Monday, 29 September 2014

অনির্বান

মাঝে মাঝে নিশ্বাস টা এলোমেলো মনে হয় 
একটা ঘূর্ণি যেন ঘুরপাক খায় 
সাগরের কোনো এক অতলে !
বিবেক তখন অন্ধ মাঝি 
দিশেহারা সাগরের মাঝামাঝি 
চোখ ঝাপসা হয়ে আসে !
কিন্তু জীবন 
প্রদীপ হাতে অচল 
রাত্রি শেষে সকাল আসে !-২৯.০৯.২০১৪

ছবি সৌজন্যে -সুমিত্রা মুখার্জী

No comments: