Sunday, 21 December 2014

~নারী ও নাড়ি~

পুরুষ কে নারী 
তুমি কেন্দ্র চাইলে 
মেরুদন্ড দিলাম !
নারী কে পুরুষ 
তুমি সুখ চাইলে 
আমি নীলকন্ঠ !
পুরুষ কে নারী
তুমি চাঁদ ছুঁলে
অমাবস্যা নিলাম !
নারী কে পুরুষ
তুমি মোহনা উজানে 
আমি মহাসাগর প্রশান্ত !--২২.১২.২০১৪

No comments: