Wednesday, 28 May 2014

অনামিকা কে ........

তোর্ কি আমাকে মনে পড়ে না
একবারের জন্যে -
আমার তো মনে পড়ে !
যখনই তুই বলিস
"আর কোনদিন ও আমার মুখ দেখবি না "
কিন্তু ঠিক ক'দিনের মাথায়
আমি তোকে খুঁজে পাই
সেই যে তুই হারিয়ে গিয়েছিলিস
কোনো এক অচেনা আগন্তুকের
আশায় পথ হারিয়েছিলিস !
সেই দিন থেকেই তো
আমি তোর্ পথ চেয়ে বসে আছি !
সময় এসে যে আমার কানে কানে
সব কথাপড়ে বলে !
সে বলে "তুই ভালো আছিস "
তাইতো ভুলে আছিস !
সে যে বলে "তোর এখন সময় খুব ভালো
সবাই তোকে খুব ভালোবাসে"!
আমার খুব ভালো লাগে জানিস -
তোর্ হাসি মুখটা মনে পড়লে !
কতদিন দেখিনা বলতো -
কিন্তু,সেদিন কি হবে
যেদিন সবাই তোর্ প্রতি আস্থা হারাবে
তোর্ নিজের বলে কেউ থাকবে না !
এই পাগলি ভাবিস না
আমি তো আছি
সময় তো আমাকে বলেছে
"তুই আসবি "
তুই একদিন "আমার কাছেই আসবি" !

তোর্ ,
অসীম -২৮.০৫.২০১৪

No comments: