জামবাটি ভরে ছিল
এক পোয়া দুদু
মাউপুষি খেয়ে গেল
করে চাচি -পূচি !
যেই না বলা
এই
মাউপুষি
খেলি যে দুদু আমার
"আমি খাবো কি ?"
চোখ দুটি করে গোল্লা
লেজুটি করে খাড়া
মাটিতে দিয়ে আঁচড়
বললো বুঝি
" দাঁড়া "!
যেমনি আমি জড়সড়
ভয়ে জবুথবু !
মাউপুষি -
হাসলো বুঝি
"হয়েছে ব্যাটা কাবু "!
যেই না ভয়ে চোখ বুজেছি
কি হয় ! কি হয় !
বাঘের মাসি পগার পার
গল্প ফুরোয় !-০১.০৬.২০১৪
এক পোয়া দুদু
মাউপুষি খেয়ে গেল
করে চাচি -পূচি !
যেই না বলা
এই
মাউপুষি
খেলি যে দুদু আমার
"আমি খাবো কি ?"
চোখ দুটি করে গোল্লা
লেজুটি করে খাড়া
মাটিতে দিয়ে আঁচড়
বললো বুঝি
" দাঁড়া "!
যেমনি আমি জড়সড়
ভয়ে জবুথবু !
মাউপুষি -
হাসলো বুঝি
"হয়েছে ব্যাটা কাবু "!
যেই না ভয়ে চোখ বুজেছি
কি হয় ! কি হয় !
বাঘের মাসি পগার পার
গল্প ফুরোয় !-০১.০৬.২০১৪
No comments:
Post a Comment