Sunday, 7 June 2015

Low Possession,High Passion

কতোটা পথ পেরিয়ে 
রোদ এসেছে 
সে খবর রেখেছো কি  !
জ্যোত্স্নায় গা ভাসিয়েছো 
খোঁজ নাওনি 
অঙ্কের খাতায় কত অঙ্ক মেলা বাকি !
সদ্য যুবতী সামনের জানালায় 
যৌবন তো আমারও ছিলো 
কবিতা তো আর ঘাস কাটা নয় !
একটু প্রেম বুঝি 
অনেকটা আবেগ বুকের আনাচে কানাচে 
কানামাছি খেলায় আগ্রহ ছিল না 
ফুটবল তো বাঙালির রক্তে !
জন্মেই দেখছি আনন্দবাজার 
ফ্রন্ট পেজ-এ আগ্রহ বিশেষ কোনোদিন ছিলনা ! 
সানন্দা -রবিবাসরীয় -কলকাতার কড়চা 
এডিটরিয়াল পেজ গিলেছি যেন হ্য্দ্রাবাদী বিরিয়ানি !
তারপর পথ সহজ ছিল 
কলেজ লাইফ অবধারিত প্রেম 
লো পসেশন হাই প্যাশন 
মধ্যবিত্ত এনাটমি অনেকটা এরকম !!!-০৭.০৬.২০১৫

No comments: