Friday, 30 May 2014

~ কবি ও পালক -২ ~

পালক :এই যে খুব বড় হয়ে গেলি তো !
কবি :যা: বাবা তা বয়েস বাড়লে তো বড়ই হয় নাকি !
পালক :সে তো হয় আমিও জানি !
কবি :তা মতলব টা কি শুনি
পালক :তোর্ মতন নাকি রে;কবিতা লেখা ছাড়া দেশ-দুনিয়া-র খোঁজ রাখিস!
কবি :বল শুনি কোন মহাভারত টা অশুদ্ধ করলাম ?
পালক :তোকে আমি জানি না !
কবি :সেই হাফ -প্যান্টের যুগ থেকে আজ ধুতি -পান্জামির দোরগোড়া,সবটাই তুই সাক্ষী !
পালক :রাখ তোর্ মনভোলানো কথা ,আসছে ১২ ই আমার জন্মদিন সে খেয়াল কি আছে !
কবি : কেলো করেছে ;একদম ভুলে মেরেছিলাম রে !
পালক : তা মনে থাকবে কেন !সারাদিন তো শুধু ওই মেয়েদের সাথে গল্প আর কবিতা !পুরনো বন্ধুদের কথা কি মনে থাকে !
কবি :আচ্ছা মুসকিলে পরা গেল ;আচ্ছা বোলো সোনা মা আমার কি নেবে ?
পালক : হায় রে !
কবি :এবার কি হলো ?
পালক : যা :তোর্ সাথে কথা বোলবো না !
কবি : ওরে মা আমার কি হয়েছে তা তো বোল !
পালক :তোর্ কি কিছুই মনে থাকে না ?
কবি :আমি কি ইহজগৎ-এ থাকি !
পালক :তুই বলেছিলিস আমাকে এবার টেডি(TEDDY) দিবি !
কবি : ওরে আমার পাগলি সে তো দেব ;নে এবার গাল ফোলা গোবিন্দগিরি রাখ ,চল বেরিয়ে আসি !
পালক : ভিক্টোরিয়া/নন্দন ?
কবি : স্বর্গ !
পালক :ঔফ ;তোকে নিয়ে আর পারা  গেল না !-৩০.০৫.২০১৪

No comments: