Wednesday, 26 December 2018

নিখোঁজ

নিরাপত্তা হীন
নৃশংসতার চাহনি
আত্মিক থেকে আণবিক
আনুমানিক নয় কিছুই 
কক্ষপথ ভাঙলে
কেউ খোঁজ রাখেনা ! - ২৬.১২.২০১৮

Tuesday, 18 December 2018

স্বীকারোক্তি

অবলুপ্তির পথে
আবেগের পথ চলা
স্বপ্নের উড়ান
কেমন যেন যান্ত্রিক
নৃশংস শৈশব পেরোনো
অবাধ যৌবন
শিকড়ের খোঁজ
জলের তত্ত্বাবধান
আমি লেখক নই
জীবন লেখায় ! - ১৮.১২.২০১৮

Monday, 10 December 2018

উপনীত আমি

বেশ একটা শীতঘুম
আবেগেদের চোখ মেলা
প্রান্তিক থেকে দিগন্ত
আমিত্ব থেকে উপনীত আমি !-১০.১২.২০১৮ 

Monday, 3 December 2018

যে ক'দিন তুমি ছিলে

খুব শীত এখানে 
আলো ফুটলে গায়ে কাঁটা দেয় 
ভয় হয় একা অন্ধকারে 
উষ্ণতা ছিল যে ক'দিন তুমি ছিলে 
তুমি সেই গেছো 
আলো নেভাইনি আর আমি ! - ০৩.১২.২০১৮

"সাজান হ্যা উস পার"

কলমে বৈষম্য 
বঞ্চিত উপাসনা 
অনিচ্ছা'রা 
পাল তোলে 
মাঝি 
সুর তোলে
"সাজান হ্যা উস পার" !-০১.১২.২০১৮

Thursday, 22 November 2018

উবাচ

চেনা ভিড়ে
অবচেতন
অক্ষাংশ বিহীন
বিহঙ্গ
নিরালায় বিজ্ঞাপন
বেমানান
কুরুচি সুরুচি
উবাচ
আমি তুমি
হয়না ! - ২২.১১.২০১৮

Friday, 16 November 2018

ভালোবাসলে প্রতিবাদ করতে নেই

ভালোবাসলে প্রতিবাদ করতে নেই 
আহত হতে হয় হাসিমুখে 
আনমনা হতে হয় 
সিলিং-এ আকাশ ছুতে হয় 
অথবা 
উদ্দ্যেশ্যহীন ফিরতে হয় পথে পথে !
শৃঙ্খল ভাঙতে হয়
নিজেকে গড়তে হয়
একক সত্তায় হতে হয় অর্ধনারীশ্বর !
অপূর্ণতাই প্রাপ্তি
ভালোবাসলে মিলন হতে নেই
ভালোবাসলে প্রতিবাদ করতে নেই ! - ১৬.১১.২০১৮

Wednesday, 14 November 2018

বিদ্যুৎ ও বৃষ্টি

বিদ্যুৎ ও বৃষ্টি
সে এক রাতের কথা
কবিতা সেদিন ঝর্ণা হয়েছিলো
খোলা চুলে প্রপাত
বুক পেতেছিলো পুরুষ !

মেঘের বুকে পরকীয়া বিদ্যুৎ
বৃষ্টি তখন
আকাশের ভারী বুক চিরে
নেমে আসছে
মাটি'র পৃথিবীতে !

মাটি'র পৃথিবীতে ক্লান্ত কুমোর 
দূর্গা'র বোধন হচ্ছে কোথাও'বা
অপু'র চোখে স্বপ্নেদের বয়স বাড়েনি
সাগরের বুকে বানভাসি জ্যোৎস্না
এলোমেলো বিস্রস্ত বালুচর ! - ১৪.১১.২০১৮

Monday, 5 November 2018

অরক্ষণীয়া জ্যোৎস্না

তলের খোঁজে ডুবুরি
শিকড় খোঁজে জল
পুরুষের প্রিয় অবতল
জোয়ার অরক্ষণীয়া জ্যোৎস্না !-০৬.১১.২০১৮

Thursday, 11 October 2018

শেষ ঠাঁই

অঙ্গ হারিয়েছে শোভা
উদ্বিগ্নতা অযথা
সময় পেরিয়েছে অনেক
বয়ে যাক পথ
নিমিত্ত মাত্র জীবন
শেষ ঠাঁই গঙ্গায় !-১১.১০.২০১৮

Thursday, 4 October 2018

স্বপ্ন

অচেনা পথের বাঁকে
মৃত্যু পরে রয় আমার
আমি অহর্নিশ ছুটি
যবনিকা'র পিছু
একদিন সাক্ষাৎ
স্বপ্ন
সে শুধায়
কার খোঁজ
আমি নিরুত্তর
হঠাৎই শুনি
ভেসে আসে সুর
বসন্ত এসে গেছে
চোখ বুজে আসে
গোধূলি আলোয় আলেয়া দেখি !-০৫.১০.২০১৮

Monday, 1 October 2018

মন ভালো নেই

আমি জানি তুমি ভালো আছো
তুমি জানোনা
আমি ক্ষয়ে যাচ্ছি
আমি জানি তুমি ভালো আছো
তুমি জানোনা
শিকড় হারাচ্ছে জমি
আমি জানি তুমি ভালো আছো
তুমি জানোনা
চশমায় ঝাপসা দেখছি
আমি জানি তুমি ভালো আছো
তুমি জানোনা
অপেক্ষা'র অনন্ত প্রহর
আমি জানি তুমি ভালো আছো
তুমি জানোনা
বাউলেরও সংসার হয়
আমি জানি তুমি ভালো আছো
তুমি জানোনা
অনিশ্চয়তা আমার পাথেয়
আমি জানি তুমি ভালো আছো
তুমি জানোনা
সম্ভাবনা আগেও ছিলো
আমি জানি তুমি ভালো আছো
তুমি জানোনা
নিজস্ব নয় নিঃস্বতা
আমি জানি তুমি ভালো আছো
তুমি জানোনা
বিচক্ষণ আমিত্ত্ব বিভ্রান্ত
আমি জানি তুমি ভালো আছো
তুমি জেনো
মন ভালো নেই !-০১.১০.২০১৮

Friday, 28 September 2018

যা বলা হয়নি তোমাকে

যা বলা হয়নি তোমাকে
ভেবেছিলাম আমি ফিরলে
তুমি জামা খুলিয়ে দেবে
ঘাম মুছিয়ে দেবে 
আলতো ঠোঁটের আঘাতে
উষ্ণ ল্যাম্পের আলো আঁধারি
মানব জমিনে
সুনীল নীরা মহাকাব্য
লেখা হবে বিদ্রোহ
যদিও তুমি অবলা নও
ক্ষমার অযোগ্য আমি
চির ঋণী
তবুও মিথ্যা অহমিকা
জন্ম জন্মান্তর
অন্ধ যুধিষ্ঠির
সীতার পাতাল প্রবেশ
হেমন্তের সকালে মালশ্রী তুমি
ভেবেছিলাম বোলবো
বলা হয়নি
ফিরে দেখলাম
তুমি নেই !-২৮.০৯.২০১৮

Thursday, 27 September 2018

মা'কে

মা'কে

একটা সমাজ দাও
যেখানে সমালোচনা নেই
একটা পরিবার
যেখানে অশান্তি নেই
সম্পর্ক
তাও যেন হয় স্থবির
রাতে ঘুম আসুক
স্বপ্ন দেখবো আমিও
আমার সন্তান
যেন থাকে দুধে-ভাতে ! - ২৭.০৯.২০১৮

Saturday, 1 September 2018

বিবর্তন

বিশ্বাস জিতলে 
সতীত্ব রইলো না 
অবক্ষয় সেই শুরু 
ক্রমশ: গৃহিনী 
পতিব্রতা অর্ধাঙ্গিনী 
কামনা'র ফাগুন
দাবানল মনের আঙিনায়
কোলে পিঠে মাখামাখি
এঁটো হয়না শরীরে
ক্ষিদের ভাষা ক্ষুধার্ত জানে
আবহমান অবক্ষয়
বসন্ত এলো
ফুল নাই বা ফুটলো
পরশপাথর ছোঁবে
ঋতু এখন ধাতু
আবারও লাল চেলি
আলতা,সিঁদুর,পালকি
দিনগত পোষ্য পাপক্ষয়
গৃহপালিত বা বর্জিত ! - ০১.০৯.২০১৮  

Friday, 24 August 2018

গান্ধর্ব

তাৎক্ষণিক আবেগেরা
মুহূর্ত হয়ে রইলো
মুমূর্ষু প্রেম
উবে গেলো !
স্মৃতি'র তরঙ্গ'রা
ইদানিং স্বপ্ন দু'চোখে
আহত আবেগ
আণুবীক্ষণিক বিচক্ষণতা !
ইতিহাসের পুনরাবৃত্তি
বেহুলা স্বর্গের দ্বারে
কলি'র শৃঙ্খলা 
বিবাহ গান্ধর্ব !-২৪.০৮.২০১৮ 

Thursday, 23 August 2018

মোহনা অন্তরীক্ষ মরু

আমার কাছে ঝর্ণা ধারা আছে 
নারী তুমি কি সেই 
মাত্রা ছাড়া যা কিছু 
অবাধ অনন্ত অসীম 
আমি জানি পুরুষ সমকক্ষ নয় 
তা হয়না বিবর্তনের আবর্তে
ভাঙে ভঙ্গুর
ভাঙতে লাগে ভর
ভোর হয় হোক
আবারও সূর্য দিগন্ত রাঙাবে
তোমার পায়ে আলতা পরিয়ে দিচ্ছি আমি
পালকি দাড়িয়ে
তুমি সাজছো সেদিনের মতোই
আমি দেখছি মহামিলন
মোহনা অন্তরীক্ষ মরু !-২৩.০৮.২০১৮

Tuesday, 21 August 2018

অভিমান

পদ্যে ধরা দিইনা ইদানিং
প্রেমিকা'র অভিমান তাই
আজ কলম ধরা
কি হয়েছে তোমার
বসন্ত পেরিয়ে বেদনা
সাগর ছুঁয়েছে মোহনা
নদী কেন তুমি পথ হারা
তুমি কি রামধনু হতে চেয়েছিলে !-২১.০৮.২০১৮

Wednesday, 27 June 2018

চন্দ্রবিন্দু

জলের দাম বাড়ছে
দর বেড়েছে হাওয়া'রও
যা বইছে তা সময়
যা নিত্য তাই জীবন
বানানো কথা'রা খুব দামি
সত্যি আজ কাঠগড়ায় আসামি
নিষ্ঠুর নির্মম নির্দয়
উপমা উপরন্তু হৃদয়
রক্তিম আকাশ
পলাশ ছড়ানো পথ
স্বপ্নের আকাশে বাউল মেঘ
তোমার কপালে চন্দ্রবিন্দু
আঁকা আমার ঠোঁটে ! - ২৭.০৬.২০১৮   

Monday, 25 June 2018

মুমূর্ষু

নিয়মিত অপেক্ষা'রা
উপেক্ষিত বোধ করে
দ্বিধা হয়
বোধ হয় এই হারালাম
চোখ মেলে দেখি
দিগন্ত অম্লান
জীবনী'র চরিত্রেরা
মুমূর্ষু হয়েও হয়না !-২৫.০৬.২০১৮ 

Saturday, 23 June 2018

বেআব্রু

পরিপ্রেক্ষিত 
ক্রমশ: 
পরাস্ত 
বিনিদ্র 
আত্মঘাতী 
সময়
আত্মজা
অঙ্গীকার
আমার
অহংকার
বেআব্রু
আজ !-২৪.০৬.২০১৮

Saturday, 12 May 2018

কথা দিলাম

ভাবিনি
একদিন
নীরবতা আসবে
তোমার আমার মাঝেও
বোবা দুঃখ;রাগ অবুঝ
হাত অবশ
চিঠি লিখবোনা
কথা দিলাম !-১২.০৫.২০১৮

Saturday, 28 April 2018

আত্মহননের আগে

অনেক পথ ফেলে আসা
কেমন হয় ছক ভাঙার নেশা
ভাঙতে ভাঙতে প্লাজমা আজ জীবন 
বালিশ ভেজে না যাদের
তারাও তো কাঁদে
পুরুষ জন্ম গরিমা
তবে নয় আর মৃত্যু মুখাপেক্ষী
আত্মহননের আগে
কৃতজ্ঞতা স্বীকার
শেষের কবিতা লিখেছেন যিনি
দীর্ঘজীবী হোক ভালোবাসা !
চারটে দেওয়াল নয়
একটা আকাশ ভাগ হোক
তাদের মাঝে যারা ভালোবাসে
বেঁচে থাকা হোক সুন্দর !-২৮.০৪.২০১৮

Tuesday, 24 April 2018

রিক্ত

রিক্ত তুমি 
রিক্ত আমি
অহম সুক্ষ 
সময় রুক্ষ !-২৪.০৪.২০১৮

Monday, 19 March 2018

ইষ্টি কুটুম

দিন কাটছে বেশ 
নরম সময়ের কোলে 
মাথা রেখে ঘুমোচ্ছে কঠিন বাস্তব 
আমি স্বপ্নের সাথে ঘর বেঁধেছি 
অভাব যে নেই তা নয় 
তবুও অপরিহার্য অনুভবের অনটন
মেয়েটা বড্ড ভালো
অচলায়তন পেরিয়ে
এই প্রথম ও'র আকাশ দেখা
আমি বিছানা ঘর করে বেশ আছি
মাঝে মাঝে মোচড় দেয়
বোবাকান্না'রা
যেন কি না ফেলে এসেছি
অতিথি তো সকলেই
জীবন কবে কার কুটুম হয়েছে !-২০.০৩.২০১৮

Tuesday, 13 March 2018

মাতৃমূর্তি

লজ্জা সরিয়ে দিচ্ছি
নিরাকার যা কিছু
চাক্ষুষ দেখছি 
গোধূলি বেলায় বালুচরে
অলস রোদ
নিরাভরণ হলে মানবী
দেবী হয়
পতিতা পল্লী'র ভূমি
ছোঁয়া মাতৃমূর্তি
পাপ বোধ নাকি মলিন মন
যোনিপথে জন্মানো
অশৌচ দেখবো
মানব জন্ম কি এতই অবাধ ! - ১৪.০৩.২০১৮

Monday, 12 March 2018

আবহমান

আবহমানের অপেক্ষায়
অন্তহীন বিমূর্ত মুহূর্তের
সারি সারি পথচলা
মহড়া দিচ্ছে সময়
হারানো যা কিছু ফিরে আসছে
সম্পর্ক সঞ্চয় অপেক্ষা
অনন্তের যে ঋণ
নীল মেঘ নিয়ে আসছে বার্তা
যে তুমি আমার ছিলে
সেই তুমি আজ আমার বুকে !-১৩.০৩.২০১৮ 

Tuesday, 27 February 2018

যদি নাও বলতে ভালোবাসি

যদি বলতে অপেক্ষা জানি
যদি নাও বলতে ভালোবাসি
যদি বলতে শুধু তুমি
যদি নাও বলতে ভালোবাসি
যদি বলতে জ্যোৎস্না,ফুল ,আকাশ
যদি নাও বলতে ভালোবাসি
যদি বলতে বিদ্যুৎ,মেঘ বা বাতাস
যদি নাও বলতে ভালোবাসি
যদি বলতে আদি অনাদি ইত্যাদি
যদি নাও বলতে ভালোবাসি
যদি বলতে গঙ্গা ধরিত্রী গর্ভধারিনী
যদি নাও বলতে ভালোবাসি
যদি বলতে চোখ বুক নাভি
যদি নাও বলতে ভালোবাসি
তবুও বলতাম তুমি আমার !-২৭.০২.২০১৮

Friday, 23 February 2018

গতিহীন তোমারই মাঝে

তোমার কাছে বন্ধক
আমার অন্তরতর সত্তা
আমি অন্তহীন যদি হই
আমার আমি হোক তুমিময়
ভঙ্গুর আমি
আমি অস্থির
অনাস্থা আমার প্রতি রন্ধ্রে
তবুও আমি জানি
আমার শান্তি তোমার গভীরে
গভীরতর আমি গতিহীন তোমারই মাঝে !-২৩.০২.২০১৮

Wednesday, 21 February 2018

দুঃখ পোষা মেয়ে

মেয়েটা দুঃখ পোষে
ও'র যত ভালোলাগা সবটাই যান্ত্রিক
ও কাওকেই ভালো'বাসেনা
এমনকি আমাকেও মিথ্যা বলে
লক্ষ টাকা'র ঘড়ি আছে ও'র
তবুও তারা গোনে
এতো কিছু পেয়েও
মেয়েটা দুঃখ পোষে
আমি কথা দিয়েছি
কথা হয়তো অনেক বলি
তবে ও'কে ছোঁব না কোনোদিন
এমন নয় যে আমি নারী ছুইনা
তবে যা ছুঁয়েছি তা আমার হয়না
ও এসব জানেনা
আমার জীবনের জটিল অঙ্ক
ও'র সরল মন নেবেনা
ও নিজেকে ভাবে যেন কি আহামরি
জানেনা
যত দুঃখ ও'র সঞ্চয়ে থাক
আমার বুকে কাঁটা চেরা অনেক বেশি
শোন তবে দুঃখ পোষা মেয়ে ......
আমি তোরও হোবোনা
তুই থাকবি আমারই
আমি তোকে নেবো না ! - ২১.০২.২০১৮  

"বৌ"

ব্যবধান থেকেই যায়
অনস্বীকার্য এ অনটন
ব্যতিক্রমী হতে হতে
মানুষ
ক্রমশ:
ক্রোমোজোম কে আস্বীকার করে
যা রক্তের উত্তরাধিকার
তাকে সময় বদলাতে পারেনা
জীবনের স্রোত থেকে
বিচ্ছিন্ন জীবন
এমনি হয় যখন
তোমাকে ছাড়া থাকি 
আমার অনায়াস সত্তা'র অন্য নাম
তুমি
তাই তুমি আলাদা
প্রেমিকাদের ভিড়ে তুমি
"বৌ"!-২০.০২.২০১৮

Tuesday, 20 February 2018

অর্ধেক কথা'রা

অর্ধেক কথাগুলো বলা হয়নি 
অর্ধেক কথা'রা অপূর্ণ রয়ে গেছে 
তোমার আমার মাঝে জমে আছে 
এমন অনেক হিমবাহ 
জগদ্দল পাথর সব 
অর্ধেক কথা 
অর্ধেক থেকে গেছে !-২০.০২.২০১৮

Tuesday, 6 February 2018

অনিবার্য

সেই যে পথ ফেলে এসেছি
যে অংকের খাতায়
শুধু ত্রুটি বিচ্যুতি
আমার অপেক্ষা'রা কি গর্ভধারিনী
নাকি বেবাক বন্ধ্যাত্বের শূন্যতা
আগামী জুড়ে
কি অসহায় ছিল সে
আজ বুঝি
যে আত্মহনন বেছে নিলো
আমার তা নয়
মৃত্যু অনিবার্য
সহজাত বা পরিকল্পিত
আমিও চাই সেই অমোঘ প্রাপ্তি
মাথা'র পাশে মাছি বসছে
নিথর দেহ লুটিয়ে
সমতল বা অবতলে !-০৬.০২.২০১৮




তুমি কি শুনতে পাও

আমি ডেকেছি তোমাকে 
না জানি কত'বার
এই চলা'র পথ 
সহজ ছিলোনা একাকী পেরোনো 
সাড়া পাইনি 
হয়তো তুমি
ও পাওনি
আমার অনুরণন
আমার বৃদ্ধ চোখ
আজ বৃদ্ধ হয়তো তুমিও
অনেক শিথিল ,
দ্যুতিহীন ,
শীতল
চমক আমাকে টানেনি 

কোনোদিন
আজও তুমি আমার চোখে অনন্যা
তুমি কি শুনতে পাও প্রিয়া !-০৬.০২.০২১৮

নিজস্বতা নাকি নিঃস্বতা

উপেক্ষা অনেক সুন্দর 
তাতে মিথ্যা প্রতিশ্রুতি নেই 
আপেক্ষিক একাকিত্বের চেয়েও 
উপেক্ষা আমার প্রিয়
সুন্দর আর অসুন্দরের মধ্যেকার 
সমান্তরাল দূরত্ব
মিলনে পরকীয়া
টক,ঝাল ,নোনতা হলেও
তা তিক্ত নয়
তিক্ত কেবল উপেক্ষা
অনস্বীকার্য ও অবহেলিত'র
মধ্যবর্তী উপেক্ষা
সময়ের হাতে তুলে দেওয়া
নিজস্বতা নাকি নিঃস্বতা
দিনের শেষে
যাকে আমার ডাকি
সে তো তুমি
শুধু তুমি !-০৬.০২.২০১৮

উষা'র অবগাহনে

তোমার তো শীত সয়'না
কেন আঁধারে থাকো 
আমার কাছে এসো
জ্যোৎস্না স্নান অনেক হলো 
এসো উষা'র অবগাহনে !-০৬.০২.২০১৮

Friday, 2 February 2018

পরকীয়া সংজ্ঞায়িত

সহবাসের সঙ্গিনী
আকাঙ্খা'র
অনুমোদনে প্লাবিত
তাকে কি স্ত্রী করা যায় !
শ্রীময়ী মুখখানি
চাঁদের দোসর
তার কি
শুধু রক্ষিতা পরিচয় !
আমার আকাশ প্রমান হৃদয়
তারই মাঝে এক কুন্ড
তরল মন টালমাটাল
সে কি আমি হবে !
আমি নিজেকে হন্যে হয়ে খুঁজি
একদিন আমি মুখোমুখি
আমার স্বপ্নের আড়ালে সে
আমি প্রশ্ন করি !
আমি একা
"নির্যাতিতা "
আমি পৃথক
"পুরুষ" !
অজস্র ঢেউ জুড়ে
সাগর ডুবে যায়
বিন্দু'র আড়ালে
তুমি আমার ;এই আমার অঙ্গীকার ! - ০২.০২.২০১৮

Tuesday, 30 January 2018

ঘষা কাঁচ

অনুভূতি'র আকাশে
দৃষ্টি নেহাৎই ঘষা কাঁচ !

তাৎপর্য কিছুটা বুঝি
তারতম্যের অনুমান আজও  নেই
বেলাশেষে ঝরা পাতা
একলা আকাশ তুমি-আমি !

রেডিও পাগল তুমি
বলো শব্দদের বেঁধে রাখবে
বেঁধে কি কেউ কিছু রাখে
অবশ্যই তর্কে বলা যায়
কক্ষপথ থাকে !
আমিও ছিলাম উজানের বালুচরে 
সম্পর্ক আমাকে ছোঁয়নি !

অনুভূতি'র আকাশে
দৃষ্টি নেহাৎই ঘষা কাঁচ ! - ৩০.০১.২০১৮

তৃতীয় পুরুষ

তৃতীয় পুরুষ অনিবার্য 
প্রথম বা দ্বিতীয় অগুনতি 
আক্ষেপ শুধু বইয়ের ভাষায় 
বাস্তবেই তা দাঁড়ায় না !
আমার ভুল বোঝা'র প্রসঙ্গে 
আমার বলার ইচ্ছা হয়
ফিরে এসো;পাশে বোসো !
কবিতা যেখানে
ভালোবাসা'র জন্ম দেয়
সুর যেখানে
সঙ্গমের মাত্রা আনে !
বিরল যে মিলন
সঙ্গমে যেখানে ভাষা'রা বোবা হয়
তুমি ভুলে যাও
আমাদের মাঝে আমি হয়না !-৩০.০১.২০১৮

পারবো তো...

অভাবের রেকারিং-এ 
শূন্যতা বহুমূল্য 
সুদের হিসাব কসিনা 
আজ বহুদিন !
ক্রমশ: ওই পার 
ক্ষয় পাচ্ছে
ভয়ঙ্করী স্রোত
বিচ্ছিন্নতাবাদ নাকি
চির প্রশান্তি'র আবাহন !
অঙ্কুরিত
শিশু চারাগাছটি
তফাৎ দেখেনা
চাঁদ আর সূর্যে
সে বোঝে শুধু
আলো'র পিপাসা !
গ্রন্থের জ্ঞান একরকম
দর্শন তাতে আসেনা !
আমায় একলা ছেড়োনা
আমি ভাবুক হয়ে পরি ;
একটা গোমড়ানি আমার মধ্যে
পারবো তো !-৩০.০১.২০১৮

Monday, 29 January 2018

দ্রৌপদী

অভিমানী হও
আনুগত্য ভুলো না
বলাবাহুল্য 
বৃহন্নলা
হয়তো আমি 
তুমি
দ্রৌপদী হোয়োনা !-২৯.০১.২০১৮

বিনীত

প্রয়োজন আত্মিক
ভ্রান্তিবিলাস শিরায় শিরায় 
উপেক্ষিত আমি 
তবুও অনুগত 
তুমি প্রয়োজন নও
তুমি অর্ধাঙ্গিনী
সত্তা'র শতাংশ
অনেকটাই তুমি
বিনীত তাই
অবিচলিত নই !- ২৪.০১.২০১৮

Friday, 26 January 2018

অনিবার্য তুমি

বিক্ষিপ্ত উন্মাদনা 
চেষ্টা'র পরিনাম 
সফল নয় সর্বদা !
মূর্ত ও বিমূর্তের 
ব্যবধান 
পথ বয়ে গেছে !
সময় আবহমান
বিনিময় প্রথা
চিরসবুজ মন !
লিখলে আজ
কলম ছুঁয়ে
অনিবার্য তুমি !-২৭.০১.২০১৮

Thursday, 25 January 2018

তুমিত্ব

উপেক্ষার বালুচরে
অন্তহীন আশা
ক্লান্তিহীন সন্ধ্যা
অনিবার্য রাত
নিত্য নৈমিত্ত
আমিত্ব থেকে তুমিত্ব
শিকড় ছেড়ে যেতে চায়
বিনশ্বর প্রাণ
"লোভে পাপ পাপে মৃত্যু" !-২৫.০১.২০১৮ 

Saturday, 20 January 2018

আগমনী

ঘামের গন্ধে মিশে আছো
শরীর যে পাতকুয়া
সময়ের সাথে ঘন হচ্ছে আবেগ
আমি শুনছি আগমনী
তুমি আসছো !-২০.০১.২০১৮

Friday, 19 January 2018

তুমি আমার...

উত্তরাধিকার বলতে যা বোঝায় 
তা কেবল পাপবোধ নয় 
অশনি সংকেত
সব জীবনেরই অঙ্গাঙ্গি 
আমার চলা'র পথে
তুমি ধূমকেতু
তাই আজ আর কক্ষপথ খুঁজিনা
জানি তুমি আমার !-১৯.০১.২০১৮

Tuesday, 16 January 2018

খোলা চিঠি

তুমি 
আমার জমে থাকা কান্নাদের অন্য নাম 
অনেক নামেই মানুষ ডাকে আমায় 
আজ আর মনে রাখিনা 
সাড়া যে দি তাও নয়
মন্দ বলোনি
কিন্তু কথাটা হলো
তোমার এ ভাবনা এলো কোথা থেকে
সন্ন্যাস নেবো ভেবেছিলাম
সংসার ত্যাগ করেছি আজ বহুদিন
সন্তান আমার কাছে কল্পতরু
স্ত্রী রূপে যাকে চেয়েছি
তাকে মাতৃত্ব যাঁতাকলে বিশ্বজননী করে তুলবো
তেমন মানুষ আমি নই
যা উন্মুক্ত তাই কলুষিত আমি মানিনা
বহু নারী সাক্ষ দু'চোখ
পিতৃত্বের মায়ায় পৌরুষ জলাঞ্জলি দেবোনা
প্রেমিক হতে রাজি আমি পুরুষ হবোনা !-১৩.০১.২০১৮

তোমাকে দিলাম

কত নিষ্পাপ তুমি 
আমি ভাবলে অবাক হই
কি মরণ 
আমি তোমাকে নিয়ে লিখতে বসলাম আজ
আসলে তোমাকে বলে কোনো লেখা আমি লিখিনি 
আমি চেয়েছি লিখবো পাহাড় ,নদী,ঝড় ,বিদ্যুৎ ,পশু -পাখি
নিদেনপক্ষে লিখবো জড়েদের কথা
কাঠ ,বালি,রৌদ্র
আচ্ছা রৌদ্র কি জড়
সূর্যরশ্মিতে নাকি জীবন আছে
কই আমি তো বেঁচে নেই
আমার মৃত্যু হয়েছে
মৃত্যু আমি মেনে নিয়েছি
যে জীবন তোমাকে কলংকিত করে
সে জীবনের কাছে প্রত্যাশা আর যার হোক
আমার থাকতে পারে না !
আমি শীতঘুমে গিয়েছি
এ সভ্যতার আলো আমাকে অন্ধ করে দিয়েছে
বহুসহস্র বছর আমি তোমাকে জানি
জানি এমন অনেক কিছু যা কেবল এক পুরুষের অনুভবেই আসে
আমি জানি তুমি সুন্দর
আমি জানি তুমি নিস্কলঙ্ক
আমি জানি তুমি আমার
অসীমের কাছে আমার অনুরোধ স্বীকৃত
তুমি আমার হলে আজ
তোমার পাপ সকল আমায় দাও
পাপ তোমাকে মানায় না
সময় তোমাকে মানায় না
ধৈর্য তোমাকে মানায় না
অপেক্ষা ,দূরত্ব ,অভিমান সব দাও এই বাউলের ঝুলিতে
আমার একতারায় সুর হবে
আমার খুব গাইতে ইচ্ছে হয় যে
"মিলন হবে কতদিনে...... "
হবে আমার মনের মানুষ ! - ১৩.০১.২০১৮

Thursday, 11 January 2018

লাবণ্যের শেষের কবিতা

ভাত কাপড়ের স্বপ্ন
নিয়ে লিখতে বসা 
লাবণ্যের শেষের কবিতা !
পথ চলতে হঠাৎ একদিন অমিতের সাক্ষাৎ 
মুখোমুখি না হওয়া অবধি সপ্রতিভ ছিলো সে
লাবণ্যের চোখে তার প্রথম চোখ রাখা !
সগর্বে নিজের জ্ঞানগর্ভ উজাড় করে সে সন্ধ্যাটুকু
লাবণ্য শুধু যেন দেখে যায়
এই তবে সেই !
না জানে কতই দীর্ঘ:শ্বাস
এই ভালোবাসায় বলি হয়েছে !
সময়ের বাঁধা জীবন
ফিরে আসতে হয় !
কপালে চুমু খায় অমিত
লাবণ্য হাত চেপে ধরে
অশ্রুত প্রতিশ্রুতি
"তোমার হাত কোনোদিন ছাড়বো না "! - ১১.০১.২০১৮

Wednesday, 10 January 2018

৩০ শে

এ সমাজ বিচিত্র 
পুরুষ এক বিচিত্র জীব 
কথা বলতে পারেনা ;
হয়তো তার অঙ্গ অবশ 
তবুও সে পঙ্গু নয় 
ত্রুটি দেখে না তার !
রাত করে মেয়ে বাড়ি ফেরে
সংসার না করেও দশক কেটে যায়
লিভ ইন বলি আমরা
সেই মেয়ের বিয়ে হয়
লক্ষীমন্ত বৌমা
সমাজ স্বস্তির নিঃস্বাস ফেলে !
৩০ শে আমি সমীকরণ'টা ভাঙছি
আমন্ত্রিত সকলে ! - ১০.০১.২০১৮