প্রিয় স্বপ্ন ,
শেষ চিঠি তে জানতে চেয়েছিলে
বৃষ্টি কবে আসবে
উত্তর দিতে দেরী হলো ,
আয়ুরেখা ধরে চলেছি আজ বহুদিন !
তুমিও তো দিনে দিনে
পূর্ণতা পাচ্ছো
আমি দেখি
আমার মনে'র চোখে !
সেই যে তুমি বলেছিলে
আমি কবি
ভাবের ঘরে চুরি করি
ভুল বলোনি !
থাক সে সব কথা
যে জন্যে চিঠি লেখা
আজ আমার দেশে বৃষ্টি
নেমেছে !
আমি ভিজেছি
অনাবিল আনন্দে
তোমাকে মনে পড়ে
ততটাই আজও !
আমি বলেছি বৃষ্টি কে
সে যেন তোমাকেও ধারা দেয়
ও কথা দিয়েছে
তুমি জানিও ও এলে !
তোমার,
মেঘ -১৩.০৬.২০১৫
No comments:
Post a Comment