Sunday, 7 December 2014

তুমি নামাজে বসলে ...........

তুমি নামাজে বসলে
আমার মনে ঝড় ওঠে !
তুমি স্নানে গেলে
আমি স্বপ্নে বিভোর !
তুমি কাছে এলে
আমি বাকরুদ্ধ !
আমার চোখের ভাষা
কি তুমি বোঝোনা ?
প্রেম কি তোমার
অঙ্গে জাগে না ?
তুমি কি কেবলি
মা ?
তোমার মন সৃষ্টি
সুখ চায়না ?
নাকি তুমিও
সময়ের চুক্তি বদ্ধ
তুমিও আমারই মতো
কেবলি ভাব
কেবলি ভাব
বেলা বয়ে যায়
হিসাব মেলে না !-০৭.১২.২০১৪

No comments: