Tuesday, 9 June 2015

আমার প্রেম .......

প্রেম অনেক রকম 
অবসর যাপন 
আবার কিছু সময়ের উদযাপন !
কিছু প্রেম স্থির 
আবার কিছু উন্মাদ !
কিছু প্রেম নগ্ন 
কিছু বা শীতল !
কিছু প্রেম কাদম্বরী 
কিছু অনামিকা !
কিছু প্রেম কিন্তু 
কিছু আবার অহমিকা !
কিছু লাল-কিছু নিল
কিছু ক্ষয়-কিছু পঙ্কিল 
কিছু তীর্থ-কিছু পথ  
কিছুটা জীবন 
অনেকটা রিক্ততা 
কিছুটা এমনি আমার প্রেম !-০৯.০৬.২০১৫

No comments: