Monday, 5 May 2014

~ কাটা ঘুড়ি ~

যেদিন আমার
কাটা ঘুড়ি
তোর্ ছাদে
গিয়ে পড়বে
বুঝবি -
আর নেই !
একবার আসিস
বুকে আগুন জ্বেলেছিস
মুখেও আগুন দিস !
আমার সংসার -সমাজ
সবই তোকে ঘিরে
নিঃস্বাস হোক না
বিশ্বাসঘাতক !
একবার আসিস
চোখে শ্রাবণ দিয়েছিস
মুখেও আগুন দিস ! - ০৫.০৫.২০১৪

No comments: