Saturday, 5 April 2014

~ অঙ্গীকার ~

লক্ষী যদি নারায়নের হয়ে থাকে
বেহুলা যদি লক্ষিন্দর-এর হয়ে থাকে !
পার্বতী যদি শিবের হয়ে থাকে 
সারদা মা যদি শ্রী রামকৃষ্ণের হয়ে থাকে !!
বনলতা সেন অমর
জীবনানন্দের কলমে !!!
নীরা চিরসবুজ 
সুনীলের মননে !
তবে আমিও বলি-
কথা দিচ্ছি 
তোকেও আমি হারিয়ে 
যেতে দেবোনা !!
আমার সৃষ্টির সাক্ষ্য 
যে তুই 
অনামিকা !!!
তুই অমর
তোমার রহস্য উন্মোচনের অধিকার 
সে যে কেবলই আমার !!!!!

-গৌরব 

-০৫.০৪.২০১৪

No comments: