Wednesday, 30 April 2014

আঁকিবুকি"

"রবি" এঁকেছিল
পলাশ
মেঘের আঙ্গিনা জুড়ে !
তাই দেখে
"সুনীল"
তুলেছিল কালবৈশাখী !
আমি এখন
অনেক ছোট
শুধুই করি "আঁকিবুকি" !!!-৩০.০৪.২০১৪

Tuesday, 29 April 2014

প্রিয় অনামিকা , -প্রযত্নে অসীম

প্রিয় অনামিকা ,
-প্রযত্নে অসীম 

তুমি আসবে বলে 
..........তাই -
লিখবো মনে করেও
........লেখা হয়নি !
রং ছিল
.........তুলি ছিল-
উন্মুক্ত আকাশ ছিল
তবুও আঁকিনি রামধনু !
অপেক্ষায় ছিলাম যে -
যদি তুমি আসো !
জানো
কালবৈশাখী ও বোধ হয়
তোমায় পেতে হন্যে !
সেও যে নিরুদ্দেশ
তোমার বাসনা
যে অদম্য
অনামিকা -
তুমি এসো !

একান্তই তোমার ,

অনন্ত

-২৯.০৪.২০১৪

Sunday, 27 April 2014

~ তুমি প্রকৃতি ~

তুমি নির্মল
তুমি নিস্পাপ
তুমি অমূল্য 
তুমি প্রকৃতি !-27.04.2014

Photo Courtesy-Baishali Mallick

Thursday, 24 April 2014

কখনও সাগর তীরে কখনও মরুদ্যান !

স্বপ্নের মানভঙ্গ
জীবনের উত্থান !
ভাঙ্গা-গড়া  জীবন জুড়ে 
কখনও সাগর তীরে 
কখনও মরুদ্যান !
কুড়িয়ে চলা
স্বপ্নের নুড়ি
কেবলই অবিরাম।
কখনও সাগর তীরে
কখনও মরুদ্যান !
তুমি ছিলে
তুমি আছো
থাকবে এভাবেই।
ক্লান্ত পথিক আমি
ধ্রুবতারা সন্দিহান।
কখনও সাগর তীরে 
কখনও মরুদ্যান !
ভেঙ্গেছি গড়েছি
করেছি তর্পণ
অতীতের জানালা জুড়ে
রেখেছি নয়ন।
আলো -আঁধারি পথে চলে
কখনও সাগর তীরে 
কখনও মরুদ্যান !-২৪.০৪.২০১৪

~ অজেয় ~

আদিম উন্মাদনা 
আজও অজেয় !
মানুষ তাইতো 
আজও সামাজিক !
স্বাধীনতার আকাশ 
আজও নীল !
চির অতৃপ্ত 
অতল অসীম !-২৪.০৪.২০১৪

~ বিমূর্ত ~

বিমূর্ত মুহূর্ত সকল 
বাস্তবতায় বানভাসি !-২৪.০৪.২০১৪

বাংলা ও বাঙালি !

একটা দেশ
একই জাতি
যদিও
দিধাবিভক্ত !
বা বলি ,
আরও বেশি !

যেন একই দেহে দু'টি প্রান !

তবুও
তার শস্যক্ষেত
সোনা ফলায় !
নির্যাতিতা মা
মমতায় অদ্বিতিয়া !
ইতিহাস সাক্ষী
বাংলা
ও বাঙালি !-২৪.০৪.২০১৪

Tuesday, 22 April 2014

প্রিয় সুনীল,

প্রিয় সুনীল,
...........মন থেকে বলছি মনের মানুষ দেখা মাত্র তোমার প্রেমে পড়েছি!তুমি তো জানো এখন Social Networking-এর যুগ !তাই নিজের অজান্তে শুভাকান্হী-দের প্ররোচনায় তোমার বেশ কিছু অমর সৃষ্টির সাক্ষ্য হয়েছি !বই-এর পোকা নই আমি। তবে ছায়াছবি আমি বেশ দেখি। তাই প্রকৃতপক্ষে গৌতম দা -র (গৌতম ঘোষ )সৌজন্যেই তোমার প্রতি আগ্রহ। তোমার সেই "নীরা" আর আমার "অনামিকা"। তোমার নীরা যে কি সৌভাগ্যবতী ,আমার জানো হিংসা হয় !লিখছি বহুদিন ;কিন্তু সত্যি আজও পারিনি !পেতেও চাইনা হয়তো ;চিরজীবী তোমার প্রেম চিরন্তন তুমিও ! যেখানেই থেকো আশীষ দিও ;তোমার আশীর্বাদ ধন্য পূর্ণতা পাক এ অতৃপ্ত হৃদয় !
......................................................................তোমার গুণগ্রাহী ,
গৌরব........................

Sunday, 20 April 2014

~ তৃষ্ণা ~



শশী আজ বাড়ি  নেই
রাত্রি তুমি এসো !
প্রেমের ষোলো কলা যে
আজও অধরা !!-২০.০৪.২০১৪

Saturday, 19 April 2014

~ মাইলস্টোন জীবন ~

ধরো,
জীবনটা মাইলস্টোন
এবার পথ চলা শুরু করো !
দেখবে ,
পথিমধ্যে  অজস্র শৃঙ্খল
সৌজন্যে -সময় !
আবার,
একসময়
সব মুছে যাবে !
বরং বলি,
সময়ের স্রোতে প্লাবিত হবে
যেদিন
তুমি ও
অন্তিম শ্বাস
মুখোমুখি হবে !
তারপর,
তার আর পর নেই
আছে শুধু -
কিছুটা ছাই
এক রাশ নীরবতা-
অনেকটা পেরিয়ে আসা
পথ -
একটা জীবন
একটা মাইলস্টোন !!! -১৯.০৪.২০১৪

প্রিয় শশী,

প্রিয় শশী,
...........সেই কোন অনন্তকাল
থেকে তুমি আমায় জানো
আমি তুমি যে অবিচ্ছেদ্য 
দৃষ্টিহীনের যন্ত্রণা
সে তো অভাগাই জানে !
যদি তুমি
..........দেহ হও
আমি তব
..........প্রান !
যদি তুমি হও বিমুখ
....................আমি ম্রিয়মান !
হে স্বামী
........কেন তব
এ অভিমান......!
প্রকৃতি সাক্ষ্য
তুমি আমি যে
একই দেহে দুটি প্রান !
কিরণ বিনা যেমন
..................রবি সন্দিহান !
তুমি বোলো
............জোছনা ছাড়া
কি কাঁদেনা শশী'র
...................প্রান !!!
.............................তোমার জোছনা
.............................................১৯.০৪.২০১৪

প্রিয় অনামিকা,

প্রিয় অনামিকা,
.................চিঠিটা পেয়েছিলে কি !জানি অবান্তর প্রশ্ন ;কিন্তু আমি যে নিরূপায়।সেই যে প্রথমদিন বলেছিলাম 'এ সম্পর্কের যাবতীয় ভবিষ্যনিধি তোমারই হাতে' !সেটাই বোধ হয় আমার ভ্রান্তি ছিল। সময়ের স্রোতে অনেক চোরাবালি ঢাকা পরে যায় আবার অনেক ক্ষত পূনরায় প্রান পায়। না যদি হয়,তবে বলো তো কেন আজও তুমি স্বাধীন;কেনই বা আমি আজও শর্তহীন বন্দী। জানি,আমার কোনো প্রশ্নের উত্তরই তুমি দেবেনা !তবে কি জানো,দখিনা বাতাস একদিন বইবে,অগ্নিশর্মা রবি যে পূব দিগন্তে অবিরাম উদীয়মান একদিন উত্তরায়নে যাবে। সেদিন জেনো কবি প্রিয় শশী জ্যোত্স্না বিমুখ হবে। সেদিন তুমি এসো উজানের পথে ,যেখানে বালুচর মেশে সাগরে ভাটার টানে। আমি অপেক্ষা করবো;তুমি এসো !

                                                                                                                                           গৌরব
                                                                                                                                      (১৯.০৪.২০১৪)

যদি না ফিরে আসি ...........

একটা ঠিকানা দেবে 
যদি একটা উড়োচিঠি দি !
একটু ছায়া দেবে
যদি প্রত্যয় চায় বিশ্রাম !
বা একটু আশ্বাস দিও 
যদি নিশ্বাস হয় বিশ্বাসঘাতক
যদি না ফিরে আসি ...........!!!-১৯.০৪.২০১৪

Friday, 18 April 2014

~ পরিয়ে কে প্রাণনাথ ~

প্রাপ্তি -অপ্রাপ্তির 
বিচার !
না হয় করুক
সময় !
এসো না 

একাত্ত্ম হই !!!-১৮.০৪.২০১৪

শুধুই......... তোমায় ভালোবাসি !!!

তুমি সুন্দর 
.................তাই তো চেয়ে থাকি 
তুমি নিস্পাপ 
....................তাই তো ভালোবাসি
তুমি অবুঝ 
................বোঝোনা ভালোবাসা 
আমি অনড়
.................তবুও ভালোবাসি
শুধুই.........
তোমায় ভালোবাসি !!!-১৮.০৪.২০১৪
***********************
You're Beautiful
......................So I gaze at
You're innocent
.......................So I fall in Love
You're so nice
......................Never recognize mah Love
I'm reckless
..................Still in Love
Just for YOU........-18.04.2014

Wednesday, 16 April 2014

~ সাদা চিঠি ~

নীল্ খামে 
ছিল সাদা চিঠি !
খাম খোলা মাত্র 
চোখে জল এসেছিল !
শুধু বলিনি 
তোর্ চোখেও -
জল
আসবে ভেবেই ! - ১৬.০৪.২০১৪

প্রিয় সুমিত্রা দি,

প্রিয় সুমিত্রা দি,
......................কথা দেওয়া ও রাখা বোধ হয় জীবনের অন্যতম স্বাধীন শর্ত,বরং বলি শর্তহীন শর্ত !এই যেমন আমি বলেছিলাম চিঠি দেব,সময়ের অভাবে দিতে পারিনি। তাই আজ অনেকটা অসময় কে বশ করে কলম ধরা !তোমার সাথে পরিচয় বোধ হয় খুব বেশি দিনের নয়;যদিও কোনদিন পরিমাপের দৃষ্টিভঙ্গি প্রয়োজন হয়নি। তুমি আমার অন্যতম একনিষ্ঠ পাঠিকা;বকলমে আমি কৃতজ্ঞ যে তুমি তোমার মূল্যবান সময় আমার মত এক নব আগুন্তুক লেখক কে দিয়ে তার মর্যাদা রেখেছো !আমরা সবাই জানি আমাদের আয়ু সীমিত;তবুও মায়া বন্ধনে জড়িয়ে প্রবহমান সময় কে স্মৃতি করে তুলি। ভেবে দেখো তো একদিন যেদিন আমি আকাশের তারা হয়ে যাব তুমি কি ভুলতে পারবে !পারবে না.......তা আমি ভালই জানি !সবাই যে মনে রাখে তা না। কিন্তু তুমি ভুলে যেতে পারবে না !বিশ্বাস করো তুমি যেভাবে আমাকে উত্সাহ দাও কেউ এতটা করেনা ;হয়ত আমার পরম প্রিযজনেরাও নয় !মানুষ প্রকৃতির সন্তান কেও কারও নয়;চিরতরে নিজের সীমিত সীমায় আমরা সকলেই সীমাবদ্ধ! ভালো থেকো দিদি;তোমার আশীর্বাদ বৃথা যাবে না,তোমার ভাই একদিন বড় হবেই !কথা দিলাম ;কথা রাখবো !
...............................................................................................তোমার স্নেহের,
-------------------------------------------------------------------------------------গৌরব
..............................................................................................-১৬.০৪.২০১৪

~ স্বপ্নের ঘুম ~



ওরা ঘুমিয়ে আছে
ভোরের অপেক্ষায় !
রাত পোহাতে
দেরী -
নেই কিনা ! - ১৫.০৪.২০১৪     


Monday, 14 April 2014

~হে পাষাণী~


এ অবসর
বড় একান্ত !
এ একাকিত্ব
বড্ড নির্জন !
মরীচিকাময় জীবন
যেন বালুচর !
তুমি খেয়া
তুমিই পারানি !
পার করো
হে পাষাণী !-১১.০৪.২০১৪

Sunday, 13 April 2014

~অবশেষে......!!!

অনেকটা বাকি তাই
অনেকটা বলা হলো না !
তুমি থেকো

আমি ফিরে আসবো ! - ১১.০৪.২০১৪

~সেই রাতে ...~

সেদিন কি পূর্নিমা ছিল
ঠিক জানা নেই
তবে জ্যোত্স্না স্নান করেছিলাম
তোমার দৃষ্টি লাবন্যে
পূর্ণতা পেয়েছিল
চাতক এ মন ! - ১৪.০৪.২০১৪

Thursday, 10 April 2014

...তুই কে... ?

আজও বুঝিনি 
~`"তোকে"`~ 
...তুই কে... ? - ১০.০৪.২০১৪

Wednesday, 9 April 2014

~ একটি প্রেমের কবিতা ~

একটা সমুদ্র হবে
চোখের কোলে ধরে রাখবো !
বা একটি নদী
নাম রাখবো-
না তিতাস নয় !
তোমার নাম দেব
বরং ক্লান্তি !
তুমি কিনা আমার
নির্জিত সময়ের স্বরলিপি !
তোমাকে পেলেই তো আমার
পিপাসা পায় তার অভিষ্ঠ !
ভেবে দেখো তো
তুমি যদি সাগর হতে
আমি হতাম দিগন্ত !
কেউ কোনদিন আমাদের
আলাদা করতে পারতো না !
আমি তো কবি
তাই তোমার ভয় নেই !
সকলের অজান্তে
তুমি চিরদিনই আমার !-০৯.০৪.২০১৪

Saturday, 5 April 2014

~ অঙ্গীকার ~

লক্ষী যদি নারায়নের হয়ে থাকে
বেহুলা যদি লক্ষিন্দর-এর হয়ে থাকে !
পার্বতী যদি শিবের হয়ে থাকে 
সারদা মা যদি শ্রী রামকৃষ্ণের হয়ে থাকে !!
বনলতা সেন অমর
জীবনানন্দের কলমে !!!
নীরা চিরসবুজ 
সুনীলের মননে !
তবে আমিও বলি-
কথা দিচ্ছি 
তোকেও আমি হারিয়ে 
যেতে দেবোনা !!
আমার সৃষ্টির সাক্ষ্য 
যে তুই 
অনামিকা !!!
তুই অমর
তোমার রহস্য উন্মোচনের অধিকার 
সে যে কেবলই আমার !!!!!

-গৌরব 

-০৫.০৪.২০১৪

Thursday, 3 April 2014

~ ঘুম ভেঙ্গে ~

চোখ বোজ
স্বপ্নেরা
জীবন
জেগে উঠুক !-০৪.০৪.২০১৪

~বেডরুম~

দেওয়াল খুঁড়ে 
খুঁজিস আত্মীয়তা !
বোবা টেলিফোন
হাতড়ে ফোন-বুক !
একলা ঘর 
করে খা-খা !
তুই একা
তুই একা !!!-০৪.০৪.২০১৪

অনামিকা তোমাকে,

অনামিকা তোমাকে,
তুই নাম দিয়েছিলি বন্ধুত্ব;
আমি বলেছিলাম ভালোবাসা !
তুই মেনে নিসনি,শুধু হেসেছিলি ;
মায়াবী সে হাসি !
কার সাধ্য -
তার গভীরতা কে জয় করে !
তুই বলেছিলি
"ভালোবাসা-র কথা মুখে বলতে নেই"
তাই এতদিন-
দিন কিনা
কিছু যুগ তাও জানিনা !
হিসাব রাখিনি
কেবলই বুঝেছি
অনুভুতি দিয়েও তো
কিছু-কিছু কথা বুঝে নিতে হয় !
নিজের অজান্তেই
কবেই তাই তোর্ নাম দিয়েছি
অনামিকা
চাইনি তোর্ কথা কেউ জানুক !
অনিবার্য ভাবেই
তোর কাছে শিখেছি !
ভালোবাসার স্বার্থ কিনা সামাজিকতার শর্ত
জানিনা -
আজ থেকে তোকে "তুমি " বোলবো !
তুই আর সেই তুই নেই যে
মেনে নিবি কিনা
বলতে পারবো না !
হয়তো আবার সেই মায়াবী হাসি
হেসে ফেলবি !
আমিও গুনমুগ্ধ
তাই তো আমার
প্রেমিক সত্তা
চির নতজানু
তোমার সম্মুখে
কেবলই তোমার তরে !!!
ইতি,
তোমার গৌরব
-০৩.০৪.২০১৪

~গুরু-দক্ষিনা ~

শ্রদ্ধেয় গুরুদেব,
সবে মাত্র হাতে খড়ি;
শিশু-র যেমন চোখ ফোটে !
হতবাক আমি;
তুমি নেই...........!
সান্ত্বনা দেওয়ার
ভাষা কোথায় ........!
কোন অভিধানে
বলতে পারো তুমি.......!
আমি জানি
তুমিও পারবে না...!!!
তবে হবে আমার
দ্রোণাচার্য
যদি হই
একলব্য........!!!!!!!-০৩.০৪.২০১৪