Tuesday, 16 June 2015

আমায় মাটি দেবে.....

আমার শিকর শুদ্ধু গাছ 
আমায় মাটি দেবে !
চিরঋণী রইবো 
যা কইবে সইবো 
জানি পুরুষ মাত্রের 
এই অঙ্গীকার 
তবু যদি করো বিবেচন 
মাটি'র খোঁজে বেদুইন রিফিউজি 
এসেছি তোমার দোরে !
জল নয় ,আলো নয় 
একটু মাটি যদি দাও !
একটা জীবন রইবে ঋণী 
আমায় মাটি দেবে ! 
ঘুরেছি কতই দেশ 
পাইনি এমন মাটি 
স্বচ্ছতোয়া গাঙ্গের স্বরূপ 
উর্বরা -পবিত্র এমন মাটি !
কাফের নই 
আসিনি কবর খোঁজে !
হীন ১ জীব 
জীবন তৃষ্ণা ঋণী 
আমায় মাটি দেবে !
জরায়ু ঘুম ভেঙ্গেছে যবে 
সেই থেকে তোমার খোঁজে !
সাধনা আমার যায়নি বৃথা 
পেয়েছি আজি তোমার দেখা !
বসুধা জনম হলো সফল 
মলো যে ঠাকুর "মা মা" বলে !
তুমি তো সেই আদি অনন্তা 
শ্ক্তিরুপিনি সংস্থিতা !
ধরেছিলে যে মাতৃজঠরে 
দিয়েছিলে পুন্যলোকের দর্পণ !
আজি আবার এসেছো 
সমুখ সমীপে 
সাগর তৃষ্ণা জাগিয়েছো বুকে !
তাইতো আবারও অনুগ্রহ আভারী 
ক্ষনিকের আবেগে দাও যদি অনুমতি 
যে বীজ রয়েছে আমাতে 
দাও যদি বপনে সম্মতি !
সার্থক-এ অধম জীবন 
মৃদু হেসে করি মৃত্যু বরণ !
যে মহাকাল দিলো জনম 
তারই পদানুসরণ 
নিজ বীজে নিজ মহীরুহ........ !-১৬.০৬.২০১৫  
 

No comments: