Friday, 10 May 2013

~আয় রে ছুটে আয়~

বাউল গান গা রে লালন
ভুলে পিছুটান !
নোস্ তুই কারও
নয় কেউ তোর
তবে কিসের পিছুটান!
জীবন ভেলায়
যা রে ভেসে
দেখিসনে কুল-তীর!
তীরের মায়ায়
পড়লে আটকা
হবি যে ফকির!
ভব পারাবার বড়ই ফাটকা
দেখিসনে ডায়ে-বায়ে  
যেদিক যাবি আমায় পাবি!
আয় রে ছুটে আয়-লিখিত ১১।০৫।২০১৩

No comments: