Saturday, 30 April 2016

মে দিবস আমার চোখে

নিরুত্তাপ হতে হতে
কখন জানি নেমে গেছি
হিমাঙ্কের অনেকটা নিচে
এখানে কোনো বিদ্রোহ নেই
কেবল চেয়ে থাকা 
শুন্য পথে !
ধনতন্ত্র বনাম স্বপ্ন
মে দিবস আমার চোখে
এমনি
এখন তারা যে কেউ নেই
গান্ধী নেই নেই জিন্না
লেনিন বা ওয়াশিংটন ! - ০১.০৫.২০১৬

আয়ুহীন.....

পৃথক
অভিযোজিত
আলোবর্ষ
বিভাজিত
গ্রীষ্ম অথবা বর্ষা
শীত বা বসন্ত
ঋতু নাকি স্রাব
দীর্ঘতম
পড়ন্ত বিকেল
তোমার সাথে হাঁটা পথ
আয়ুহীন !-৩০.০৪.২০১৬ 

আলাদা হওয়া মানে

আলাদা হওয়া মানে কি
দুটো আলাদা পৃথিবী গড়ে তোলা
তবে আমাকে দুরে করে দিও না
অরণ্য নাও ;নাও পর্বত
একটাই সাগর ; অগুন্তি ঢেউ
বিশ্বাস কোরো আমাকে
আমি তোমারই মতো কেউ !-৩০.০৪.২০১৬

ভালো নেই

তুমি তো তেমনি আছো
তবে কবিতা আসেনা কেন ?
কেমন এলোমেলো হয়ে গেছো
এসো একবার দেখে যাও 
আমি ভালো নেই 
আজ অনেক দিন ! -৩০.০৪.২০১৬

Tuesday, 26 April 2016

আমি আর বনলতা সেন

একলা হাঁটছি পথ
আর্জি তোমায় পাবো
ছোঁয়া হয়তো হবেনা 
কুয়াশা ছুঁলে বৃষ্টি ছোঁয়া হয়না
মিলন রাত সেও আসবে একদিন 
কথাটা মিলন নয়
মিলনাত্মক
কিছু ১টা মিলনের মতন
আকাশ ঢাকে মেঘে
জ্যোত্স্না দেখিনা
জোনাকি 'র আলোয় পাশাপাশি হাঁটি
আমি আর বনলতা সেন
তাতেও দেখি তোমার ছায়া !-২৬.০৪.২০১৬

চাহিদার টানে

তভাবে বলেছি 
ফিরে আয় 
জীবনে 
অতীত কুড়াস
ভাঙ্গা আয়নায় দেখিস পুরোনো মুখ !
পাল্টাবে না কিছু
এগিয়ে গেলে জীবন পাবে
হাত বাড়ালে বন্ধু হয়না
কেউ দেয়না মুখের খাবার
জীবন বাঁচে চাহিদার টানে
মৃত্যু জল চায় না !-২৬.০৪.২০১৬

অবস্থান

প্রতি পাতায়
প্রেমের আখ্যান
যাকে তাকে নয়
তোমাকে নিয়ে লেখা
পারতাম ভেঙ্গে দিতে
কলম সায় দেয়নি
থেমে যায়না জীবন
কেন তবে থামলো কলম
উত্তর হয়না
যা কেউ জানেনা
অক্ষয় তাই তোমার অবস্থান !-২৬.০৪.২০১৬

Sunday, 24 April 2016

উত্সর্গ মা কে

আমার সময় 
বাঁধা জীবন'
অথবা 
কেন্দ্র খুঁজি আমি 
শক্ত হওয়ার ভরসা 
অনাদি
আমি একা
তুমি
নারী রূপে জন্ম
আমার
কর্কট অপরিমেয়
তুমি
মা হয়েছো
আমার
পুরুষ হওয়া হয়নি
সাক্ষী জীবন
ব্যর্থ অনুনয়
জন্ম আসুক বারে বার
মুখ তুলে তাকাবেন ঈশ্বর
আমাকে সন্তান স্নেহ দিও সেদিন ! - ২৪.০৪.২০১৬


উত্সর্গ মা কে 
কাল তার ৫৩ হবে 
(২৫.০৪.১৯৬৩ - ...........)

Tuesday, 19 April 2016

বসন্ত আসে যায়

পারি
কিন্তু কেন ভালোবাসবো
পারবেনা
যদি ভাগ দিতে
করে নিতে
দু'টুকরো যন্ত্রণা
কেন হোবো
আমি তোমার
সুখের কবুতর নই রে পাগলি !
জানি
মেনে নিতে
বুঝি
যা বলিস না !
উত্তর খুঁজিস
শেষের পাতায়
বসন্ত আসে যায়
বেলা বয়ে যায় অপেক্ষায় !
জানি
তুইও আমাকে খুঁজিস
জানিস'না শুধু
মরিচিকা কে প্রেম না ভাবলে
কেউ প্রেমিক হয়না !
বিদ্রোহের
যতো ভাষা
সবই তোর্ জানা
তবুও
নীরবে কাঁদিস
একবার বল ভাবিসনা আমায়
তোর্ চোখে ভাসবো
বলেই তো
বেঁচে আছি আজও ! - ২০.০৪.২০১৬

বিকল্প.....

তোর্ বুকে হাত রেখেছি
বল আমায় ভালোবাসিস !
খোলা চুলে তোকে
অন্যরকম মনে হয়
তা কি জানিস !
ক্রমশ:
বাড়ে তোর্ বুকের উষ্ণতা
আমার অনুভুতি'রা হয় উন্মাদ !
আমি জল হয়েছি
প্রতিশ্রুতি ভেঙ্গে
তুই পাথর হতে পারলি কই !
পাপড়ি ছুঁয়ে আঙ্গুল
বল ভালোবাসিস
ক্ষমা করে দেবো
যত দোষ
জিভ ছোঁবে মৃত্যু !
সভ্যতা
একটা কথা মাত্র
আসলেই
আদিমতার কোনো বিকল্প হয়না
আয় আজ দেওয়াল ভাঙবো
তুই মা হবি
আমি পুরুষ হোবো !-২০.০৪.২০১৬

না বোলো না

সন্তান হোক প্রেমের ফসল
জন্মসূত্র সে তো তোমার হাতে
উত্তরাধিকার চায়
না বোলো না
প্রেম কে দাও ষোলো কলা ! - ২০.০৪.২০১৬

Sunday, 17 April 2016

"সাম্রাজ্যবাদ নিপাত যাক"

বিচ্ছিন্নতাবাদ
ভেঙ্গে যাচ্ছে দেশ 
পাল্টে যাচ্ছে 
দারিদ্রের পরিভাষা 
কলম তুলে হাতে 
দেখো রাষ্ট্রপিতা
লেখা হবে সংবিধান
ওরা কারা হাত পাতে
কেউ কেউ
মুঠো তোলে আকাশে
হুঙ্কার বা হাহাকার
শোনা যায়
"সাম্রাজ্যবাদ নিপাত যাক" ! - ১৮.০৪.২০১৬

আমি প্রেমিক হইনি

প্রেমিকা তোমায় পাইনি
তাই আমি প্রেমিক হইনি !-১৭.০৪.২০১৬

ঋণ

তোমার কাছে ঋণ অনেক 
অন্যেদের সাথে তুলনা হয়না !-১৭.০৪.২০১৬

Friday, 15 April 2016

আমাদের

জানি তৃষ্ণা'রা 
দৃঢ়
জানি অ'সুখ 
অনেক
তবুও একটা 
পরী
তোমার আমার কোলে !
জানিনা
সময়ের গর্ভে
কি আছে
অপেক্ষায় !
কলমে সৃষ্টি
অনেক
অদ্বিতীয়
সে সৃষ্টি
বুকের রক্তে যা
তোমার আমার
আমাদের !-১৫.০৪.২০১৬

Thursday, 14 April 2016

আজও আছিস সে তুই

গোটা বাজার'টা 
কিনে নেবো একদিন 
তবুও তোমাকে 
বেশ্যা হতে দেবো না !
নাসমঝ আছে 
জানেনা বেশ্যা'র ভাত
সন্ন্যাসী'তে খায় না
কে কার ভাই
কেউ বা বাপ !
নেহাৎ বানজারা
ভবঘুরে
তোমার ছবি বুকে
আজও এই বাজারে
তোমাকে খুঁজি !
আমিও হোবো আশিক
যেমন বন্যেরা বনে
শিশু সুন্দর
মায়ের কোলে !
বৈশাখের পয়লা দিনে
কথা দিলাম তোকে
তোর্ হাতে নয় যদি
খাবো না ভাত
বেশ্যার হাতে !
এক টুকরো পৃথিবী
দিবি আমায়
তোর্ আকাশে
মেঘ হোবো !
এক পশলা বৃষ্টি
যদি দিস
গোটা বাজার'টা
করে দেবো তোর্ নামে !
ধর্ম নাই রে কিছু
ছিলোনা কোনোদিনই
ছিলাম আমি
আজও আছিস সে তুই !-১৪.০৪.২০১৬

Monday, 11 April 2016

আমি কে....

মনেরে বুঝবে
মনের মানুষ
তোরে বুঝবো
আমি কে !-১১.০৪.২০১৬

Sunday, 10 April 2016

মরীচিকা প্রাণহীন

সব মানুষের জন্ম একবার
সব জীবনের মৃত্যু একবার
জীবনে প্রেম একবার
বাকি যা কিছু
মরীচিকা
প্রাণহীন !-১১.০৪.২০১৬

"ও যে মানে না মানা "

বর্ষা'র জীবনী
বর্ষা ওরফে বৃষ্টি
সে এক শুন্য পথ
দু ধারে অসংখ্য মহীরুহ
কাতর তৃষ্ণায়
পথিকের পথ চলা
ওরা কেন জানেনা জানিনা
আসলে পথের শেষ আছে
একটা মিল প্রয়োজন
বেহিসাবী বেশিদিন হয়না
ফুরিয়ে গেলে পথের চিহ্ন
কেউ আর কেন মনে রাখবে
অতীত গেলে সূর্য ওঠে
প্রতিদিন গোধূলি স্নানে একটা নতুন আকাশ
অনন্তের কি বিরাম লাগে না
ও'র কি চোখ টানে না !
কতো কথাই তো
লিখলে কি ফুরায় সেসব !
সঞ্চয় তাতে বাড়ে
পিছুটান থেমে থাকে না !
আলগা হতে হতে একদিন বাঁধন'গুলো
বাঁধ ভাঙ্গে ;অনেক জল তাতে
অনেক ক্লান্ত লাগে জানো
আজ বোধ হয় বৃষ্টি নামবে ! - ১০.০৪.২০১৬

"ও যে মানে না মানা "

Saturday, 9 April 2016

সেদিন বহুদূর নয়

কার ঘামে কতখানি নুন
জানা ছিলো
তোমার জানলায়
উড়ে যাওয়া পায়রাদের দিনলিপি !
দিন চলে গেছে
কেটে গেছে আলোকবর্ষ
এতটাই অবসর
একটা সাগর পুড়ে
মরু হতে পারে !
এতখানি কাছে ছিলে
তবুও আমি ছু-ইনি তোমাকে !
সংযমের ক্ষতগুলো
আজও অক্ষত
বিনিদ্র রাত আওড়ায়
শেষের কবিতা !
দীর্ঘজীবি হোক প্রেম
আয়ু না যেন
ক্ষয় পায় তোমাদের !
আজ আকাশের কাছে
হোবো নতজানু
আমায় আশীষ দেবে
নক্ষত্র যতো !
আমার
এক বিন্দু ঘাম যদি হয়
তুমি শুষে নিয়ো
তোমরা থেকো পাশে
একদিন সন্ন্যাস আসবে
সেদিন বহুদূর নয় !-০৯.০৪.২০১৬

Friday, 8 April 2016

রাতের পর রাত......

রাতের পর রাত
শুধু জেগেছি !
তোমরা কি হারিয়েছো
তোমরা হেরেছো
যতবার
আশ্রয় চেয়েছো !
আমি নিজেকে ভেঙ্গে
একা হয়েছি !
রাতের পর রাত
শুধু জেগেছি !-০৯.০৪.২০১৬

Thursday, 7 April 2016

বালুচরে বাঁধা ঘর

রাত না জানি 
কবেই 
গভীর হতে শিখেছে !
তবুও আঁধারের 
পরিনতি 
আলো তে বাঁধা !
নাড়ি কাটলে
জীবনের
সংজ্ঞা হয়না !
যে যাই বলুক
বালুচরে বাঁধা ঘর
তোমার আমার হবেনা ! -০৮.০৪.২০১৬

পাষানের অতীত....

দীর্ঘ:শ্বাস'রা দীর্ঘতর 
হতে হতে মিলিয়ে গেছে 
প্রাণবায়ু তবুও আটকা 
স্বপ্ন হলেও সত্যি 
পাষানের অতীতে প্রেম ছিলো !-০৭.০৪.২০১৬

Sunday, 3 April 2016

জীবন্ত ইতিহাস

পৃথিবীর সব অভাব
যেন
ভালোবাসা'র কাছে ছোট হয়
পৃথিবী'র সব সুন্দর
যেন 
তোমার কাছে ম্লান হয়
যাকে ভালোবেসেছো
সে হারতে শেখেনি
তার বিনয়ের কাছে সবাই হেরেছে
তার সিদ্ধান্ত হিমালয় প্রমান
সে একটাই জীবন
তার সিদ্ধান্ত এক
প্রেমিকা অনেক
স্ত্রী একজনই
কন্যা একটি !
তুমি মনে কোরো
আমাকে ছেড়ে চলে যাবে
জানোনা,
যেদিন ছেড়ে যাবে
তুমিও ইতিহাসে শরিক হবে !
"আমিই তো জীবন্ত ইতিহাস
যে উত্তরাধিকার চায় তোমার কাছে !"
-০৪.০৪.২০১৬

Saturday, 2 April 2016

অবশিষ্ট জ্যোত্স্না

মোমের আলোয় 
অবশিষ্ট জ্যোত্স্না 
আঁচল ক্ষনিকে মেঝেয় 
আঙ্গুলের আবিস্কারে 
ঠোঁটের মতো কি একটা 
মৃদু আলোয় অস্পষ্ট ভাঁজ
তবুও সুন্দর মনে হয়
বন্ধ চোখের অনুভব
মৃদু শব্দের উচ্চ গ্রাম ! - ০২.০৪.২০১৬

~BIROHO BEDONA~

jodi chale jao
kono ek gohin govir raatein
jodi na fero
jodi firiye dao aamar
binito nibedon
ki kore thakbo
tomay chere
tom hote dure!!!

Friday, 1 April 2016

সাগর কে ডুবতে দেখেছি

আমি সাগর কে ডুবতে দেখেছি
রাত নাকি কোনদিনই চাঁদের নয় !
জ্যোত্স্না মেঘে লুকিয়েছে মুখ
বারান্দায় আলো নেভাও ভোর হয়েছে !-০২.০৪.২০১৬

তুমি আসবে তো..........

আজ কতো বছর
তুমি বৃষ্টি ভেজোনি
তোমার ক্লান্ত দু'চোখ
সে কথাই বলে
আমার এক বুক
বালুচর
তবুও তুমি
মোহনা খোঁজো
কে থাকে
তোমার মোহনায়
সেদিন রাত কে
তোমার কথা বলেছিলাম
সে বলেছে
চাঁদ কে নাকি
তোমার থেকেও সুন্দর দেখতে
আমি বলেছি
এই পূর্নিমায় আমি তোমাকে
চাঁদের মুখোমুখি আনবো
তুমি আসবে তো !-০২.০৪.২০১৬

তোর্ চোখে জল কেন....

এই যে এতো সামাজিক আলো
যে দিলি
সেই মেয়ে
আজ তোর্ চোখে জল কেন !-০১.০৪.২০১৬

Benami...79

Raasta-Ghat sob faaka
Street Light gulo jodio anirban
Choker pata chay biram
Mon chay swapne dekhte
Choli tobe
dekha hobe
Surjodoy er sathe
Notun ekta din
Onek notun somvabona
Tumi r Aami
Aami firey aasbo
Tomra theko
Suvo Ratri-Likhito 01.04.2013