursday, 22 November 2018

উবাচ

চেনা ভিড়ে
অবচেতন
অক্ষাংশ বিহীন
বিহঙ্গ
নিরালায় বিজ্ঞাপন
বেমানান
কুরুচি সুরুচি
উবাচ
আমি তুমি
হয়না ! - ২২.১১.২০১৮

Friday, 16 November 2018

ভালোবাসলে প্রতিবাদ করতে নেই

ভালোবাসলে প্রতিবাদ করতে নেই 
আহত হতে হয় হাসিমুখে 
আনমনা হতে হয় 
সিলিং-এ আকাশ ছুতে হয় 
অথবা 
উদ্দ্যেশ্যহীন ফিরতে হয় পথে পথে !
শৃঙ্খল ভাঙতে হয়
নিজেকে গড়তে হয়
একক সত্তায় হতে হয় অর্ধনারীশ্বর !
অপূর্ণতাই প্রাপ্তি
ভালোবাসলে মিলন হতে নেই
ভালোবাসলে প্রতিবাদ করতে নেই ! - ১৬.১১.২০১৮

Wednesday, 14 November 2018

বিদ্যুৎ ও বৃষ্টি

বিদ্যুৎ ও বৃষ্টি
সে এক রাতের কথা
কবিতা সেদিন ঝর্ণা হয়েছিলো
খোলা চুলে প্রপাত
বুক পেতেছিলো পুরুষ !

মেঘের বুকে পরকীয়া বিদ্যুৎ
বৃষ্টি তখন
আকাশের ভারী বুক চিরে
নেমে আসছে
মাটি'র পৃথিবীতে !

মাটি'র পৃথিবীতে ক্লান্ত কুমোর 
দূর্গা'র বোধন হচ্ছে কোথাও'বা
অপু'র চোখে স্বপ্নেদের বয়স বাড়েনি
সাগরের বুকে বানভাসি জ্যোৎস্না
এলোমেলো বিস্রস্ত বালুচর ! - ১৪.১১.২০১৮

Monday, 5 November 2018

অরক্ষণীয়া জ্যোৎস্না

তলের খোঁজে ডুবুরি
শিকড় খোঁজে জল
পুরুষের প্রিয় অবতল
জোয়ার অরক্ষণীয়া জ্যোৎস্না !-০৬.১১.২০১৮