তোমার সাথে পরিচয়
সেই অনন্ত অতীতের
যত অধ্যায়
তারও প্রাচীন !
জ্ঞানচক্ষুর উদয়
এই তো সেদিন
আদম -ইভের মনগড়া গল্পে।
তোমার আমার মিলন
সে কি রুপকথা !
তোমার সাথে আলাপ
সেই প্রথম দিন থেকে
জঠর যন্ত্রণা তুচ্ছ করে
যেদিন বরণ করেছিলে
জীবন কে-
অমৃতের ছোঁয়া দিয়েছিলে
পরমেশ্বরের সন্তান-কে !
সেই থেকে
তোমায় চিনি
প্রথম পরিচয়
"মা "
বলে জানি।
তারপর,জীবন এগোয়
কালের সাগরে
আছড়ে পড়ে কতই ঢেউ !
পাশে পাই তোমায়
সুখ-দুঃখ ভাগ করে নাও।
সেই থেকে তোমায় চিনি
তুমি
"ভগিনী "!
ঋতু আসে যায়
শীতের যবনিকা শেষে
নেমে আসে বসন্ত
ফাগের রঙ্গে
ভাসে মনের আঙ্গিনা।
তোমায় আবার নতুনভাবে
চিনি -
তুমি
"হৃদয়হরণী " ~
পূর্ণতার সন্ধানে
এগিয়ে চলি।
মায়ার সংসারে
তুমি
"গৃহিনী"
পূর্ণতার আস্বাদনে
সৃষ্টি সুখের উল্লাসে
জীবন চলে অগ্রগামী।
বিস্ময় তবুও হয়না ইতি
অমরত্বের ধ্বজাধারী
মহাকালের সম্মতি
তুমি বারে-বারে
ফিরে ফিরে আসো !
আজ আমি গর্বিত পিতা
তুমি আমার
"কবিতা " !!!-০৪.০৯.২০১৪
সেই অনন্ত অতীতের
যত অধ্যায়
তারও প্রাচীন !
জ্ঞানচক্ষুর উদয়
এই তো সেদিন
আদম -ইভের মনগড়া গল্পে।
তোমার আমার মিলন
সে কি রুপকথা !
তোমার সাথে আলাপ
সেই প্রথম দিন থেকে
জঠর যন্ত্রণা তুচ্ছ করে
যেদিন বরণ করেছিলে
জীবন কে-
অমৃতের ছোঁয়া দিয়েছিলে
পরমেশ্বরের সন্তান-কে !
সেই থেকে
তোমায় চিনি
প্রথম পরিচয়
"মা "
বলে জানি।
তারপর,জীবন এগোয়
কালের সাগরে
আছড়ে পড়ে কতই ঢেউ !
পাশে পাই তোমায়
সুখ-দুঃখ ভাগ করে নাও।
সেই থেকে তোমায় চিনি
তুমি
"ভগিনী "!
ঋতু আসে যায়
শীতের যবনিকা শেষে
নেমে আসে বসন্ত
ফাগের রঙ্গে
ভাসে মনের আঙ্গিনা।
তোমায় আবার নতুনভাবে
চিনি -
তুমি
"হৃদয়হরণী " ~
পূর্ণতার সন্ধানে
এগিয়ে চলি।
মায়ার সংসারে
তুমি
"গৃহিনী"
পূর্ণতার আস্বাদনে
সৃষ্টি সুখের উল্লাসে
জীবন চলে অগ্রগামী।
বিস্ময় তবুও হয়না ইতি
অমরত্বের ধ্বজাধারী
মহাকালের সম্মতি
তুমি বারে-বারে
ফিরে ফিরে আসো !
আজ আমি গর্বিত পিতা
তুমি আমার
"কবিতা " !!!-০৪.০৯.২০১৪
No comments:
Post a Comment