Saturday, 29 July 2017

জলছবি

কিছু সম্পর্ক বেছে নিয়েছি
ভেবেছি থাক হাতে গোনা
জীবনের বছর'গুলো হাত ফস্কে যায়
যত কাছে আসে মৃত্যু
বাড়তে থাকে জীবন লিপ্সা
জীবনী লেখা হয়না
কতই জীবন হিসাবের বাইরে
আমি তুমি'র সমীকরণ ভাঙে
কখনো মন আটকে মাংসে
স্থুল হলেও তো সত্যি
সুন্দরের কি অসীম মায়া
নৌকা যেমন পাল তুললে জীবন
তীরে থাকলে সেই যেন মৃত্যু !
একক সম্পর্কের সংজ্ঞা জীবন হারিয়েছে অনেকদিন
রয়ে গেছে শুধু কিছু প্রতিবিম্ব ! -৩০.০৭.২০১৭

Thursday, 20 July 2017

তুমিও যা আমিও তাই

সমাজ থাকলে
থাকবেই সামাজিকতা
কম বেশি
দর্শন বলা যেতেই পারে !
ব্যক্তিজীবনেও
থেকে থাকে দর্শন
বিন্দু তে
যারা সিন্ধু দেখে
তাদের আমরা বলি
অন্তর্মুখীন !
আমি হয়তো তাদের একজন
সন্ন্যাস সবার জন্যে নয়
অথচ একা সবাই
তুমিও যা আমিও তাই !-২০.০৭.২০১৭

Wednesday, 19 July 2017

অনির্বচনীয়

অনির্বচনীয় আবেগ
অন্তর্বাস মাত্রেই সহবাসের সঙ্গী
অপ্রয়োজনের মাত্রাহীন মাপকাঠি
আয়োজন ছাড়াই বেড়ে যায় উদ্বেল শরীর !-১৯.০৭.২০১৭

Saturday, 8 July 2017

ভাবিতেছি তারে

ভাবিতেছি তারে যে দেয়না ধরা
আমরা একই দেহে দুটি প্রাণী 
যার সুধা নয় রূপে 
শত শর্তের অতীত সাথে থাকা
সবাই তা বোঝেনা 
আমার জ্বরে পুড়ে যাওয়া শরীর
তার কোমল পরশ
সুধা কেবল রূপে নয়
রূপের অতীত অতল সাগর
গভীর যা কিছু অতলান্ত !-০৮.০৭.২০১৭

Monday, 3 July 2017

তবুও চেয়ে থাকবে..

তোমার কোমর ভাঙবে 
সে রাতের পর রাত
তুমি তাকে স্বপ্নের পুরুষ 
মেনে নেবে না 
রূপকথা ছাড়িয়ে একদিন 
বাস্তব নেমে আসবে
ধুলোমাখা রাজপথে
মনে হবে
এই তো সেই
যাকে এতদিন খুঁজেছি
প্রাণ চাইবে একবার ছুঁয়ে দেখি
ততদিনে তুমি মানসিক বিকারগ্রস্ত
মানবিক চোখ হারিয়েছো
দু'চোখে শ্রাবন নিয়ে
চেয়ে থাকবে কেবল
স্পষ্ট নয় এমনি এক দৃশ্য
তবুও চেয়ে থাকবে !-০৩.০৭.২০১৭

Sunday, 2 July 2017

অপ্রতিরোধ্য

ভাঙ্গন দেখতে অভ্যস্ত
আমি চিরদিন
তুমি খুব নতুন
এই পথে
আমার চোখের নিচে 
জমে আছে অনেক কালি
হয়তো তোমার
চোখে আসে না সেসব !
ক্লান্ত আমি
পর আপনের টানাপোড়েনে
তাই বিচার করি না আর !
আমার সামনে অনেকখানি পথ
কারও সঙ্গ পাবো
হয়তো পাবোনা !
পথ চলা থামবে না
শিখর এর স্বপ্ন যাদের চোখে
তারা অপেক্ষা কবে করেছে কারও !-০২.০৭.২০১৭

Wednesday, 24 May 2017

প্রেম পূর্ণ হলে

প্রাপ্ত বয়স্ক
সবটাই তদনুযায়ী
সাহিত্য ,সম্পদ ,লালসা
উত্থান-পতন নিবৃত্তি
শুধু পরিণত নয় প্রেম
প্রেম পূর্ণ হলে
সময়ের হিসাব থাকেনা ~২৪.০৫.২০১৭

Tuesday, 23 May 2017

ক্লান্তি

যানজটের মাঝে
অতিষ্ঠ মনে হয়
নিত্য দিন গড়িয়ে রাত নামা
জোয়ার শেষে ভাটা
মৃত্যু মানেনা শিশু'র কল্পনা
ক্লান্তি শরীর চোখ বোজা তাই !-২৩.০৫.২০১৭

তোমার লাল ছেড়ে

থেকে থেকে
একা থাকা'টা আর সাধ্যের মধ্যে নেই
এক সময় যেটা স্বাধীনতা মনে হতো
ইদানিং নিজেকে করুনা হয়
মরীচিকা'র মতোই
সময়ের চোরাবালি যেন গিলে নিচ্ছে
চশমা ছাড়া ঝাপসা দেখি
নিয়মিত জীর্ণতা অবক্ষয়
জীবনের নামান্তর
ঋতু থেকে ঋতু
এক তোমার লাল ছেড়ে
সব রং ফিকে হয়ে আসছে !-২৩.০৫.২০১৭

Sunday, 21 May 2017

যদি মৃত্যু'র জয়

চিতা'র চতুর্ভূজ 
অপারগ আমি 
গানের গলা'টা
ভালো নেই আর 
ওরা যারা গরুর মাথা কাটে 
তফাৎ দেখিনা তোমাতে আমাতে
মন বাঁধা পরে যায়
স্মৃতি'রা শিকলের মতোই দৃঢ়
কোটি প্রবচন
জীবন কে মিথ্যে মনে হয়
শেষে যদি মৃত্যু'র জয় !-২১.০৫.২০১৭

Thursday, 18 May 2017

অন্তর্দ্বন্দ্ব

অন্তর্বাস ও অন্তর্দ্বন্দ্ব
দুইয়ের অদ্ভুত মিল
মানুষ চাইলেও বহিঃপ্রকাশ
করতে পারে না !-১৮.০৫.২০১৭

কি চাও তুমি

সাবলীল বয়ে চলেছে মুহূর্ত
বিমূর্ত বাস্তব ভাবায় না
কিছু সংস্থান প্রয়োজন
কিছু আয়োজন অযথা
অবান্তর ও অনন্তের মাঝে
আমি ও প্রশ্নেরা
কে তুমি যে স্বপ্ন হয়ে তাড়া করে চলেছো
চেতনাদের বিরাম দাও না যে
কি চাও তুমি !-১৮.০৫.২০১৭

Tuesday, 16 May 2017

বিহঙ্গম

জড় কে দিয়েছো প্রাণ
অমরত্বের মর্ম তোমাকে ঘিরে
তুমি স্থিতি ,তুমি প্রকৃতি ,তুমি সত্য
আত্মা বিহঙ্গের আকাশ তুমি ~১৭.০৫.২০১৭

Monday, 8 May 2017

আত্মহনন

চিহ্ন গুলো গভীরতার অবকাশ চায় 
সবাই পারেনা স্থবির হতে 
অনিশ্চয়তা তাড়া করে 
ভেঙে যায় সংযম 
অক্ষয় হওয়ার বাসনা 
বাসনা তখন নির্ভরতা চায়না
কেবল নির্লিপ্ত চোখ
শূন্যের গভীরতায় সত্তা খুঁজি
গন্ডি ভাঙতে থাকে
আবারও নতুন বৃত্ত সৃষ্টি হয় !-০৮.০৫.২০১৭

জন্ম মৃত্যু

বৈরাগ্য বাঁধা দানা মেলে ফকির জন্ম
মুহূর্ত জমাট ইতিউতি হাত পাতে মৃত্যু !-০৫.০৫.২০১৭

আমার মাঝে তুমি

নিত্য করে নেবো তোমাকে
অনিত্য সমাজ কেউ নয়
অসীমের মাঝে নিজেকে আবিষ্কার
ততটাই নিবিড় আমার মাঝে তুমি !-৩০.০৪.২০১৭

বেদুইন আমি

আমার সৃষ্টি'রা
ইদানিং ঘরছাড়া
ঠিক যেমন বেদুইন আমি
ঘরের ফেরার আশ্বাস ছিল
কেবল আমি
উজানের পথ বেছে নিলাম !-৩০.০৪.২০১৭

তৃষিত

বিরহের জ্বালা
অবুঝ মন
যুগান্তরের তৃষিত প্রাণ
আমি পাখি হয়ে উড়ে যাবো
ও'রা জানবেও না !-২৯.০৪.২০১৭

অজাতশত্রু

শেষরক্ষা হলো না 
অরক্ষণীয়া মুখোশ হারালো 
কতশত যে তার প্রেমিক 
মোহভঙ্গ হলো শেষে 
কেউ নেই আজ পাশে 
বর্ষা'র মেঘের মতই বেআব্রু
নির্মল স্বচ্ছ যেন আতশ কাঁচ মেয়েটা
যুগে যুগে আয়না ধরে চলেছে
সমাজ তাতে বদলে না
গভীরে গাঁথা সমাজের শিকড়
বিন্দু'র দর্পনে সিন্ধু অনুভব
প্রকৃতি'র মতোই অমোঘ কাল
অজাতশত্রু পুরুষ
প্রেমে ক্লান্ত
মায়াবী শরীর
তবুও যে অরক্ষণীয়া
কে করবে তাকে রক্ষা
উত্তর মেলেনা ! - ০৮.০৫.২০১৭

Saturday, 29 April 2017

বিহঙ্গ

অবদমিত চেতনা'রা 
আমাকে দিশেহারা করে 
সেই যে কিশোরী 
ও কি এক পুরুষ চেয়েছিলো 
পুরুষের কি এমন গুন্ যা ও'র মন কাড়ে
সিদ্ধার্থ রাজা হয়ে সংসার ত্যাগী
আমি জন্ম বিহঙ্গ
পুরুষের কি এমন গুন্ যা ও'র মন কাড়ে !-২৯.০৪.২০১৭

আমিঃ

মুহূর্তেদের আমি বাঁধিনি কোনোদিন 
মুহূর্ত'রা তাই বালুচরের মতো বিবর্ণ 
আমার বুকের খাঁচায় বাঁধা যে বায়ু 
সাগরের বুকে তাতেই ঢেউ ওঠে !-২৯.০৪.২০১৭

আবহমান

তার নিঃশ্বাস 
কবিতাময় 
করে তোলে আমার হৃৎপিণ্ড 
আমি জীবনের আবহমানতা কে 
কবিতা ডাকি !-২৯.০৪.২০১৭

বিনিদ্র

এভাবেই তো
না জানি কোটি রাত হয়তো 
সে একাই জেগে থাকবে 
সাক্ষী থেকো 
প্রেম কোনোদিন 
আর ওকে ছোঁবেনা !-২৯.০৪.২০১৭

Friday, 28 April 2017

প্রত্যয়

পরিণত যে প্রেম 
তাতে প্রত্যয় স্থান পায়না 
ভালোবাসবো ভেবে ভালোবাসা যায়না 
ভালোবাসতে হয় 
কিংশুক নয় সবার তরে
তবুও প্রাণের পরিচয়
পুনরাবৃত্তি চেয়ে বসে
লঘু গুরু দ্বন্দ্ব বিধান
পরিণয় রহিত কত শত প্রেম
তাতে প্রত্যয় স্থান পায়না
ভালোবাসবো ভেবে ভালোবাসা যায়না !-২৮.০৪.২০১৭

Sunday, 16 April 2017

মেঘ রাজ্যের বাসিন্দা

প্রেমিক
তুমি কি বর্ষা ভালোবাসতে
যদি তাই হয়
তবে অকালের কেন
গ্রীষ্ম শেষে বর্ষা 
সেটাই তো বাঞ্চনীয় !
তুমি মেনে নিলেনা
মৃত্যু'র মুখোমুখি
সেদিন অকাল সূর্যাস্ত
কাউকে বুঝতে দিলেনা
তুমি সবাই কে হারিয়ে দিয়ে গেলে !
কিন্তু তোমাকে হারালো যে
সে অভাগী'র জন্যে কি রেখে গেলে
তার তো কোনো ত্রূটি ছিলোনা
কেন তবে তাকে সমাধি দিলে
বুক ভরা নিঃশ্বাস
তবুও সে প্রিয়া নিঃস্ব
কেমন প্রেমিক হে তুমি
নিজের প্রেমের মর্যাদা এভাবে রাখলে !
কিন্তু ঈশ্বর এর রাজ্যে অবিচার হয়না জেনো
সে মরু কে আকাশ দেবে
 রুক্ষ হোক ;
তাকে আবারও স্নেহশীলা হতে হবে
 তুমি নও যদি
সে অভাগী কে স্বর্গ দেবে
এক দেবদূত
আসবে,তার শূন্য জীবন কে
অকৃপণ ভালোবাসবে যে
সে ভালোবাসা যে ভালোবাসায় প্রাণের সঞ্চার হয়
সিঁদুরের ম্যান রাখবে
এক মেঘ রাজ্যের বাসিন্দা !-১৬.০৪.২০১৭

#প্রেমিক_শ্রেষ্ঠ_তোমাকে.....

কবিপক্ষ ,
প্রেমিক শ্রেষ্ঠ 
পুরুষোত্তম
নিষ্ঠা তোমার প্রেমের হেন
নত শিরে করি কুর্নিশ !
প্রিয়া পর্ব ,
একবার যদি বলে যেতে
প্রেম জীবনে একইবার আসে !-১৬.০৪.২০১৭

Saturday, 15 April 2017

দূরত্ব

মাপা দূরত্ব
তবুও তো কাছাকাছি !-১৫.০৪.২০১৭

Friday, 14 April 2017

অনু- ভব

বলতে দ্বিধা নেই
তুমি ছিলে
তোমার পর আর কেউ নয় !-১৪.০৪.২০১৭

তোমার গভীরে
আমি ছাড়া যে রাত
চোখ বুজবে না সে কোনোদিন !-১৪.০৪.২০১৭

তোমাকে ছাড়া 
রাতের দাবি শূন্য 
শূন্যতার ভগ্নাংশে 
বেহিসাবি বিনিদ্র বিহঙ্গ !-১৪.০৪.২০১৭

Thursday, 13 April 2017

কৃষ্ণ মন

ন্যানো আমি
আনুবিক্ষক এই জীবন
ভিক্ষা পায়না বার্ধক্য
অনেক বেশি প্রিয় সামাজিক স্তরভেদ
ওরা কেবলি পরীক্ষা নেয়
ওরা আমার কেউ নয়
সবাই বই পড়ে না
সবার সাধ্য নয় নিজেকে ভাঙবে
কেউ কেউ বৃষ্টি চায়
কিন্তু বৃক্ষরোপন করবে কে !
আবেগপ্রবণ মনে হয় নিজেকে
পিছুটান ভাবলে ভয় হয় খুব
কিন্তু ভুল'টা কোথায় ?
ভ্রমর বুঝলিনা কৃষ্ণ মন
কৃষ্ণ মনের হয়না কোনো বন্ধন !
নিয়ম মানা জীবন
নিয়ম ভাঙবে সে সাধ্য কার !-১৩.০৪.২০১৭

Tuesday, 11 April 2017

ভবিতব্য

এতো প্রেম
কিন্তু শেষটা শূন্য
বিষন্নতা'র কি অদ্ভুত সমীকরণ
তোমার চোখ চেয়ে আমি
আমার পথে কেবলি বিনিদ্র রাত
প্রতিবিম্ব প্রতি মুহূর্ত
ভেঙে গড়ে আকারের সাথে বিকারের সমানুপাত
কে হবে পথের সাথী
নাকি শূন্যতাই ভবিতব্য !-১১.০৪.২০১৭

Friday, 7 April 2017

আত্মা,আমি ও তুমি

বুক 
সে তো শূন্য 
চিরদিন 
সময় 
নয় তোমার 
নয় সে আমার
লাল সে তো নীলের
ঠিক যতটা কাছে
আত্মা,আমি ও তুমি !-০৮.০৪.২০১৭

Sunday, 2 April 2017

জন্মদিন

আজ একটা জন্মদিন
কাগজি কলমের জন্মদিন
বৈরাগ্য প্রেমের
অবাঞ্চিত জন্মের জন্মদিন
এভাবেই যুগ কেটে যাবে
জনমনে জীব দাগ কেটে যাবে না
থেকে যাবে জন্মদিন !-০২.০৪.২০১৭

ঘ্রান...

আমি তোমার ঘাম মাখতে চাই 
সত্যি চাই 
তোমার ঘাম অনেক দামি আমার কাছে
সবাই যখন তোমার সুগন্ধি খোঁজে 
আমি তোমার ঘ্রান চাই 
সে ঘ্রান
কোনো মানুষ যা পায়না
সেই নিভৃত একান্তিতে তোমাকে চাই !-০২.০৪.২০১৭

অশ্বত্থ জন্ম

আমরা ক্রমশঃই 
হারিয়ে ফেলছি আমাদের 
আমাদের মধ্যে 
জমেছে শ্যাওলা
দেওয়ালের গায়ে একটা
যেন ফাটল
অশ্বত্থ জন্ম নিয়েছে সেখানে
তার শিকড় অনেক গভীরে !-০২.০৪.২০১৭

Sunday, 26 March 2017

উদ্দীপনা

হাহাকার শোনা যায়
পৃষ্ঠা বদল সময়ের
অনুরাগ সিক্ত
আবারও
এবার আহ্বান
ভেঙে কুল নদী
মেহন আনে উদ্দীপনা !-২৬.০৩.২০১৭

Friday, 24 March 2017

ময়নাতদন্ত

কথা বলে না
চিতা'র কাঠ
জীবন নদী'র পরপারে তর্পন
সঙ্গম শুধু কি শারীরিক
জীবন মৃত্যু'র আলিঙ্গন
অভাগী'র স্বর্গ
স্মৃতিদের লাশঘর
কে দেবে তদন্তের নির্দেশ
কে আসামি কে বিচারক !-২৫.০৩.২০১৭

তুমি একাই ভালোবেসেছো....

আমি আর আগের মতটা নেই
কিন্তু কি অপ্রতিরোধ্য তুমি
নিয়ম ভাঙা'র মতোই নিয়মিত তুমি
কি অবাক লাগে আমার
সেই তুমি
পলাশের ফাগ
আমার ছিল কেবল অহম
তুমি একাই ভালোবেসেছো !-২৫.০৩.২০১৭

অনড় অবকাশ

অনুরণন ছাপিয়ে 
অন্ধকারের আবেশ 
মুগ্ধতা অবহেলার'ই অন্য নাম 
যখন কেউ ছিলোনা 
সেই অনড় অবকাশ 
এখন যখন তুমি আছো
অন্তহীন হোক এ রাত !-২৪.০৩.২০১৭

Thursday, 23 March 2017

সৌজন্যে ....

অর্ণব এর ছুটি নেই
মেঘনা খোলা চুলে রাতে পথে নামে
দুটো জোনাকি মিলে পথ খোঁজে
সেই প্রথম অভিজ্ঞতা
অনুরণন ছাপিয়ে উচ্ছাস
সময়ের কাঁটাতার
নিয়ম ভাঙা নয়
সম্পর্ক'গুলো দৃঢ় হয় আরও !-২৪.০৩.২০১৭

অভিপ্রায়

সেই নির্লিপ্ত কেটে যাওয়া রাতের মতই
তুমি সেদিন এসেছিলে
মোহ তখন আর প্রহর গোনেনা
তুমি পড়বে হয়তো
সেই অনুচ্চারিত অভিপ্রায়
আমার কলম আজও লেখে !-২৩.০৩.২০১৭

Wednesday, 22 March 2017

বাউলানি .....

বাউলানি 
তোকে ভূলবো কেমনে 
তোকে মহাশ্বেতা বলি
নাকি বনলতা 
তুই কি মালিনী 
স্বীকৃতি কে অস্বীকার করিস
তোর কি অসীম সাহস
সমীক্ষা'র অসামঞ্জস্য
তোকে আমি চিনিনা !-২৩.০৩.২০১৭

Tuesday, 21 March 2017

গত বসন্তে ....

কতই বসন্ত কেটে যাচ্ছে
বালুচরে প্রতিফলিত জীবন
ছায়া মাড়িয়ে বয়স পেরিয়ে যায়
নির্লিপ্ত দৃষ্টি যেন গভীরে যাওয়ার আহ্বান !-২১.০৩.২০১৭

Saturday, 4 March 2017

চিরাচরিত..

বস্তুবাদিতা একঘেয়েমি আনে
প্রেমিকা তোমরা হতে পারোনা
স্বপ্নের নায়িকা
সরল নিষ্পাপ সেই কিশোরী
যে জটিলতা বোঝেনা
প্রেক্ষাপটের বাইরে
তোমাকে চাই
ছকভাঙা সমীকরণে
একাকিত্ব থাকুক
থেকো সেখানে তুমিও
তোমাকে ছাড়া যে একাকিত্ব
তার নাম হোক মৃত্যু
তোমার সাথে যবে হোবো মিলিত
হোক না সেদিন আমাবস্যা
স্থির সেদিন নীরব চরাচর
বিশ্বের মুগ্ধ নীরবতা
ভাঙবে আমাদের মিলন উচ্ছাস
তারপর একদিন মিশে যাবো শুন্যে
মহাকালের নিয়মে
আমাদের মুগ্ধতা'র আবেশ সাক্ষী
আরও এক নব জীবন অঙ্কুর
কালের অক্ষয় সম্পদ
সীমিত আয়ু তোমার আমার
সঞ্চয় চিরাচরিত স্মৃতিটুকু আমাদের !-০৪.০৩.২০১৭

Tuesday, 28 February 2017

জন্মগত

গুরুত্ব হারিয়ে ফেলি 
মাস দু'য়েক হাতে গোনা !
কক্ষপথের বাইরে না জানি 
কতই জীবন অজানা থেকে যায় !
ভুল বুঝিনা 
না বোঝা'র অনীহা টা
আমার অনেক বেশি
জন্মগত
নির্লিপ্ত নির্বাসনে 
বেশ মহানাগরিক আমি !
বনবাসী অথচ 
জনারণ্য আমাকে ঘিরে !
কবে কে দেবে 
নির্বাসন থেকে মুক্তি 
সেই আশা
নাম দিয়েছি "তুমি " !
আমার জীবন 
এই "তুমি"-কে ঘিরে 
তুমি 
যে তুমি পলকের দেখায় নয় !
সম্পূর্ণতায় সম্পৃক্ত 
যার বুকে 
আশ্রয় পেতে পারে 
একটা গোটা কাঞ্চনজঙ্ঘা !
ভ্রান্তিবিলাস স্বপ্নমুখী 
তবুও তোমায় ঘিরে 
আমার জল্পনা'রা
কুল পায়না !
মোহনায় সেদিন সাক্ষী রেখে 
জ্যোৎস্না স্নাত সাগর 
আমি তোমাকে 
একদিন নিজের করে নেবো !
তোমরা সবাই বলে 
আমি নাকি ভালো মানুষ 
কিন্তু সেই অপ্রত্যক্ষ 
অনুদানের আশা 
কেবলি বিফল যায় !
তখন নিজেকে 
রণক্লান্ত মনে হয় 
যুগ যুগান্তরের সাধনায় 
পাওয়া যে প্রেমিক সত্তা 
এহেন তৃষ্ণায় তাকে বাঁধি কেমনে !-২৮.০২.২০১৭

Monday, 27 February 2017

অন্য জীবন

ক্যামেরার ফ্ল্যাশ এ আটক জীবন
দুই উরু'র মধ্যবর্তী রহস্য জীবন
দিন গড়িয়ে রাত ক্লান্ত জীবন
উদ্বেল বুকে প্রেমিক নখর জীবন
অব্যক্ত তৃষ্ণায় দগ্ধ জীবন
তৃপ্ত অতৃপ্ত ব্যবধান জীবন
অপাত্রে অনুদান অনুভব জীবন !-২৭.০২.২০১৭

Sunday, 26 February 2017

জৈবনিক

কিছু শহর ইতিহাস 
কিছু পথ অবিরাম 
কিছু ক্লান্তি চিরন্তন 
কে আমি 
কে তুমি আমার 
সামাজিক নাকি সাংবিধানিক
যান্ত্রিক জীবন নারী বা পুরুষ
 জৈবনিক জীবন্ত উপকথা !-২৬.০২.২০১৭

নিবিড়

এতটা নিবিড়
আগে কেবল আকাশ হয়েছে
ভিজিয়ে গেছে
সমকামিতা আদিম দর্শন
রাতের চাঁদ জ্যোৎস্না বুকে সাগর
আরও কিছু জটিলতা
আরও একটু নিবিড় খেলাঘর বাঁধা !-২৬.০২.২০১৭

বিনিময় প্রথা

দোহন
বিনিময় প্রথা
দহন
মুক্তি'র খোঁজ
মধ্যবিত্ত চোখের চাহনি !-২৬.০২.২০১৭

Thursday, 23 February 2017

সে এক শীতের রাত

সে এক শীতের রাত
শীত মুগ্ধ চরাচর
শীতময় উষ্ণতা
আঁচ খুঁজছি
এমন সময় তুমি
আমার প্রত্যক্ষ চাহনি
তোমার বুক ছুঁয়ে আমার ঠোঁট
আমার আঙ্গুল গড়িয়ে যাচ্ছে
কি যেন জলের মতই
সৃষ্টির শোভা সৌরভময় !-২৩.০২.২০১৭

Sunday, 19 February 2017

অবৈষ্ণব

দীর্ঘায়িত অপেক্ষা
অনুরোধ
নাকি উপেক্ষা
বৈষ্ণব কামনাদের
অবৈষ্ণব সমাধি !-১৯.০২.২০১৭

Tuesday, 14 February 2017

হে প্রিয়তমা

চিরাচরিত পথ চলা
ক্ষয়িষ্ণু আয়ু
বিহ্বলতা ব্যতিক্রম
মুগ্ধতার আবেশ
ঘৃণা কাকে বলে
আমার জানা নেই
অনস্বীকার্য যে ঋণ
হে প্রিয়তমা
তুমি শশী
আমি জ্যোৎস্না !-১৪.০২.২০১৭

Monday, 13 February 2017

বিহ্বলতা

আমি তোমাকে ভালোবাসি
এসো,আমিও ভালোবেসে দি
তোমার কি শীত করছে
এতো কাপড় কেন তোমার গায়ে
এসো আমি খুলে ফেলি
গা ধুইয়ে দাও আমার
তোমার সোহাগ জ্যোৎস্নায়
আমিই তো সেই জন্মান্তর তৃষিত
তোমার শিরায় যে উদ্দীপনা
তার কেন্দ্রে আমার পৌরুষ
আমার নারী সংযোগ ছিড়ে দাও
নিরীহ বালক হোক এবার পুরুষ
মলিন মন পাক পবিত্র সরোবর
অবগাহনে ব্যক্ত আজ সকল বিহ্বলতা !-১৪.০২.২০১৭

Sunday, 12 February 2017

তোর অতলে

তুই
একটা রুপোলি পর্দা
ওরা ছিলো
বর্ণহীন ক্যানভাস
তোর সাথে
যদি নদী হতে পারি
একদিন
আমিও মিশে যাবো
তোর অতলে !-১২.০২.২০১৭

Saturday, 11 February 2017

শিকারী চোখ

এক রাশ শূন্যতা
সে কেবল পুরুষের কল্পনা
ওরা যে একলা হয়না
ওদের একটাই ভয়
শিকারী চোখ
নিরলস !-১১.০২.২০১৭

Friday, 10 February 2017

নিরঙ্কুশ

নিরঙ্কুশ
একটু ছোঁয়া
প্রেম ভারসাম্য খুঁজেছো কবে !
বিলিয়ে দেওয়ার
আপ্রাণ আকুতি
কুড়িয়ে নেবো তোমাকে !
সাগর তীরে নোনা ঠোঁটে
ঝিনুক তৃষ্ণা
মিষ্টতা সে কি আমায় শোভা পায় !-১০.০২.২০১৭

Wednesday, 8 February 2017

নিশ্চুপ

নীরবে চেয়ে থাকা রাত
উন্মাদ নেশাতুর
চোখ মেলে উষা
কার পথ চেয়ে !-০৯.০২.২০১৭

Monday, 30 January 2017

তুমিময়

অবধারিত ব্যবধান
বিনম্র একাকিত্ব
আকাশ কেমন মেঘলা
স্বপ্নেরা অবকাশ
বোঝে না !

প্রান্তিক মোহনায়
ঢেউহীন সাগর !

ক্লান্ত পথিক
ছত্রাক
মরীচিকা
সব কেমন এলোমেলো !

তুমি ছাড়া রামধনু হয়না
রাত নেই দিন নেই
তুমিহীন আমি হয়না
আমার আমি তুমিময় !-৩০.০১.২০১৭

Wednesday, 18 January 2017

সুস্মিতা

সুষমা তোমার উরু
জ্যোৎস্না মাথা নোয়ায়
তোমার বৃন্তের দ্যুতি
আকাশে মেঘ করে
রামধনু তোমার শিরদাঁড়া
বেয়ে নিতম্বের আবদার
আমি প্রেমিক অসহায়
মুখ ডুবিয়ে মধু
রস গোড়ায় ঠোঁট
বেয়ে বুক হয়ে !-১৮.০১.২০১৭

Friday, 13 January 2017

স্নানঘরে নিরালায়

জটিল মনন
নিরীহ খোলা আকাশের কাছে
ঠিক যেমন
স্নানঘরে নিরালায় তুমি আমি !-১৩.০১.২০১৭ 

ঘুমহীন

শব্দদূষণ খুব ভয়ানক
অন্ধকার লাগে শহরের আকাশ
আলো নিভলে হাহাকার
তোমার চোখে চেয়ে থাকা
আমার ঘুমহীন রাত !-১৩.০১.২০১৭

Thursday, 12 January 2017

নব্বই

দৃশ্যটা অনিবার্য
অক্ষম মানুষ তখন দেবতা
দেবী পাগলপারা
শিহরণের অবতল উত্তাল !-১২.০১.২০১৭

Wednesday, 4 January 2017

হায় দু'টি মন....

দূরত্বের দিন গোনা
দিন'গুলো আনমনা
বিরহের সুরে বাঁধা গান
দিন যায় রাত যায়
স্থান কাল পাত্র
অসহায় নিরুপায় হায় দু'টি মন !-০৫.০১.২০১৭

পরস্ব

আজ মন চাইছে
আনমনা হবে
অন্য এক উজানে
গোধূলি মাখা বালুচর
হাঁটছি আমরা সেই দু'জন
হাতে শুধু অন্য দুটো হাত !-০৫.০১.২০১৭

তোমাকে ,

কি অদ্ভুত মনের বন্ধন 
কোনো দাবি ছাড়াই 
কেউ কেউ আপন হয়ে যায় 
কখনও সব হারিয়েও রিক্ত 
এখনও অনেক ভাঙ্গন বাকি 
দিনে দিনে তুমি পূর্ণতা পেয়েছো
তোমার কান্তি জ্যোৎস্না হয়ে ফুটেছে !-০৪.০১.২০১৭

Monday, 2 January 2017

বেরসিক

কতভাবেই প্রেমে পড়েছি
সত্যি কি প্রেম করতে পেরেছি
না শুধু একলা থেকে সঙ্গ চেয়েছি
ভেঙে চলেছি ক্রমাগত
বয়েসের ব্যবধান মুছে যাচ্ছে
আমি কেবল মৃত্যুঞ্জয় হতে চেয়েছি
কোনো অস্তিত্ব সত্যি কি ছিলো
সময় কে সমীকরণ ;পদার্থের ক্ষয়
বিজ্ঞানের সীমা;জন্মের রহস্য
জীবনের জানার কথা নয় !-০২.০১.২০১৭ 

Sunday, 1 January 2017

পুনরাবৃত্তি

একলা হতে চাই
তোমার সাথে
বনলতা সেন,রুবি রায়
কেন বলোতো কবি'র কাছে ধরা দেয়
বিন্দু ও বিসর্গের তফাৎ টা
সবাই বোঝে না !-০১.০১.২০১৭