Monday, 15 June 2015

তুমি আসবে তো...

সে রাতে তোমার প্রসব যন্ত্রণা উঠেছিল
তোমার সৃষ্টি সাক্ষী থাকবো বলেই
সেদিন মেঘ কে বেঁধে রেখেছিলাম
বৃষ্টি সে অভিমান আজ'ও ভোলেনি !
শুকিয়ে গেছে সেদিনের সদ্য ফোটা গোলাপ
ক্যানভাসে নীল্ রং ফিকে হতে দিইনি
বিছানা আগলে আজও একা
তুমি আসবে তো ! - ১৫.০৬.২০১৫

No comments: