Sunday, 4 May 2014

~ সুতপা কে সুব্রত ~

প্রিয় সুতপা ,
................................আমি লেখক নই, কিন্তু তোমার ছেলে সে তো আজ বড় কবি জিজ্ঞেস করেছিলাম ,কেন এমন হলি। সদুত্তর পাইনি,হয়তো বলতে চেয়েছিল "আরও অনেক কিছুই হতে পারতাম ,যদি তুমি পাশে থাকতে।"আমি জানি আমি অপরাধী,তোমার অপরাধী !দীর্ঘ সাতাশ বছরের বিবাহিত জীবন আমাদের যার অধিকাংশ-টাই তুমি-আমি পৃথক !তবে শুধু যে তোমার থেকে তা নয় ,আমি ব্রাত্য করেছি নিজেকে এই সমাজ থেকেই !তুমি নেই বলে সেই স্থানে অন্য কাওকে বরণ করে নিইনি !যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেই শারদ প্রাতে ,তোমাকে আপন করে নিয়েছিলাম সেদিন থেকেই ;অন্য সকলের মত আমাদের সম্পর্ক পেয়েছিল সামাজিক স্বীকৃতি। সাত পাকে আমরা বাঁধা পরেছিলাম। তারপর এক এ একে আমাদের সন্তান'রা এলো তোমার মা কত যত্ন করে ওদের নাম দিল !তোমার বড় ছেলে রাজা ভালো নাম "সৌরভ ";ভাবো তো আজ সেও কিনা সন্তানের পিতা, ২৫ বছর-এর যুবক !তোমার মেজ ছেলে তথাকথিত কবি নাম "গৌরব";আর তোমার কনিষ্ঠতম সন্তান যার জন্মের ৯ মাস পর তুমি আমায় বিদায় জানিয়েছিলে;আমার অক্ষমতার কথা নতুন করে তোমায় কিছু বলার নেই ,তা তুমি ভালই জানো!কিন্তু আমি কৃতজ্ঞ তোমার ভাইদের কাছে !যারা নিজেদের স্বার্থ বিসর্জন দিল আমাদের সন্তানদের মানুষ করতে !আজ তাদের দু'জন স্বাবলম্বী একজন কৈশোরের বিদায়বেলায় !কিন্তু জানো আমি এমনটা হতে চাইনি,আবার ও বলছি আমি তোমার ক্ষমার যোগ্য নই ;আর তা পেতেও চাইনা !ঈশ্বর আমার বিচার করবেন ,বিচার করবে আমাদের সন্তানেরা!তুমি ভালো থেকো !

........................................................................তোমার অপরাধী,
........................................................................................সুব্রত

No comments: