তুমি খোপা করলে
পথ হারায় মেঘ
একটা দু'টো চুল
তখনও ঘাড়ে
আল্পনা হয়ে থাকে !
তারপর
ঘামে ভেজা
শরীরে মেলে ধরো
নিজেকে
উত্তাপের ভাষায়
জন্ম নেয় দর্শন !
মুমুর্ষ রোগী'র হৃতপিন্ডের
ভাষা তখন
আমার হৃদয়ে !
কখনও শিখর জয়ের গর্ব
কখনও আত্মসমর্পণ অতলে !
প্রেমময় এ জীবন
প্রেমের তুমি প্রেমের আমি !
জীবন যদি হয়
তোমায় পাওয়া
ও'রমই থাকো,আমায় দেখতে দাও !-২০.০৬.২০১৫
No comments:
Post a Comment