Thursday, 11 June 2015

রাত স্বপ্ন ও তুমি .....

রাতের পর রাত 
একলা তুইও থাকিস 
মাথায় হাত বুলিয়ে দি আমি 
চোখ বুজে তুই শুয়ে থাকিস 
কি ভারী মজা তোর্ 
তোর্ কপালে ঘাম হলে ফু দি আমি 
তোর্ এলোমেলো চুলগুলো নিজের হাতে সরিয়ে দি 
কখনও মিষ্টি স্বপ্নে হাসিস তুই 
আমিও হাসি তোকে হাসতে দেখলে 
কখনও তুই আঁতকেও উঠিস 
আমি হাত রাখি তোর্ কপালে 
ঘুমের মাঝে তুই চেপে ধরিস আমার হাত 
ভরসা খুঁজিস বুঝতে পারি !
এভাবেই কাটে রাতের পর রাত 
কবিতা'রা যে নশ্বর প্রেম বোঝে না !-১০.০৬.২০১৫  




No comments: