```````````````পালক ও কবি````````````````````````
পালক :তুমি কি গো;ভাবের ঘরে চুরি করো !
কবি : আমি তোমার চোখে রামধনু দেখেছি !
পালক : বাজে কথা বোলো না ,তোমার ছলনা আমি বেশ বুঝি !
কবি : না, তুমি কিছু বোঝো না !
পালক :তোমরা সব পুরুষ মানুষই সমান !
কবি :পুরুষ সে তো প্রকৃতির পরিপূরক ,নারী ছাড়া পুরুষের অস্তিত্য কি সম্ভব !
পালক :আমি তোমার দর্শন শুনতে চাই না !
কবি : আমিও তো তা দিতে চাইনা;কিন্তু তুমি যে চিরদিন অধরা ,তোমার মোহিনী দু'চোখ আমায় টানে !
উথাল-পাথাল আমার অন্তর জুড়ে ;তুমি কি তা জানোনা !
পালক :তুমি কবি প্রেম ছাড়া কি কিছু বোঝোনা ?
কবি :তুমি বলতে পারো,প্রেম না থাকলে কি চন্দ্র সূর্য,কি গ্রহ -নক্ষত্র ,কি ফুল-ফল ,কি সামান্যতম কিট-পতঙ্গ !নিতান্তই এই যে তুমি আমি ;আমাদের সকলের এই যে ধরণী মাঝে আগমন ,সৌজন্যে সে তো প্রেমেরই হাতছানি !
পালক :বুঝলাম গো বুঝলাম ,তোমার সাথে কথায় কেউ কি পারে। তুমি হলে কবি মানুষ !
কবি :তবে চলো ডুব দি তুলে আনি সৃষ্টির অমূল্য রতন !

পালক :এসো ......!
No comments:
Post a Comment