Tuesday, 2 September 2014

~কর্পোরেট নারী~

নারী তুমি কর্পোরেট
প্রকৃতির দম্ভ দামিনী !
আধুনিক তুমি
সমৃদ্ধি শ্রী তোমায় ঘিরে !
রাত জাগলে কল গার্ল
তবুও হার মানোনি !
নারী তুমি কর্পোরেট
পাব ক্লাব ডীস্কো
অবাধ চরাচর তোমার !
আধুনিক তুমি
ট্যাটু তে বাড়াও অঙ্গ শোভা !
বয়ফ্রেন্ড হাসবেন্ড
ছেলেও আজ
তোমার ফ্রেন্ড !
রূপে নয় শুধু
আজ তুমি গুনেও
গজগামিনী !
পদপিষ্ট প্রজা সকল
অনুগ্রহ প্রার্থী ! - ০২.০৯.২০১৪


No comments: