Friday, 5 June 2015

নিভে যাক লাল আলো..

ইচ্ছেরা ঘুমিয়ে পড়ে ক্লান্ত আবেগে
বাসনার নিল চোখ লাল আলো খুঁজে নেবেই !
আলো নিভে যাবে
ফুরিয়ে গেছে প্রদীপের তেল যেমন !
ওরা'ও তো মানুষ
অনুরোধ সভ্যতা(সভ্য) তোমাকে !
ওদের জানালায় একদিন অন্তত
জ্যোত্স্না খেলে যাক(ওদের বিছানায়) !
নিভে যাক লাল আলো
শুধু ১ বার ওদের রিংটোন -এ
বাজুক না হয়
"আমাকে আমার মতো থাকতে দাও !"-০৫.০৬.২০১৫

No comments: