Saturday, 25 May 2019

নিরুদ্দেশ

ক্ষয়িষ্ণুতার অভ্যন্তরে
নীরব ফল্গুধারা
অন্তঃসলিলা দর্শন
মেঘের আড়ালে
জনসমুদ্র
একলা থাকার চেষ্টা
তবুও যেন নিরুদ্দেশ !-২৬.০৫.২০১৯

Friday, 24 May 2019

ক্ষয়িষ্ণু নীরবতা

ক্ষয়িষ্ণু নীরবতা
যেন করা বন্দী বিহঙ্গ
যতই দূরত্ব কমছে
যেন অজুহাত সন্ধানী হচ্ছি আমরা
ফসিলের উপর রং মেখে
সংসারী হচ্ছি আমরা !
তত্ত্বের বিন্দুমাত্র না বুঝে
তর্কের পাহাড়ে পেরোচ্ছি !
দিনান্তে অভাবের সংজ্ঞাটা মানসিক
ভালোবাসি যা তা একাকীত্ব
ক্ষয়িষ্ণু জীবন
মরণশীল আমরা
নীরবতার ভাষা তাই লিপিবদ্ধ
আজও তোমাতে বুঝিনি
নাকি তর্কের খাতিরে
সম্পর্কটা দূরত্বেই ভালো
নীরবতা ভালো নয় জানো
অন্ধ মনের গলি হন্যে
অনন্ত অপেক্ষা
ক্ষয়িষ্ণু নীরবতা !-০৪.০৯.২০১৮

বি. দ্র. অপ্রকাশিত একটি লেখা ;ইদানিং আর লেখা আসেনা !

Tuesday, 7 May 2019

ফেরারি

তোমার ঘরে ফেরা
ফেরারি আমি
তোমার অনেক দুঃখ
আমার বিতৃষ্ণা
ওরা তোমারই মতো
দুঃখ পোষে শুধু
নির্লিপ্ততা সময়ের দেওয়া
জীবন চলছে একরকম
ডুব সাঁতারে অনিশ্চয়তা অনেক
অবশ্যই বালুচর সমুদ্রের কাছে আণুবীক্ষণিক
কবি যে বলেছেন
"পুষ্প বনে পুষ্প নাহি ;আছে অন্তরে "!-০৮.০৫.২০১৯

Sunday, 5 May 2019

আমার যমুনা

অভিযোজিত একাকিত্ব 
বিলুপ্তপ্রায় আমিত্ব 
অভ্যেস চিরাচরিত 
যোজন ফারাক 
মুহূর্ত নির্বাক 
ঢেউ ভাঙা স্থিতি
স্রোতহীন আমার যমুনা !-০৫.০৫.২০১৯

Saturday, 4 May 2019

যৌবনে....

দূরত্ব জেগে থাকে
আলোকবর্ষ অন্তরালে
মেঘ বালিকা বৃষ্টি হয়
যুগান্তর অভিলাষে
সাগরের মতো গভীর কামনা আমার
তোর চোখে অহংকার অশনি
দাবানল পদ্মপাতায়
জল দাঁড়ায় না যৌবনে !-০৪.০৫.২০১৯

Thursday, 2 May 2019

অসহিষ্ণুতা

অসহিষ্ণুতা
নিত্য অভ্যাসে
সৌজন্যে
বেনামি জন্ম
গোধূলি লগ্নে
বিবস্ত্র মৃত্যু
লেখক হত্যার অভিলাষ
উদযাপনে ব্যাভিচার
সময়ের গর্ভে রহস্যের ছয়লাপ
মরীচিকার ঢেউ গোনে
নির্বাক কূটনীতি
চাণক্য থেকে জব চার্নক !-০২.০৫.২০১৯