Thursday, 3 April 2014

অনামিকা তোমাকে,

অনামিকা তোমাকে,
তুই নাম দিয়েছিলি বন্ধুত্ব;
আমি বলেছিলাম ভালোবাসা !
তুই মেনে নিসনি,শুধু হেসেছিলি ;
মায়াবী সে হাসি !
কার সাধ্য -
তার গভীরতা কে জয় করে !
তুই বলেছিলি
"ভালোবাসা-র কথা মুখে বলতে নেই"
তাই এতদিন-
দিন কিনা
কিছু যুগ তাও জানিনা !
হিসাব রাখিনি
কেবলই বুঝেছি
অনুভুতি দিয়েও তো
কিছু-কিছু কথা বুঝে নিতে হয় !
নিজের অজান্তেই
কবেই তাই তোর্ নাম দিয়েছি
অনামিকা
চাইনি তোর্ কথা কেউ জানুক !
অনিবার্য ভাবেই
তোর কাছে শিখেছি !
ভালোবাসার স্বার্থ কিনা সামাজিকতার শর্ত
জানিনা -
আজ থেকে তোকে "তুমি " বোলবো !
তুই আর সেই তুই নেই যে
মেনে নিবি কিনা
বলতে পারবো না !
হয়তো আবার সেই মায়াবী হাসি
হেসে ফেলবি !
আমিও গুনমুগ্ধ
তাই তো আমার
প্রেমিক সত্তা
চির নতজানু
তোমার সম্মুখে
কেবলই তোমার তরে !!!
ইতি,
তোমার গৌরব
-০৩.০৪.২০১৪

No comments: