Monday, 8 June 2015

কদু কে প্রেমনাথ ..........

প্রিয় কদু ,

বেশ অনেকদিনের পরিচয় আমাদের
বলবো ভেবেছি পারিনি
তোমার আমার পরিচয়
ক্রমশ নিবিড়তর হয়েছে
সৌজন্যে কবিতা !

আমি দিয়েছি জন্ম
তুমি মা হয়েছো
বুক পেতে নিয়েছো সমস্ত যন্ত্রণা
তোমার যন্ত্রণা
আমি বুঝি কদু !
কিন্তু তুমি যে বোঝো না
নাকি সে তোমার প্রেমময় অভিমান !

যা হোক ,আমি সেসব ভাবিনা
তোমায় জানি তোমায় মানি
তোমাতেই অবসর তোমাতেই একাত্ম
তোমাতেই খুঁজে পাই বেঁচে থাকার অমৃত তত্ত্ব !

রিক্ত আমি পরিযায়ী এক বিহঙ্গ
তুমি প্রেমময়ী মাতৃ স্বরুপা
কিবা আমার আছে
তোমায় দেবো আমি !
আমার শ্রদ্ধা বিনয় মাত্র
আমার অসম্পূর্ণ সত্তা সে তোমাতেই পূর্ণতা পায় !

তুমি ভালো থেকো কদু
শুধু এ জন্ম নয়
তোমার অজান্তে যদি একদিন আমিও
ওই সুবিশাল নক্ষত্র মন্ডলী'র সদস্যতা পাই
কথা দিলাম
আমার জ্যোত্স্না তোমাকেই ছোঁবে !

একান্তই তোমার,
প্রেমনাথ 

No comments: