অনামিকা আমার কল্পনা'র বাসর ;আমার অবসর বিলাসিতা ,আবার কখনও আমার জীবন !যার নাম দেওয়া হয়নি নাকি দিতে চাইনা কোনো এক আদিম বাসনায় থাক সে সবার অজান্তে !আমার ভালোবাসা,আবেগ ,অনুরাগ ও অনুরণন সবই "অনামিকা" কেন্দ্রিক। যা বলা হয়নি ;যা কিছু বলতে চেয়েছিলাম ;নীরব যন্ত্রণা -র সোচ্চার বাণী !প্রতিটি রাত যাকে চায় ;প্রতিটি দিন যাকে খোঁজে ;অন্য কেউ নয় জীবনান্দের যেমন বনলতা আমারও তেমনি অনামিকা !
অনন্তের কাছে নতজানু এ অস্তিত্ব্য কৃতজ্ঞ প্রতিটি পাঠকের কাছে ,ভালো আছি ভালো থাকবেন !
...........গৌরব
Tuesday, 4 March 2014
~ নিঃস্ব ~
চাইবার অধিকার নেই
তাই তো আমি নিঃস্ব !
বারে-বারে
ধরা দিয়ে
হারিয়ে যাও
আজও !
কি চাও
বলো না হয় !
নিঃস্বতা
অসহনীয় যে !
চাই শুধু তোমায়
তোমার পথ চেয়ে থাকি
দিয়েও দাও না ধরা
কেবলই দাও ফাঁকি ! - ০৪.০৩.২০১৪
No comments:
Post a Comment