Saturday, 27 June 2015

তোমার কথা -: (১)

মেয়েটার আর্ত চিত্কারে কাঁপছিলো আকাশ বাতাস.....কেঁদে কেঁদে বলে উঠছিলো "মার ওকে " মার ওকে " ;এখানকার লোকেরা ওকে পাগলি বলেই জানে !ইতিস্তত বিক্ষিপ্ত চুল কিছু পিঠে কিছু মুখে ,পরনে ১টা সায়া ও ব্লাউজ ......বয়েস বেশি নয় ও'র উদ্বেল যৌবন সে কথা জানান দেয় !রেল লাইন -এর  ধারে এই বস্তি এখন ও'র ঘর ;যদিও তা হওয়ার ছিলোনা !ভালো প্রাইভেট কলেজ থেকে ডাক্তারি পাস করে আরও ৫ জনের মতো ও ১টা জীবন চেয়েছিলো !অন্তসলিলা ফল্গুধারা সমাজ ও তার রীতিনীতি ;তাই আধুনিকতার চমক কম না হলেও সময় সময় মুখোশের নিচে লুকিয়ে থাকা মানুষটা বেরিয়ে আসে !ভালো নাম শ্রীপর্না বি। ডি। এস শেষ করে ১টা প্রাইভেট নার্সিং হোম -এ জয়েন করলো সাল টা ২০১০।ছোটবেলা'তে বাবা কে হারিয়েছে সেই থেকে মা'র কাছে মানুষ ;মা 'র জীবনে যদিও অন্য পুরুষ ছিলো তবু মেয়ে কে হোস্টেলে রেখে তার ভবিষ্যত নিশ্চিত করে মা !ছোট থেকেই একা একা বেড়ে ওঠা ভালো ডাক্তার হয়ে মানুষের সেবা করবে এই সহজ ১টা ইচ্ছা ছিলো ইচ্ছে'র ও'র ডাকনাম !পড়াশোনা শেষ হতেই একদিন গেছিলো মা-কে প্রনাম করতে ,পারেনি বা ভাই -বোনে'রা কেড়ে নিয়েছিলো সে অধিকার ;সেদিন ১ম ও বা'রে (Bar')পা রাখে। শুনেছিলো দুনিয়ায় নাকি সাদা-কালো ছাড়াও আরও অনেক আলো আছে। সেই খোঁজেই হয়তো সে রাতে পা বাড়িয়েছিলো সেই অজানা দেশ কে জানতে !যদিও এন্ট্রি-তে একটু অপ্রস্তুত হতে হয়েছিলো বোর্ড -এ লেখা ছিলো "অনলি ফর কাপল্স ",ফিরেই হয়তো আসতো যদি না সেদিন সেই অচেনা তবুও যেন মুখ-টা না হাত বাড়িয়ে বলতো "মে আই জয়েন ইউ "!জীবনের বোধ হয় এটাই রীতি কাছের মানুষ দুরে চলে গেলে অচেনা মুখ'গুলো আপন  মনে হয় !যাই হোক অচেনা সে হাত পরিচয় দিয়েছিলো নিল নাম ,কি এসে যায় নামে মনে মনেই ভাবছিলো ইচ্ছে !বার -এর ভিতর আলো'র খেলা শরীরের ভাজে কেমন মিশে যায় তাই দেখছিলো ইতি মধ্যে সেই অচেনা মুখ আবার ও এসে দাড়ালো ড্রিঙ্কস (Drinks') আবদার বা আবেদন না ভেবেই তুলে নিলো ইচ্ছে ,হোস্টেল লাইফ এ এসব ক্যাজুয়াল। ঘড়ি'র কাটা র সাথে তাল রেখে ডি। জে -র মিউজিক হতে থাকলো লাউড থেকে লাউদার (Loud-louder)!আগেও এ গান শুনেছি কতোবার এতো ভালো লাগেনি ইচ্ছে মনে মনেই ভাবছিলো সে কথা !ওদিকে আগুন্তুক ক্রমশ আপন মনে হচ্ছিলো !মিশে যাচ্ছিলো ছোট থেকে বড় হওয়া সমস্ত ছোট-ছোট খুটিনাটি দুঃখ !নিজের মনেই হাসছিলো ইচ্ছে মনে পড়ে যাচ্ছিলো বাবা'র কথা ;সেই বাবা'র সাথে সুর করে নার্সারী রাইম মুখস্ত করা !আবার সেদিন যখন বাবা'র হার্ট এটাক হলো ,ছোট ইচ্ছে ৫ বছর বয়েস,বুঝে উঠতে পারছিলো না ও'র কি করা উচিত। পরে জেনেছিলো বাবা মা'র সম্পর্কের মাঝে সেই এক কৃত্রিম দেওয়াল হয়ে দাড়িয়েছিলো !হঠাত সম্বিত ফেরে মিউজিক স্টপ ,বিল দিতে যায় ইচ্ছে "অলরেডি পেইড ম্যাম "!নিজের মনেই হাসে ইচ্ছে ,চলে আসে থাঙ্কস বলে !ধন্যবাদ জানায় নিজের মনে অচেনা বন্ধু কে। বাইরে মেন রোড-এ এসে দাড়ায় বাতাসে ১ অচেনা গন্ধ ভাসে,ভালো লাগে ইচ্ছে'র !মনে হয় তার এতো বছরের জীবনের ঋণ আজ সে ফিরিয়ে দিয়েছে। এক চিলতে হাসি আনমনে খেলে যায় ঠোঁটের কোনে ;আকাশের দিকে তাকায় একাদশী'র ফালি কাটা চাঁদ কি সুন্দর ভাবতে থাকে। চোখে হেডলাইট-এর আলো পড়লে ধ্যানভঙ্গ হয় সেই অচেনা তবু চেনা আবার ও আবেদন বা আবদার না ভেবেই ড্রাইভার এর পাশের সিটে বসে যায় ইচ্ছে !মেরিন ড্রাইভ ধরে গাড়ি চলেছে কিশোর এর এভার গ্রিন বাজছে গাড়ি তে....হঠাত ব্রেক কষলো ড্রাইভার !..............(ক্রমশ)


     

No comments: