অনামিকা আমার কল্পনা'র বাসর ;আমার অবসর বিলাসিতা ,আবার কখনও আমার জীবন !যার নাম দেওয়া হয়নি নাকি দিতে চাইনা কোনো এক আদিম বাসনায় থাক সে সবার অজান্তে !আমার ভালোবাসা,আবেগ ,অনুরাগ ও অনুরণন সবই "অনামিকা" কেন্দ্রিক। যা বলা হয়নি ;যা কিছু বলতে চেয়েছিলাম ;নীরব যন্ত্রণা -র সোচ্চার বাণী !প্রতিটি রাত যাকে চায় ;প্রতিটি দিন যাকে খোঁজে ;অন্য কেউ নয় জীবনান্দের যেমন বনলতা আমারও তেমনি অনামিকা ! অনন্তের কাছে নতজানু এ অস্তিত্ব্য কৃতজ্ঞ প্রতিটি পাঠকের কাছে ,ভালো আছি ভালো থাকবেন ! ...........গৌরব
Tuesday, 10 December 2013
Monday, 9 December 2013
Friday, 6 December 2013
~ ইতি ~
কাগজে মোড়া
চাপা কান্না !
বাক্স বন্দী
স্বপ্ন যত !
বস্তা পচা
যত স্মৃতি !
আজ বিদায়
আজ
ইতি ! - ০৬.১২.২০১৩
Tuesday, 3 December 2013
Monday, 2 December 2013
Sunday, 1 December 2013
Monday, 25 November 2013
~ গনিকা পতি ~
আমার স্ত্রী এক গনিকা
খুব সাধ করে তাকে এনেছিলাম !
মনে করে যন্ত্রমানবী
যা বোলবো তাই শুনবে
মুখ ফুটে কিছু বলবে না !
শুরু'টা মন্দ হয়নি
বড় লাজুক ছিলো ও '!
কিন্তু,
তারপর যত দিন গেলো
ও'র
আগের মতো রইলো না !
আমি বুঝেছিলাম
ও'র
আমার অধীনে থাকবে না !
ও'
স্বাধীনতা চায়
চায় মুক্ত বাতাস
চায় খোলা আকাশ
আমি তাই দিলাম !
ও'কে
মুক্তি দিলাম !
আমি দেখলাম
ও'র চোখেও
অজস্র স্বপ্ন ছিল
যেমন সকল পুরুষের থাকে !
অনেক অপূর্ণ আশা ছিল
যেমন সকল পুরুষের থাকে !
অনেক অপূর্ণ আশা ছিল
যেমন সকল পুরুষের থাকে !
যা আমি
পূরণ করতে পারিনি !
আমার কর্তব্য ছিল
যা আমি কোনোদিন বুঝিনি !
আমি কোনোদিন বুঝিনি
ও'কে !
কিন্তু,সমাজ বুঝেছে
ও'কে
নাম ও দিয়েছে
" গনিকা "
কিন্তু,আমি তবুও
"ও'কে
ভালোবাসি
ভালোবাসবো !" - ২৫.১১.২০১৩
Saturday, 23 November 2013
~ জাতিস্মর ~
পথ চলতে
আজও হোচট খেতে হয় !
স্বাবলম্বী
স্বাবলম্বী
সময়ের দেওয়া পরিচয় !
অঙ্কুরে বিনষ্ট
শত- সহস্র নবাঙ্কুর !
আমি এক
পথভ্রষ্ট জাতিস্মর !
আমার
দিগন্ত বহুদুর !- ২৩.১১.২০১৩
Friday, 22 November 2013
~ হারানো কবিতা ও তুমি ~
আমার কবিতা'র একটা খাতা ছিল
তোমরা তো জানো
কেউ কি দেখেছো !
আমার সমস্ত কবিতা তাতে
কোথায় যেন
হারিয়ে গেলো খাতা'টা !
সেদিন যেমন তুমি হারিয়ে গিয়েছিলে
মাঝপথে আমি একলা
ঠিক সেভাবে !
আমার কোনো ভ্রুক্ষেপ নেই
জানো
জানো
পিছুটানও আজ আর নেই !
যা আমার নয়
তার আশা আজ আর রাখিনা !
তুমি নেই কবিতা'ও
রইলো না ! - ২২.১১.২০১৩
তুমি নেই কবিতা'ও
রইলো না ! - ২২.১১.২০১৩
Friday, 8 November 2013
Thursday, 7 November 2013
Wednesday, 6 November 2013
~ স্বপ্নের ক্যানভাস-এ ~
আমার অনেক কথা
বলা বাকি !
দাড়াও অল্প
স্মৃতি'র ঘরে প্রদীপ'টা জ্বালি !
সেই যে তুমি গেছো
সত্যি বলতেই
আমি একটু
বাউন্ডুলে হয়ে গেছি !
কোনোকিছুই আর
আগের মত নেই জানো !
সবকিছুই কেমন যেন
এলোমেলো !
*************************
দেখো-দেখি
এতোদিন পর তুমি এলে !
আর আমি
কি সব প্রলাপ বকছি !
না ,এবার তোমার কথা বোলো
কতদিন পর তোমায় দেখছি !
বিশ্বাস করতে পারছি না
মনে হচ্ছে যেন মরীচিকা !
কিন্তু,তাহলেও
আমি তোমায় যেতে দেব না !
এ রাতের যেন ভোর না হয়
Tuesday, 5 November 2013
~ অনামিকা ~
আমার মন
এক বিস্তৃত পরিসর !
কিন্তু তবুও যেন সীমিত
একটা পরিসীমা বেঁধে রাখে !
তাইতো আমি মাঝে-মাঝে
মনের জানালা খুলি !
মনে হয় একটু
বাইরের জগৎ দেখি !
আজও সেরমই আনমনে
আমি দাড়িয়েছিলাম
মনের জানালায় !
কি দেখলাম জানো
আমি দেখলাম
একটি কিশোর ছেলে
একা দাড়িয়ে
ধু ধু রোদ !
স্মৃতিকাতর হয়ে পড়েছিলাম
সত্যি কথা বলতে !
আমিও তো এভাবেই
দিনের দিনের পর দিন অপেক্ষা করেছি !
আজ সময় আমায়
সংযম শিক্ষা দিয়েছে !
তবুও আজও
যা বুঝিনি
ভালোবাসা কি এত ঠুনকো হয়?
আমি আজও বুঝিনি
জানো....................!-০৫.১১.২০১৩
এক বিস্তৃত পরিসর !
কিন্তু তবুও যেন সীমিত
একটা পরিসীমা বেঁধে রাখে !
তাইতো আমি মাঝে-মাঝে
মনের জানালা খুলি !
মনে হয় একটু
বাইরের জগৎ দেখি !
আজও সেরমই আনমনে
আমি দাড়িয়েছিলাম
মনের জানালায় !
কি দেখলাম জানো
আমি দেখলাম
একটি কিশোর ছেলে
একা দাড়িয়ে
ধু ধু রোদ !
স্মৃতিকাতর হয়ে পড়েছিলাম
সত্যি কথা বলতে !
আমিও তো এভাবেই
দিনের দিনের পর দিন অপেক্ষা করেছি !
আজ সময় আমায়
সংযম শিক্ষা দিয়েছে !
তবুও আজও
যা বুঝিনি
ভালোবাসা কি এত ঠুনকো হয়?
আমি আজও বুঝিনি
জানো....................!-০৫.১১.২০১৩
Monday, 4 November 2013
Thursday, 31 October 2013
Wednesday, 30 October 2013
Tuesday, 29 October 2013
Saturday, 26 October 2013
~ভালোবাসা'র সে'দিন ~
কষ্ট হয়েছিলো
সেই একদিন !
অঝোরে কেঁদেছিলাম
সেই এক রাত !
আর নয়
কোনদিনও নয় !
সেই একমাত্র
রাত ছিল !
সেটাই ছিল
সেই দিন !
তুমি আমি-তে
মিশে গিয়েছিলে !
হয়েছিলে একাকার
একান্তই একাত্ম !
একাকীত্বের নিশ্চিদ্র
বেড়াজাল ছিল সেদিন !
আর ছিল
এক দীপ নেভানো রাত !
পূর্নিমা'র চাঁদ সাক্ষী ছিল
রাত জাগা তারা'দের বাসরে !
জ্যোত্স্না বয়েছিলো অঝোরে
জোয়ার-ভাটা ছিল অনলস !
একাকী আমি সারাটারাত
Friday, 25 October 2013
~ স্বীকারোক্তি ~
অপূর্ণ আমাদের মিলন
সামাজিকতার ঠুনকো বেড়াজালে আটক !
তবুও তো তুমি মা
শুধু জন্ম দিলেই পিতা
হওয়া যায় না !
তাইতো আজও অনলস
আমি কর্তব্যপরায়ণ !
তুমি ঠিকই বলতে
আমি সম্পর্ক বুঝিনা
বাস্তবে জানো আমি খুব দুর্বল !
তোমাকে বুঝতে দিইনি কোনোদিন
কিন্তু বিশ্বাস কোরো
আমার তুমি ছাড়া কেউ ছিল না
আজও নেই !
আমার ভুল ছিল
আমি তোমার অপরাধী !
আমাকে ক্ষমা কোরো না
শুধু এভাবেই নিজের
পিতা'র অধিকার পালন করতে চাই !
..........................................................একান্তই তোমার
...................................................................................."গৌরব" - ২৫.১০.২০১৩
...................................................................................."গৌরব" - ২৫.১০.২০১৩
Thursday, 24 October 2013
~"তুমি নেই মানিনা "~
গুনমুগ্ধ শ্রোতা
শুনেছি
তোমার আকুল মিনতি
"আমায় একটু জায়গা দাও"
মদমত্ত প্রেমিক
শুনেছি
প্রেমের অব্যর্থ আহবান
"ও মেরি জোহরাযাবিন"
যৌবনের জয়গান গেয়েছ
তুমি
রেখে গেছো
"কফি হাউস"
বাস্তবের রুক্ষতা
জীবনের কঠোরতা
"সবার কপালে নাকি সুখ সয়না"
আজ তুমি নেই
তাইতো সেদিন বলেছিলে
"গানের খাতায় শেষের পাতায়
................................................"
তোমার আসন
কেবলই তোমার
তুমি অমর
Wednesday, 23 October 2013
~ দিশেহারা ~
অনেকটা পথ একলা চলে
আজ আমি ক্লান্ত !
ক্লান্ত বলতে
আমি "অতিষ্ঠ" !
এই মহানগর
সারি-সারি রাজপ্রাসাদ !
এই রাজপথ
জনপ্লাবনে হারিয়ে ফেলেছি
নিজের "অস্তিত্ব" !
সামান্য একটা জীবিকা
বরং বলি "দাসত্ব" !
তার মোহে
জীবনকেই যেন
সময়ের যুপকাষ্ঠে
করলাম উত্সর্গ !
নিজের বোলে কিছু নেই আমার
Tuesday, 22 October 2013
Monday, 21 October 2013
Saturday, 19 October 2013
Wednesday, 16 October 2013
Sunday, 13 October 2013
~সাগরিকা~
সাগর তীরে ঢেউ-এর ভিড়ে
দেখেছি তোকে আমি !
মনের তটে আছড়ে পড়েছে
ভাবনার সুনামি !
স্বপ্নে তোকে কতবারই দেখেছি
মনে হয়েছে মরীচিকা !
আজ ভেঙ্গেছে ভ্রান্ত ধারণা
তুই তো চিরন্তন
তুই তো চিরসবুজ !
অতল তলের অতলান্তিকা
আমার প্রেমের সাগরিকা ! - ০৯.০১.২০১৩
Wednesday, 9 October 2013
~তিন্নি তোমাকে~
তোমার যখন
ভরা শ্রাবণ
পাগলপারা যৌবন !
আমি তখন
উষর মরু
কালোত্তীর্ণ কালপুরুষ ! -০৮.১০.২০১৩
Tuesday, 8 October 2013
Thursday, 3 October 2013
Tuesday, 1 October 2013
Monday, 30 September 2013
Saturday, 28 September 2013
Friday, 27 September 2013
Thursday, 19 September 2013
অচেনা লাগে
নিজেকে বড় অচেনা লাগে এখন
চাওয়া-পাওয়ার হিসেব যাচ্ছে বদলে
তৈরী হচ্ছে সময়ের সাথে চলার নতুন পথ
ক্লান্ত পথে হেঁটে চলা সুধু বেঁচে থাকার জন্য
দোমড়ানো মোচড়ানো মন'টা আজও চায় হাসতে
ভালোবাসার আগুনে নিজেকে পোড়াতে,ভালোবাসতে.......
তবু কেন বারবার নিজেকে খুঁজে বেড়ায়
এখনও কেন শুধু অতীত হাতড়ায়
সুখ খুঁজতে গিয়ে চোখের স্বপ্ন'গুলো
নোনা জলে ধুয়ে যায়
যত চেপে ধরি আঙ্গুলের ফাঁক দিয়ে হারিয়ে যায়
তাইতো আজ বড় অচেনা লাগে নিজেকে
কোনোদিন কি চেয়েছিলাম এভাবে বাঁচতে....!!!-সুমিত্রা মুখার্জী
চাওয়া-পাওয়ার হিসেব যাচ্ছে বদলে
তৈরী হচ্ছে সময়ের সাথে চলার নতুন পথ
ক্লান্ত পথে হেঁটে চলা সুধু বেঁচে থাকার জন্য
দোমড়ানো মোচড়ানো মন'টা আজও চায় হাসতে
ভালোবাসার আগুনে নিজেকে পোড়াতে,ভালোবাসতে.......
তবু কেন বারবার নিজেকে খুঁজে বেড়ায়
এখনও কেন শুধু অতীত হাতড়ায়
সুখ খুঁজতে গিয়ে চোখের স্বপ্ন'গুলো
নোনা জলে ধুয়ে যায়
যত চেপে ধরি আঙ্গুলের ফাঁক দিয়ে হারিয়ে যায়
তাইতো আজ বড় অচেনা লাগে নিজেকে
কোনোদিন কি চেয়েছিলাম এভাবে বাঁচতে....!!!-সুমিত্রা মুখার্জী
Wednesday, 18 September 2013
Tuesday, 17 September 2013
Monday, 16 September 2013
Saturday, 14 September 2013
অগ্নিপরীক্ষা আজও চলছে
সত্য ক্রেতা দাপর পেরিয়ে
আজ বিশ্বদরবারে কলি এসেছে
রামায়ন মহাভারত-এর হয়েছে ইতি
তবুও দহন অবিরাম
স্থান কাল পাত্র বিভেদে
দ্রৌপদী সীতা-আজও দগ্ধ
রামায়ন মহাভারতের সীমানা অতিক্রম করেও
চারিধারে অগ্নিপরীক্ষা অবিরাম
মমতাময়ী নারী মহীয়সী
দশভূজা সতী
আজও রতি দগ্ধ
জাগো নারী
হও অসুর দময়ন্তী
তোমাতেই রয়েছে
সৃষ্টি সম্ভাবনা
তোমাতেই অসুর ইতি !-তৃষ্ণা দত্ত
Subscribe to:
Comments (Atom)







.jpg)



.jpg)







.jpg)










.jpg)

.jpg)

.jpg)
.jpg)

.jpg)











