অনামিকা আমার কল্পনা'র বাসর ;আমার অবসর বিলাসিতা ,আবার কখনও আমার জীবন !যার নাম দেওয়া হয়নি নাকি দিতে চাইনা কোনো এক আদিম বাসনায় থাক সে সবার অজান্তে !আমার ভালোবাসা,আবেগ ,অনুরাগ ও অনুরণন সবই "অনামিকা" কেন্দ্রিক। যা বলা হয়নি ;যা কিছু বলতে চেয়েছিলাম ;নীরব যন্ত্রণা -র সোচ্চার বাণী !প্রতিটি রাত যাকে চায় ;প্রতিটি দিন যাকে খোঁজে ;অন্য কেউ নয় জীবনান্দের যেমন বনলতা আমারও তেমনি অনামিকা !
অনন্তের কাছে নতজানু এ অস্তিত্ব্য কৃতজ্ঞ প্রতিটি পাঠকের কাছে ,ভালো আছি ভালো থাকবেন !
...........গৌরব
Sunday, 30 March 2014
~যোধা-আকবর~
সাগর তোমাকে দেব তির টুকু আমায় দিও ! সূর্যটা তোমার থাক বালুচরটা আমার হোক ! জল তো তোমারই ঢেউটুকু হোক আমার ! ইতিহাস জয়ী মুঘল সম্রাট আকবর ! যদি আমি হই হবে না আমার যোধা ! বিশ্ববিজয়ী সম্রাট আমি তুমি আমার সম্রাজ্ঞী !-৩০.০৩.২০১৪
No comments:
Post a Comment