একটা সমুদ্র হবে
চোখের কোলে ধরে রাখবো !
বা একটি নদী
নাম রাখবো-
না তিতাস নয় !
তোমার নাম দেব
বরং ক্লান্তি !
তুমি কিনা আমার
নির্জিত সময়ের স্বরলিপি !
তোমাকে পেলেই তো আমার
পিপাসা পায় তার অভিষ্ঠ !
ভেবে দেখো তো
তুমি যদি সাগর হতে
আমি হতাম দিগন্ত !
কেউ কোনদিন আমাদের
আলাদা করতে পারতো না !
আমি তো কবি
তাই তোমার ভয় নেই !
সকলের অজান্তে
তুমি চিরদিনই আমার !-০৯.০৪.২০১৪
চোখের কোলে ধরে রাখবো !
বা একটি নদী
নাম রাখবো-
না তিতাস নয় !
তোমার নাম দেব
বরং ক্লান্তি !
তুমি কিনা আমার
নির্জিত সময়ের স্বরলিপি !
তোমাকে পেলেই তো আমার
পিপাসা পায় তার অভিষ্ঠ !
ভেবে দেখো তো
তুমি যদি সাগর হতে
আমি হতাম দিগন্ত !
কেউ কোনদিন আমাদের
আলাদা করতে পারতো না !
আমি তো কবি
তাই তোমার ভয় নেই !
সকলের অজান্তে
তুমি চিরদিনই আমার !-০৯.০৪.২০১৪

No comments:
Post a Comment