Saturday, 16 January 2016

প্রেমের কাঙ্গাল

একরকম অনুভুতি
ক্ষয় হয়না সহজে
রক্তাক্ত অলিন্দ
চোখ বোজা সময়
আমায় খুঁজোনা কেউ
দরিদ্র আমি প্রেমের কাঙ্গাল !
ওদের কাছে অনেক শব্দ
আত্মা'র শরীরে রক্ত খোঁজে !
বেলাশেষে বিক্ষত বালিয়াড়ি
আনকোরা ছেলেমানুষ
প্রেমের বোঝেটা কি ?
পথ ফুরোয় না
ক্লান্তি'র পিছুটান !
আমি খোলা চোখে নিশাচর
বিষন্ন রাতে আত্মবিশ্লেষণ
কুড়ি ফুটছে ফুল হয়ে
জোয়ার এখন আর পূর্নিমা খোঁজে না !
রাত যার তুমিও তার
আমি ফকির প্রেমের কাঙ্গাল !-১৬.০১.২০১৬

No comments: