আমরা এক হোবো না
তুইও জানিস
আমিও জানি
ভালোবাসা'র নিয়তি হয়তো সেটাই !
সত্যি ভালোবাসা এমন-ই
তোকে কোনোদিন মরতে দেবো না
তুইও বাঁচিয়ে রাখিস
সময়ের স্রোত একদিন ইতিহাস হবে !
আকাশ সেদিন নেমে আসবে মাটিতে
দিন সেদিন দেখবে প্রথম জ্যোত্স্না
তোর্ আর আমার ভালোবাসা সেদিন পূর্ণতা পাবে
জন্ম নেবে এক নতুন সভ্যতা ! - ১৪.০৬.২০১৫
No comments:
Post a Comment