Thursday, 31 July 2014

তুমি সত্যি পুরুষ !

দ্রৌপদী 
হয়েছিলাম 
তুমি রক্ষা করতে পারোনি !
বারবনিতা 
হলে পতিতা 
বলেছো 
তুমি সত্যি পুরুষ !
নাকি .......
বিধাতার 
ও ভুল হয় ! - ৩১.০৭.২০১৪

~ শর্ত হীন ~

নিশর্ত মুক্তি চেয়েছিল
শর্ত হীন বন্ধন হতে !
অবুজ নও
তবে কি তুমি !-৩১.০৭.২০১৪ 

Wednesday, 30 July 2014

তোমাকে দিলাম ........

জীবন প্রদীপ
ঝড়ে অম্লান
সুনামি তে অচল
জীবন প্রদীপ
নতজানু
কেবল
সময়ের আবেগে
মৃত্যুর আবেশে !-৩০.০৭.২০১৪

~~~"তাপস "~~~

কিছু মানুষ
অন্য রকম
যারা আপন কেও
ঠিক আপন মেনে নেয় না !
যারা পর কেও আপন
করতে পারে না !
তারা
"তাপস "
তারা সত্যি অন্য রকম !
তবুও তারা সৃষ্টির অঙ্গ
তাদের ভুল বুঝো না
ও'রা নিরীহ
আশ্রয় চায়
নিরিবিলি জুড়ে তাদের জীবন !
ওপরওয়ালার  ও কি
তবে ভুল হয়
কে বিচার করতে পারে !-৩০.০৭.২০১৪

~ আগুন ও জল ~

জল
তাই
তল পেলেই ছোটে
আগুন
তাই
অপেক্ষা রাখে না !-৩০.০৭.২০১৪

আলোর পতাকা


বিকেলের পড়ন্ত বেলায়
কে তুমি
ওই পশ্চিম দিগন্তে
আলোর পতাকা বও !
জানো না কি
জ্যোত্স্না স্রোতে
আকাশ ভাসে !
যাও
এবার তোমার ছুটি
রাত পাখিরা দেখো
ওই ডানা মেলছে !-৩০.০৭.২০১৪
শুভ সন্ধ্যা .................

Tuesday, 29 July 2014

আকাশ কে নীল ........



আমাকে পরিচয় দিয়েছো
নীল কে করেছো সুনীল !
মধু মাখা চোখে 
এনেছো প্রশান্তি !
তুমি যদি নও
কে তবে 
কাকে বলি 
আকাশ !-২৯.০৭.২০১৪

তুমি আর আমি

যার যার জীবন
যার যার দর্শনে
যে যে লেখে
কেন্দ্রে তুমি
পরিধি তে আমি !-২৯.০৭.২০১৪

ঘোড়া'র ঘুম ......

স্বপ্নেরা রাত নামায়
রাস্তায় হেটে যায় অশরীরী
ভাঙ্গা -গড়া জীবন জুড়ে
ঘোড়া তাই দাড়িয়ে ঘুমায় !-২৯.০৭.২০১৪ 

Monday, 28 July 2014

আজ মহোত্সব.....

আজ মহোত্সব
মক্কা থেকে মদিনা !
আজ একাকার
দিল্লি থেকে ঢাকা !
ঈদ মুবারক
সকল -কে আজ
মুছে বিদ্বেষ
আসুক মানবিকতা !-২৯.০৭.২০১৪
 

আমি শ্রাবণ হোবো......

ও ফুল হয়ে ফুটুক 
ঠোঁটের ছোঁয়ায় !
শুষে নি ও'র সমস্ত লজ্জা 
আজ মেলে ধরো
আমি শ্রাবণ হোবো !-২৯.০৭.২০১৪

~~~ অসামাজিক ~~~

ভাইপো'টা বোধ হয় এতদিনে 
বেশ খানিকটা বড়ো হয়েছে। 
মা আজও রাতে
খোলা আকাশের নীচে
একলা বসে থাকে !
বাবা যথারীতি নিখোঁজ 
ভাইটাও কতো বড় হয়ে গেছে। 
প্রায় দু'বছর হলো 
দাদা'র সাথে কথা নেই ;
দিন ফুরোলে রাত নামে 
সঙ্গে স্মৃতিদের লজ্জা !-২৯.০৭.২০১৪

তোমার ক্যানভাস-এ

আজ জানো
একটা কবিতা লিখেছি !
ভুল করে নয় 
এ আমার পুরোনো বদঅভ্ভ্যেস !
বোবা মনের কথা
তোমার ক্যানভাস জুড়ে লেখা !-২৯.০৭.২০১৪

মেঘ কে আমি ~~~

মেঘের বাড়ি 
ডাক পাঠিয়েছিলাম |
উত্তরে 
আজ দখিনা বইবে !
চোখ বুজলে 
কি মুখ লোকানো হয় !
হাতে- হাত বৃষ্টি না ভিজলে 
ভালোবাসা পূর্ণতা পায়না 
মেঘ উত্তরে লিখেছে !-২৯.০৭.২০১৪

----- সত্য ~~~

ঘড়ি দেখে ভালোবাসা হয়না 
ভূগোল দেখে 
না ;তাও নয় 
তবে ,
চোখ বুজলে 
যে অন্ধকার 
তাই সত্য !-২৯.০৭.২০১৪

অসমাপ্ত ~~

জীবন সংকীর্ণ 
তবুও অন্তহীন 
চিতা শেষে ছাইটুকু
সময়ের পরিমাপ !-২৮.০৭.২০১৪

Friday, 25 July 2014

অনুরোধ উনিশ -কুড়ি :-



প্রিয় সুমিত্রা দি ,

তোমার কথা মতো;হ্যান তোমার কথায় শুধু। আমার লেখায় নাকি তুমি পাকা চুলের গন্ধ পাও। জন্মসুত্রে বাঙালি ;কর্মসূত্রে দিল্লি বাসী। তা -এর মধ্যে কবে যে ১৯-২০ পেরিয়েছে ;তা সত্যি বিবেচ্চ্য।কেউ কোনোদিন সেভাবে বলেনি ;যদিও বা বলে থাকেন তাদের সাথে আমার আত্মার মিল পাইনি।কিন্তু ,তুমি তো তেমনি কেউ নও !তোমার সাথে কথা বলতে জানোতো আমার খুব ভালো লাগে। সময়ের অভাবে আবোল-তাবোল বলে থাকি ;তুমি তো জানো আমাদের জীবন। জীবন বকলমে প্রেস্শার কুকার (:( )!

তা যাক ,সে কথায় কাজ নেই ;প্রসঙ্গে ফিরি " অনুরোধ উনিশ -কুড়ি"!

তুমি তো জানো ঠিক ক'টা সস্তার মন ভোলানো লেখা লিখে কবি হতে চাইনা আমি। এমনকি ,কবি -র ছায়া ও যদি গায়ে পড়ে আমি তটস্থ হই। কবি ,সে কি আমাদের কম্ম ;আমরা কিনা মডার্ন কর্পোরেট।

এই প্রসঙ্গে একটা ঘটনা বলি ;খুব বেশিদিন আগের নয় তাই প্রসঙ্গক্রমে মনে এলো।
আমারই এক স্কুল জীবনের বন্ধু। নাম উল্লেখে আপত্তি নেই অনীহা আছে। বরাবরই সে মেধাবী অন্তত আমার তুলনায়। তা সেই বন্ধু একদিন কথা প্রসঙ্গে আমায় জিজ্ঞেস করে আমি শান্তিনিকেতনে কোনো পাঠ নিয়েছি কিনা। খুব অদ্ভুত ঠেকেছিলো আমার। তার প্রশ্ন মোটেই অবান্তর ছিল না। বরাবর ডানপিটে,ক্লাস বাংক করা ব্যাকবেঞ্চার হঠাত কবিতা লিখছে।

যাক ,সে সব কথা ,আসল কথায় আসি তোমার তথাকথিত উনিশ -কুড়ি আসলে আমার কলমের অতীত। যা লিখি সে লেখে কলম। আর আমার কলম দিদি খুব দামী (আমার চোখে);তাতে চটুলতা আসেনা। তাতে যে যৌবন আসে তা মার্জিত ;যে বার্ধক্য তা সুন্দর ,যে শৈশব তা নির্লিপ্ত।তোমার "অনুরোধ উনিশ -কুড়ি " এখানেই ইতি টানলাম। তবে কনে দেখার দায় তোমার ;তোমার ছোট্ট ভাই কিনা। ভালো থেকো,আমি উনিশ হতে পারতাম যদি তুমি ষোলো হতে।

তোমার এটোম,
গৌরব
২৫/০৭/২০১৪

আদমের তৃষ্ণা....

আমি সূর্য উঠতে দেখেছিলাম
যখন আমি ১২ !
জেনেছিলাম সেদিন
বাবাও নাকি আপন হয়না।
গোধুলির লাল ;জবা'র লাল
কিন্তু , এ লাল আরও গভীর
সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি !
জ্ঞানী জনে "ওম"বলে থাকেন
যদিও এই লালে নাকি আদম
স্বর্গ খুঁজে পায়নি।
সে চেয়েছিলো
শব্দ -ছন্দ -যন্ত্রণা
সে পেয়েছে !
আজ আমি অনেকটাই বড়ো
বা বলি সূর্য মধ্য গগনে।
সৃষ্টির অপার মহিমা
সূর্য ওঠে অস্তে যায় !
এ রং তবুও ফিকে হয়না
আদমের তৃষ্ণা "ওম"-এ যায়না !-২৫.০৭.২০১৪

ত্রিশাহারা

আজ যদি বন্য হই 
আদিম হবে !
আজ যদি বিদ্যুত হই
মেঘ হবে !
পারতপক্ষে নিতান্তই 
যদি সাজি পথ 
দিগন্ত হয়েও 
আমি সাগর হয়ে তোমার তৃষ্ণা মেটাবো!-২৫.০৭.২১০৪

আজ মৃত্যু লিখবো......

আজ মৃত্যু লিখবো
জীবন খাতার পাতা গুলো
কেমন যেন জীর্ণ হয়ে গেছে
ওদের এবার মুক্তি দেওয়া দরকার !
নিশ্বাসের শৃঙ্খল
নয় তো চিরন্তন !
তাই শেষ না হয়েও যা শেষ হয়না
থেকে যায় বিন্দু তে সিন্ধু
আজ সেই সিন্ধু কে
বিন্দু তেই ইতি জানাবো
আজ মৃত্যু লিখবো........!-২৫.০৭.২০১৪

কবি ও মানসী

ঈশান কোনে মেঘ করেছে
ভালোবাসা-র হাহাকার
বড্ড কানে বাজে !
রাত হয়েছে
আলো-টা নেভাই !
থাক আজ
একটু বর্ষা দেখবো !-২৫.০৭.২০১৪

Thursday, 24 July 2014

জানতে চেয়োনা......

জানতে চেয়োনা কেমন আছি
যদি মেঘ ফেটে বৃষ্টি নামে
যদি পূর্নিমা'র চাঁদে গ্রহণ লাগে !
ভালোবাসা সর্বাঙ্গসুন্দর
সলতের নিচে চিরদিন অন্ধকার !-২৪.০৭.২০১৪

অনামিকা.........

আমার ব্যাস্ততার সীমা নেই 
আমার অবকাশ অনামিকা !-২৪.০৭.২০১৪

~ স্বপ্ন দোষ ~

রাতে ঘরে ফেরার পথে
বিড়াল রাস্তা কেটেছিলো !
কাল রাতে
স্বপ্ন দেখেছি
তুমি এসেছো
আমার মাথায় হাত রেখে বলেছো
"তুমি আসবে "!-২৪.০৭.২০১৪

Wednesday, 23 July 2014

তোমায় নিরাভরণ দেখতে চাই ......

তোমায় নিরাভরণ দেখতে চাই
তোমার কপালে সিঁদুর টেনে
তোমার মেঘে বিদ্যুত হতে চাই !
তোমায় নিরাভরণ দেখতে চাই
তোমার অবগাহনে উন্মুক্ত কাননে
আমি সোনার হরিন হতে চাই
তোমায় নিরাভরণ দেখতে চাই !
অতলান্তিকের প্রশান্তি
মারিয়ানার গভীরতা তোমাতে পেতে চাই
তোমায় আমি নিরাভরণ দেখতে চাই !
শেষ হয়েও যা হয়না শেষ
সে অব্যক্ত -অনুক্ত -অপরিমিত সুখ পেতে চাই
তোমায় নিরাভরণ দেখতে চাই !
কুমোরটুলির প্রানহীন প্রতিমা নয়
সজীব -সতেজ -জ্যোত্স্নালোকে
প্লাবিত রূপের রক্তিমা দেখতে চাই
তোমায় আমি নিরাভরণ দেখতে চাই !
ক্লান্ত দু'চোখ
প্রাণহীন চেয়ে থাকে
তোমায় তারা নিরাভরণ দেখতে চায় ........................!-২৪.০৭.২০১৪ 

~~~~~তৃষ্ণা অধীন

কীয়প্যাড এ আঙ্গুল
সোশ্যাল নেটওয়ার্কিং এ খুঁজি আপন !
বড় ব্যস্ত এ জীবন
নিশ্বাস যে নিই
তাই বা কম কিসে !
চোখ নয় চিল
যা দেখি সব-ই ভাগাড় !
এ খিদে অন্তহীন
এ জীবন তৃষ্ণা অধীন !-২২.০৭.২০১৪ 

Monday, 21 July 2014

আমার বিছানায় একটা সাপ ........

আমার বিছানায় একটা সাপ 
না,কোনো মনগড়া গল্প নয় 
একান্তই 
সত্য ঘটনা অবলম্বনে 
টি.আর.পি পেতে নয় 
মনের এক গহন সত্য উদঘাটনে !
গতরাতে 
সদ্য স্নান সেরে,
গা পুছে 
সবে আলো-টা নিভিয়েছি !
হঠাতই,আমার গলা জড়িয়ে
আমার নিশ্বাসে তার নিশ্বাস
অনুভব করলাম !
কিছু বুঝে ওঠার আগেই
আমরা একে-অপরের
উষ্ণতার আঁচ পেলাম
বুঝলাম আমি পরস্ব !
সে নামতে থাকলো
আমার বুক ছাড়িয়ে
পথে যদিও তার দু'চোখ
আরষ্ট হয়েছিলো !
তবে সে
পলকের নিমেষ !
কথায় বলে -
" সাপের নাকি চোখ হয়না "
সে শব্দের অনুসরণে চলে।
গত রাতে তাই প্রত্যক্ষ করলাম
আমার নিশ্বাসের অধোগতির
অনুসরণে তার গমন দেখে।
তীর্থের কাক নয় সে
সে তো সাপ
মহাদেবের সহচর !
তবুও সে থমকে ছিলো
এক মুহুর্তের জন্য
সৃষ্টির উত্সের সম্মুখে
অন্ধকারে দেখতে পাইনি
তার চোখেও হয়তো বিস্ময় ছিল।
তাই তার বিষ
আমায় নীল্ করেনি !
শুধু সে সরে যেতে
বলেছিলাম
"গঙ্গা গঙ্গা" !-২২.০৭.২০১৪

উবাচ

একদিন আসবে 
হাসপাতালে ফুল ফুটবে 
আমরা বাগানে 
পায়চারি করবো !-২১.০৭.২০১৪

সব কথা কি বলতে আছে .....!

যদি 
কোনো একদিন 
তুমি আর আমি 
আহ:
সব কথা কি বলতে আছে .....!-২১.০৭.২০১৪

সংকীর্ণতায় কি ভগবান থাকে ?

চশমা চোখে 
কবি মশাই 
কলম চালান !

পায়ের ফাঁকে স্বর্গ খোঁজো
সংকীর্ণতায় কি ভগবান থাকে ?-১৯.০৭.২০১৪

Saturday, 19 July 2014

নারী অদ্বিতিয়া.........

তুমি সত্যের দ্রৌপদী
কলি'র বেশ্যা
অগ্নিপরীক্ষায় শোধন খোঁজো
এ তুমি কেমন সীতা !
তুমি কলঙ্কিনী রাধা
কৃষ্ণ প্রেমে বৈরাগিনি
কখনও বা মীরা !
তবুও
কবি'র কলমে
যুগ কাল নির্বিশেষে
মুক্ত বাতাস তুমি
ভাঙ্গনের ইতিহাস তুমি
প্রানের শিখা তুমি
যৌবনের দ্যুতি তুমি
অনন্যা তুমি
নারী অদ্বিতিয়া !-১৯.০৭.২০১৪

Friday, 18 July 2014

তোমায় দেখি........

ভাঙ্গা কার্নিশে
টাঙানো স্মৃতি
আজও চোখ বুজলে
তোমায় দেখি !-১৮.০৭.২০১৪ 

~ কবি'র নিবেদন ~

স্বপ্নের দুয়ারে
কবি'র নিবেদন
সীমিত হোক অসীম
কল্পনা হোক বাস্তব !-১৮.০৭.২০১৪

কবিতা'র উত্সব

আজ কবি'র অবসর
আজ কবিতা'র উত্সব !-১৮.০৭.২০১৪

কবি হতে .......

খোলা আকাশে
পাখির জীবন
বদ্ধ মনে
কবি হওয়া যায় না !-১৮.০৭.২০১৪

ভেসে যেতে পারি......

ভেসে যেতে পারি
বাঁধ ভাঙ্গার সম্মতিটুকু চাই !-১৮.০৭.২০১৪

এপাশ -ওপাশ.....~~~~

সিওল-সিংহল
জাভা থেকে সুমাত্রা
মিশর থেকে মদিনা'!
ব্রিটনি-শাকিরা
পিসি থেকে লেওনি !
তুমি না থাকলে
রাত শালা
এপাশ -ওপাশ !-১৮.০৭.২০১৪

" গঙ্গা "

তুমি
" গঙ্গা "
তবুও
মনের ময়লা
ধুতে পারোনা !-১৮.০৭.২০১৪

" ভ্রান্তিবিলাস "/" চোখের বালি "

ভালোবাসা
আমার
" ভ্রান্তিবিলাস "
তোমার
" চোখের বালি " !-১৮.০৭.২০১৪

পরিধি - হীন

মুখ ফুটে যা বলা হয়নি
আজ কাগজের বুক চিরে
মনের এনাটমি
তুমিতেই শুরু
তাই
বৃত্তের পরিধি
আজও মাপা হয়নি !-১৮.০৭.২০১৪ 

তোমাকে .......

সাদা কাগজের পাতায়
রঙিন মনের
নীল খামে ভরা চিঠি
ভালোবাসি-
শুধু তোমাকে
তুমি -
প্রযত্নে অসীম !-১৮.০৭.২০১৪

একাকিত্ব আমাকে .......



অজ্ঞাত বাসে
আপন খুঁজিস
তুই কি
অবুজ নাকি !-১৮.০৭.২০১৪

রাত জাগে.....

খোলা চুলে মেঘ খেলে যায়
বৃষ্টি নামে মনের আঙ্গিনায়
তির্যক চাহনি বিদ্যুত বেগে ডাকে
আলো নেভে
রাত জাগে !-১৮.০৭.২০১৪

Thursday, 17 July 2014

পিছুটান..........

আমি সময় নই
তাই আমার পিছুটান আছে
তুমি আছো !-১৭.০৭.২০১৪

"অনামিকা"

"শেখর" এর প্রেমে
"ললিতা"
পরিনীতা
আমার তুমি
অব্যক্ত "অনামিকা" !-১৭.০৭.২০১৪

আমায় আগুন দাও ........

আমায় আগুন দাও 
উত্তাপ নয় 
আগুন !
উত্তাপের ভাষা 
থাক পঞ্চপ্রদীপে আটক !
আগুন নামুক 
বর্ষণ মুখর এই সন্ধ্যার আঙ্গিনায় !
স্পর্শে জ্বালো আশ্চর্য প্রদীপ 
আমি নেভাই আজ আলো 
আলিঙ্গনে প্রজ্বলিত হোক দাবানল !---১৭.০৭.২০১৪

মহাভারত ......



ইতিহাস বলেছে
নারী তুমি দ্রৌপদী
বর্তমান কেন
তবে বিমুখ ?-১৭.০৭.২০১৪

গঙ্গা হলেই কি .......

জাতিস্মর হবে 
ছিলে না তো কি 
গঙ্গা হলেই কি 
ইতিহাসের সাক্ষী হয় !-১৭.০৭.২০১৪

"তুমি "---"তোকে "

আদি থেকে অধুনা 
অনন্ত থেকে চিরন্তন 
কেন্দ্রে "তুমি "
পরিধি কিন্তু "তোকে " ঘিরে !-১৭.০৭.২০১৪

রাত্রি.......

রাত্রি হও গভীর 
স্বপ্নে'রা হোক নিবিড় !-১৭.০৭.২০১৪

অবসর........

একটু অবসর নিয়েছিলাম
আকাশে মেঘ করেছিল
আমি অপেক্ষা করেছিলাম
বাকরুদ্ধ রাত্রির স্তব্ধতা
মেঘ কেটে সূর্য
গোধুলি আলোয় ছুঁয়ে গেছিলো !-১৭.০৭.২০১৪

Wednesday, 16 July 2014

..........

জ্যোত্স্না
তোমার দোসর নয়
চাঁদ তোমার
দুয়ারে উঁকি দেয়
স্বভাব দোষে !-১৬.০৭.২০১৪

Tuesday, 15 July 2014

স্রষ্টা ও সৃষ্টি-----মুখোমুখি

অনেক ভেঙ্গেছি
গড়েছি কম নয়
ভাঙ্গা সহজ
বীর্য পতনের শেষেই
লুকিয়ে সৃষ্টি রহস্য !
পদ্মের পূর্ণতা
জল ধরে'না
পদ্ম পাতায়
তবুও স্রষ্টা নিরলস .......!
কে বলতে পারে
একদিন যদি হয় এমন
স্রষ্টা ও সৃষ্টি হয় মুখোমুখি !-১৫.০৭.২০১৪

আকাশ কে দিগন্ত ........

আকাশ কে দিগন্ত

ছুঁয়ে থেকো এভাবেই !-১৫.০৭.২০১৪

নীল্ কে অনন্ত ........



নীলা কে বোলো
ছায়াপথ আজও একলা
পারিনি
পেরিয়ে যেতে !-১৫.০৭.২০১৪

Monday, 14 July 2014

আমার কবিতা .........

তোমার যোনিতে
কবিতার বাস
তোমার গর্ভে
সাহিত্য বাড়ে !
পারতে তুমি
স্থান দিতে
ইতিহাস কে
দিয়েছো সময়-কে !
আমার কবিতা
কেবলি তোমার !!!-১৪.০৭.২০১৪

হারিয়ে যাওয়া স্বপ্ন......

আমার ১ টা স্বপ্ন
তোমার চোখে আটকা
আমার সেই কাটা ঘুড়ি-টা
তোমার ছাদ পেরিয়ে দিশেহারা !
আজও নিরুদ্দেশ
আমার চোখে দেখো
এ কি তোমার চোখে জল
জল নয়
"তোমার হারিয়ে যাওয়া স্বপ্ন" !-১৪.০৭.২০১৪ 

দাও ----------

দাও
আহ আদ্খিয়েতা কোরো না
রাত হয়েছে তো -
আমার অনুরাগ নেই
তাতে কি
ভাষা ছাড়া বুঝি কাব্য হয়না !-১৪.০৭.২০১৪

দে খুলে দে ..........

দে খুলে দে
এ সভ্যতা হতাশ
দে ঝুলে দে
হোক সভ্যতার বিকাশ !-১৪.০৭.২০১৪

ভোগের শানাই........

ভোগের শানাই
নিশব্দে বাজে
চরকায় পিষে
আজও সতী !-১৪.০৭.২০১৪ 

Saturday, 12 July 2014

সময়

আরও কিছু ভাঁজ 
পরা বাকি 
তাজ গড়তে
নাকি
সাড়ে-সতেরো বছর লেগেছিলো !-১২.০৭.২০১৪

রাহু কেতু মুখোমুখি....

বলি আদর্শের কথা
লিখি প্রেমের কবিতা 
না ;আর নয় 
এবার রাহু কেতু মুখোমুখি !-১২.০৭.২০১৪

জ্যোত্স্নার চাঁদ

তোমার ঘামের গন্ধে মিশে আছি 
মিশে আছি তোমার "ঋতু -শ্রাবনে"
চাঁদের জ্যোত্স্না -জ্যোত্স্নার চাঁদ 
তুমি আমার মরমে !-১২.০৭.২০১৪

Friday, 11 July 2014

অসীমের ঠিকানা ................

আজ এটুকুই থাক 
জীবনের পাতায় সময়ের পালক 
একদিনে 
নাই 
বা সব জুড়লাম
তবে সেই আদিম বাসনা রইলো 
অধরা ,
তাই দিয়ে গেলাম
অসীমের ঠিকানা ................১১.০৭.২০১৪

http://www.aadorernouka.in/adorernauka/

আলোক কথা

আলো কথা দিয়ে আসেনি
ছায়াপথ আজও নির্রুদেশ !-১০.০৭.২০১৪ 

Thursday, 10 July 2014

বেছে নিও....

ছুঁয়েছি তোমাকে
ফিরে চাইনি এ সংসার
এ সংসার কে একদিন
ঢেলে দেবো তোমার পায়ে
বেছে নিও !-১০.০৭.২০১৪

নীল কে আকাশ



তোমার আঁচল তলে
আমি চির প্রশান্ত !-১০.০৭.২০১৪

তুলি কে রামধনু ........৪



বিস্মৃতির ক্যানভাসে
আজও তোমায় আঁকিনি !-১০.০৭.২০১৪ 

অজন্মা মা কে ----২



এতো কি সহজ মা
বৃদ্ধাশ্রমে গিয়ে থাকা
কি আর করা বাবা
আমার যে ক্ষমতা থেকেও নেই
তোকে প্রানে মেনে নিয়েছি
তোকে "গৌরব" নাম দিয়েছি !-১০.০৭.২০১৪

অজন্মা মা কে ..........



তোমার তো কেউ নেই
কে দেখবে তোমার বয়েস হলে ?
ভাবিস না খোকা
আমি বুড়ো হলে
বৃদ্ধাশ্রমে গিয়ে থাকবো !-১০.০৭.২০১৪

একটু থামো -

জনস্রোতে
নিয়ন আলোতে
হারিয়ে ফেলোনা নিজেকে !
একটু থামো -
নিঃশ্বাস নাও
আকাশের নিচে দাঁড়াও
একবার
নতমস্তকে আশীষ নাও !
যে সর্বশক্তিমান
যার দান
এ জীবন !!!-১০.০৭.২০১৪

Wednesday, 9 July 2014

আমার প্রেম নেবে ..... ...

তোমার যোনি
ধুয়ে জল খাবো !
আমায় প্রেম দেবে ---
তোমার বুকের যে ফুল
তার রেনু তুলে ঘটাবো
পরাগ-মিলন !
আমায় প্রেম দেবে ---
তোমার চুল
আঁচড়ে দেবো
আমার আঙ্গুল বুলিয়ে
কোনো আবরণ থাকবে না !
আমায় প্রেম দেবে ---
কোনো কষ্ট দেবো না
তুমি উপুড় হবে
আমি নিজেকে উজাড় করে দেবো !
আমার প্রেম নেবে ..... ........!!!!!!-০৯.০৭.২০১৪

তোমায় ছুঁতে চাইনা......

তোমায় ভালোবাসি
তাই ছুঁতে চাইনা !
কামনা'র জল তোমায় ছুঁয়ে যাক
আমি চাইনা !
তোমার সতীত্বে
কবিতা'র জন্ম
তোমার গর্ভে
তার মৃত্যু আমি চাইনা !
তোমায় ভালোবাসি
তাই তোমায় ছুঁতে চাই না !
লোভ -পাপ -মৃত্যু
জীবনের উপসংহার
আমি চাইনা !
তোমায় চাই
তাই তোমায় ছুঁতে চাইনা !
অনিদ্রা'র আড়ালে
স্বপ্ন বুনে যাই
পালতোলা নৌকায়
ভেসে যাই উজানে
সব আমি মেনে নিতে পারি !
তবুও তোমায় ছুঁয়ে
কবিতা'র অপমৃত্যু
আমি চাইনা !
শুধুই তোমায় ভালোবাসি
তাই তোমায় ছুঁতে চাইনা !-০৯.০৭.২০১৪



কবি ও রাত ..৪



তোমার তল পাওয়া যায়
তুমি সৃষ্টির অঙ্গ !
যা কিছু অতল
তা আমার থাক !-০৯.০৭.২০১৪

তোমাকে দিলাম .....২

তুমি বোলো
কোনো সম্পর্ক চিরদিনের নয়
ছায়া মাড়িয়ে কি
যেতে পারো !-০৯.০৭.২০১৪

শুধু তুমি নেই........

পোয়াতি মেঘ 
আকাশের প্রেমে মাতোয়ারা
অঝোর শ্রাবণ
শুধু তুমি নেই !-০৯.০৭.২০১৪

Tuesday, 8 July 2014

তোমাকে দিলাম .......

তোমায় না পেলে
সব কেমন যেন এলোমেলো
যেন বৃষ্টি ভেজা সকালে
কাক ভেজা অগোছালো ব্যস্ততা !
অসময় ঘুম ভেঙ্গে
অফিস পথে ছোটা
মুখ-পোড়া রেড-লাইট
যথারীতি বন্ধ !
ট্রাফিক ও আমি মুখোমুখি
সময়ের দ্বন্দ !
সময় যেন কাটছে না
দোলাচল এ দোদুল আমি
সিড়ি ভেঙ্গে অফিস আমি
কাজের মুখ বেজার
ম্যানেজার বলে শুনি
বস এসে দেয় ধাতুনি
নির্বিকার জীব আমি
গোবেচারা অতি !
ঘড়ি গেলে ৯টা
বলি অফিস ইতি !
দিন তবু ফুরোয় না
ছুটি ফেরত ঘরে ছু'টি
বাবুগিরি ছেড়ে সাজি ঘরের রামু
দিন যে গেল সন্ধ্যে হলো
পেট দেয় ডাক
নিরুপায় আমি দি রান্নায় হাত !
রান্না সেরে দিনের শেষে দি কবিতায় ইতি
অন্য দিন চেয়ে আছি
যথারীতি ছু'টি !

এ তো গেল তুমি না থাকলে

যদি তুমি থাকো
কবি তখন অন্য মানুষ
চেনার সাধ্য কার
সারাদিন ঝির - ঝির
বর্ষা প্রিয়তমা
এভাবেই কাটে যেন
তুমি যদি থাকো !-০৮.০৭.২০১৪



তুমি ফিরে ফিরে এসো....

তুমি এসেছো
এই তো দেখো
আমি হাসছি !

এসো না কেন
একটা রামধনু আঁকি
তুমি ততক্ষণ
একটু মেঘেদের ডাক পাঠাও !
আমি না হয়
একটু ঘাসের বিছানায়
নদী দিয়ে একটা পালঙ্ক তৈরী করি !
কি গো কই গেলে
ওই তো তোমার লুকোচুরি খেলা !
আমি কিন্তু দেখতে পাচ্ছি
তুমি ওই ঝরনার আড়ালে
কৃষ্ণচূড়া'র তলে !
ফাঁকি দিলে হবে না
এসো বলছি !

চডুইভাতি-র জম্পেশ আয়োজন
আজ রেহাই নেই
আজ শুধু সারাদিন খেলা !

জীবনের রুক্ষতা আজ না হয়
তোলা থাক হিসেবের খাতায় !

রাঙিয়ে দি এসো
জীবন
এভাবেই থেকো
তুমি ফিরে ফিরে এসো......-০৮.০৭.২০১৪

আমি আদিম তুমি অধুনা.......

পড়েছি ভীষণ দোটানা 
আমি আদিম তুমি অধুনা !
যুগে যুগে 
করে রেখেছি সতী !
আজি চক্ষু চরক 
এ কি গতি !
তাইতো ব্রাম্হাস্ত্র 
করেছি ধারণ !
মৈথুনে প্লাবিত 
অবলা সময় !
আর্তনাদ হাহাকার 
কেউ নেই আজ শোনার !
সুখের প্লাবনে 
ক্ষুধার রাজ্যে নির্বাক 
কবি 
নতমস্তক !!!!!!!!!!!!!!!-০৮.০৭.২০১৪

তোমার লাল ............

তোমার লাল 
আজও আমায় নীল্ হতে দেয়নি !!!-০৭.০৭.২০১৪

Monday, 7 July 2014

~...শুন্য...~

তুমি কথা দিয়ে এলে না
সে পথ আজও শুন্য !-০৭.০৭.২০১৪ 

তুমিই পারো.........

তুমিই পারো
না অনন্য কেউ নয়
সে কেবল তুমি
সাগরে ঢেউ ওঠে
তাতে কি
পাখিদের কলতানে
সকাল আসে
কিচ্ছু এসে যায় না !
আমার তাতে কিছুই
এসে যায় না -
এ সবই নিত্য
প্রকৃতির মাপা সব ছক !
আমি আকাশ দেখি
রামধনু ওঠে
বৃষ্টির পর আকছার !
আমার তাতে কি
আমার কিছুই এসে যায় না !
আমার সৃষ্টি সুখ তোমায় ঘিরে
তোমায় ছাড়া আমি কিছুই চাই না !
চাই কেবল তোমায় আকড়ে রাখতে
চাই কেবল কোমল ও কঠিন কে একাকার করতে !
কোষ চাই না
চাই ভাটফুল এর আস্বাদ
চাই তোমাকে !-০৭.০৭.২০১৪

Sunday, 6 July 2014

অভাগী - চাঁদের বুড়ি

স্বর্গের মর্ম অভাগী বোঝে
চাঁদের বুড়ি আজও জাল বোনে !-০৭.০৭.২০১৪ 

Saturday, 5 July 2014

আমার কি হবে। ...

তাকাস না ওভাবে
সময় থমকে যায় !
কে বলতে পারে
যদি প্রান ফিরে পায়... 
সেই শুকনো
গোলাপ টা.....................!---০৫.০৭.২০১৪

কাব্য উন্মাদ

আমি লেওনার্দ(জ্যাক) হোবো
তুমি ?
মোনালিসা
না
মোনালিসা নয়
তুমি আধুনিক
তুমি কেট(রোস)......
তোমার জরায়ু
জড়িয়ে কবিতা বেড়ে উঠুক
আমি চুমুক দি
চোখের পেয়ালায় !
অশ্লীলতা যে বলছে বোলুক
কবিতা হোক উন্মাদ !

!!!-০৫.০৭.২০১৪

অবক্ষয়

ঘর্ষণে উত্তপ্ত 
উলঙ্গ সময় 
কন্ডোম কন্ডোম
কন্দেম্ন কন্দেম্ন !-০৫.০৭.২০১৪
***************************************
Frictional heat
Naked time
Condom condom
Condemn condemn!-05.07.2014

Friday, 4 July 2014

~চিরকুট~

ভালো আছি
তুমি -
আঁকড়ে রেখেছি !
ফস্কালে বুঝি
হারিয়ে যায়
হারাতে চাইনা বলেই তো !-০৪.০৭.২০১৪

Thursday, 3 July 2014

জ্যোত্স্না কে মেঘ

তোমার বুকে
রামধনু আঁকবো
আমায় চাঁদ
এনে দেবে !-০৩.০৭.২০১৪

~ কবি ও কল্পনা ~



ভাঙ্গা মনের মলম
কি জানো
কি ?
তুমি বোলো -
আমি মন কে
খোলা আকাশের নিচে ছেড়ে দি !
তারপর
বলি
যা ইচ্ছে নিয়ে নে !
সে কি করে
সে নিয়ে আসে
কি ?
এক বুক শুন্যতা !!!-০৩.০৭.২০১৪

ক'টা নুড়ি...........

ক'টা নুড়ি
তবুও তো পাথর 
দেখিনা চোখ বুজে 
দখিনা বাতাসেও উড়ে ঝড় !-০৩.০৭.২০১৪

Wednesday, 2 July 2014

তোমার চোখে........

একটা রাত
খুব দরকার
সময়ের সিড়ি বেয়ে
একটু বিশ্রাম চাই !
একটা রাত
খুব দরকার
আলোর প্রচ্ছনতায়
তোমায় জানতে চাই !
একটা রাত
খুব দরকার
শুধু তোমার চোখে
নিজেকে দেখতে চাই !!!-০২.০৭.২০১৪

Tuesday, 1 July 2014

তুলি কে রামধনু ~~~~~



তুমি মেয়ে তো
এতো সহজে নিজেকে বিলিয়ে দেবে না .......!!!-০১.০৭.২০১৪

যাওয়ার আগে ........

দে
আমার বুকে মাথাটা রাখ
খুব শক্ত না রে
আগে যদি জানতাম
তুই আমার !
আমিও বেশ যত্ন করে রাখতাম
নিজেকে !
সেই তুই এলি
কিন্তু বলে রাখি
আবদার যেন কিছু রাখিস না !
না না ..
ভুল বুঝিস না যেন !
বাঁচতে আমি চাইনা
আসলে !

সে কি
তোর্ চোখে জল কেন ?
আসলে কি জানিস -
সময়ের সাথে জীবন কে অনেকটাই আপন করে ফেলেছিলাম !

আর জীবন কি কারও আপন হয়
তুই বোলতো ?
যাক তুই এসেছিস বেশ ভালো লাগছে
কিন্তু আর নয় -
এবার আমায় যেতে হবে !
দেখ তুই কি দেখতে পাচ্ছিস না
ওই যে দুরে আলোর ছটা
আমি বেশ দেখতে পাচ্ছি
আমায় হাতছানি দিয়ে ডাকছে !
এবার আমায় যেতে হবে
জানিস
তুই কিন্তু ভালো থাকিস

আমি চোখ দুটো বুজলে
একটু মাথায় হাত রাখিস
আসি ...............................!!!-০১.০৭.২০১৪

স্বপ্নের আকাশে

তুই মুক্ত কর 
আমি পূর্ণতা দেবো
দেখ চেয়ে আকাশ কেমন সীমাহীন 
তাইতো দিগন্ত তার প্রহরী !
তাকে ঘিরে কত স্বপ্নেরা রাত জাগে 
তুইও পারবি 
আমার বিশ্বাস 
দে না 
একবার নিজেকে
মুক্তি দে !
চিরতরে কেউ আপন হয় না রে 
পাগলি !
তবুও তো মানুষ 
আশায় বুক বাঁধে রে !
তুইও না হয় বাঁধলি
কি রে 
কথা শুনবি তো
আজ স্বপ্ন দেখবি তো .......!!!-০১.০৭.২০১৪

বধু আজও অবুজ.............

ধুলোর ঝড়ে উড়ে ধুলো
কাটা ঘুড়ির ঠিকানা অজানা !
ভালোবেসে বুক বাঁধে
বধু আজও অবুজ !
মন মাঝি খেয়া বায়
পার কেবল পায়না ! -০১.০৭.২০১৪