Wednesday, 3 June 2015

বিছানা পেতে দাও....

পৃথিবীর সব মাংসের দোকান'গুলো
বন্ধ হয়ে যাক
গরু তুই আর ঘাস খাবি না
যত মাতাল পুরুষ তারা হবে রাষ্ট্রপিতা
যারা ধর্ষক তাদের করা হোক মুখ্য মন্ত্রী
পুঁথি'র গাদায় জ্বেলে দাও দেশলাই কাঠি
কাপড়ের দোকানে তালা ঝুলিয়ে দাও
খবরের কাগজে ছাপা হোক ব্লু ফিল্মের প্রিন্ট
শপিং মলের দালান গুলো হোক
রংবাহারি পুতুলদের ফুটপাথ
ক্লাব পাব বার পুতুলনাচের খেউর
ঘর থাক জানাল যেন না থাকে
খোলা আকাশের নিচে যেখানে ফাকা পাও
বিছানা পেতে দাও ! - ০৩.০৬.২০১৫

No comments: