অনামিকা আমার কল্পনা'র বাসর ;আমার অবসর বিলাসিতা ,আবার কখনও আমার জীবন !যার নাম দেওয়া হয়নি নাকি দিতে চাইনা কোনো এক আদিম বাসনায় থাক সে সবার অজান্তে !আমার ভালোবাসা,আবেগ ,অনুরাগ ও অনুরণন সবই "অনামিকা" কেন্দ্রিক। যা বলা হয়নি ;যা কিছু বলতে চেয়েছিলাম ;নীরব যন্ত্রণা -র সোচ্চার বাণী !প্রতিটি রাত যাকে চায় ;প্রতিটি দিন যাকে খোঁজে ;অন্য কেউ নয় জীবনান্দের যেমন বনলতা আমারও তেমনি অনামিকা !
অনন্তের কাছে নতজানু এ অস্তিত্ব্য কৃতজ্ঞ প্রতিটি পাঠকের কাছে ,ভালো আছি ভালো থাকবেন !
...........গৌরব
Monday, 29 June 2015
সব মেঘে বর্ষা হয়না
আজ তুমি বললে
তাই বলি
আকাশ কে ভুলিনি
আমি মেঘের কথা লিখছি
জানি সব মেঘে
বর্ষা হয়না
কিন্তু আকাশ তো
সবারই সমান !২৯.০৬.২০১৫
No comments:
Post a Comment