Thursday, 3 July 2025

পরিনতি

নক্ষত্র

তুমি কাঁদছো

তোমার ক্ষমা হয়না

তুমি ভাবছো

তোমাকে ভাবনা মানায় না

ক্ষতিপূরণ

তা হওয়ার নয়

আত্মগোপন করেছিলে

আত্মহননের নেশায়

পরিনতি কি এমন পেলে

একুল ওকুল উভয় হারালে।

০৩.০৭.২০২৫

Wednesday, 2 July 2025

কিছু কথা..

 কিছু কথা থাক বাকি

কিছু ব্যথা নিরাময় হীন

সংসার বেছে নিলে

বাউলানী কে কী সিঁদুর মানায়

অনেক দশক পেরিয়ে গেলে এসো 

যৌবন ফুরিয়ে এসেছে যখন

ভাগ্য বিধাতা 

একান্ত কিছু কথা 

থাক বাকি শেষ বেলায়

অবয়বহীন মিশে যাবে

সাগর ও নদী । - ০২.০৭.২০২৫

Thursday, 3 June 2021

শারীরিক

ভালো আছো শরীর

তুমি কী এখনও বাইরে খাও

মহামারী চলছে কিনা অগত্যা !

শরীর কেন

কেন নয় বোলো

পুরুষ মানুষ সে তো পাষাণ হৃদয় !

আমাদের দেখো

কত মানা

আমাদের তো আমি হতে নেই 

তোমাদের আমি সব !

যাক যত্ন নিতে শিখেছো আশা করি

কিছু চুল কী সাদা হয়নি !

ভেবোনা 

ভাবনা তোমার মানায় না !

তোমার সেই ময়ুর পালক 

জোড়া হয়েছে

"শেষের কবিতা" মলাটের ভাঁজে !

আকাশে খুব মেঘ করেছে

বাতাসে মাটি ভেজা গন্ধ

শরীরটা বিশেষ ভালো নেই

তোমার পছন্দের তালিকায়

আমার স্থান অজানা রয়ে গেলো

আমার মৃত্যু সূচনা 

উপসংহারে তোমার বুকের উষ্ণতা

তোমার শরীর টা একটু দেবে !

০৩.০৬.২০২১


Sunday, 30 May 2021

চলচ্চিত্র

 প্রেক্ষাপট তছনছ

সৌজন্যে রাতের ঝড়

বদলে যাওয়া উপস্থাপক

বালিয়াড়ি পেরোনো মরীচিকা

সংলাপ ইদানিং স্লোগান

বড় হবে এই অভিলাষা

দূর্বা জন্মাবে জলাজমি ঘিরে 

রেডিও তে বাজে চিরসবুজ

"वो जवानी जवानी नहीं

जिसमे कोई कहानी न हो।"

৩০.০৫.২০২১

বলাবাহুল্য

 অনেক 

সৌজন্য করা হয়নি

আয়োজন অনেক

প্রয়োজন গুলো খুঁটিয়ে দেখা হয়নি

পরীক্ষায় বসেছি বহুবার

পুরুষ প্রবৃওি নির্বিকার

তবুও অজেয় সমান্তরাল

কক্ষপথ ভাঙে প্রায় 

বদলেনা তাতে বাতাসের অভিমুখ !


৩০.০৫.২০২১

Thursday, 27 May 2021

মধ্যমা

অসহিষ্ণুতা‘র ইতিহাস

ভাঙতে গিয়ে একা

যৌথ অভিধানে কথা

বৃত্তান্ত অনেক সময়সাপেক্ষ

তাই অজ্ঞাত পরিচয়

আমি ক্ষয় ঋণ ঋতু নরক

তুমি শব্দ ছন্দ বাতাস সুন্দর !

২৭.০৫.২০২১

Sunday, 23 May 2021

ন্যায়

জীবনের অনেক অজানা

সত্য ও সুন্দরের পথে !

যারা অভিনয় করেছেন

মুহাম্মদ-গালিব-জিন্নাহ !

রাস্ট্রের পিতা হলেন গান্ধী

পুনরাবৃত্তি দেখি সর্বএ !

নির্যাতিত যারা তাদের জন্য

হয়না কেন নির্বাচন !

মানুষ অবুঝ মানি

জানি গনতন্ত্রে ন্যায় সময় সাপেক্ষ !

কেউ যাযাবর কেউ বর্বর

জাহাঙ্গীর থেকে হিটলার !

ভাষা অনেক তবুও হিংসা

অজ্ঞ যদি না জানি ক্ষমা !

জীবনের অনেক অজানা

সত্য ও সুন্দরের পথে !


২৩.০৫.২০২১


Saturday, 22 May 2021

কেমন আছো ?

 কেমন আছো ?


জড়তা এনেছে 

অনভ্যাস


উত্তরের অপেক্ষা

স্মৃতির নদীগুলো 

এলোমেলো


অন্তবর্তী জামিন 

নামঞ্জুর.....


সূর্যাস্ত 

আজান শোনা যায়


মাপ করবেন...

কে আপনি

উওর আসে ! 


২২.০৫.২০২১

Wednesday, 19 May 2021

অপূর্ন

 তুমি বলেছিলে 

সেইদিন

আমি শুনিনি

আজ বুঝি

তাই সংশোধন করা

রিংটোন টাও বদলে ফেললাম

"ভালোবাসা বাকি আছে

তোমারও আমার কাছে

যা চেয়েছো দিতে আমি পারিনা"


-১৯.০৫.২০২১

Tuesday, 18 May 2021

গৃহলক্ষী

 বৃষ্টি ভেজা শহর

কী করছে ওরা আজকাল

যারা একদিন আকাশ ছিলো

হেফাজতে রাখা হয়নি যাদের

মেঘা তামান্না নুসরাত ঝুমা 

কেউ প্রতিশ্রুতি দিয়েছেন কথা রাখেননি

ঘর ছাড়া অলক্ষী পথে রক্ষায় গৃহলক্ষী

পদবি না হয় সামান্য

সৈকত ছাড়া সমুদ্র যেমন বেমানান !

-১৮.০৫.২০২১

Monday, 17 May 2021

নস্টালজিয়া

নস্টালজিয়া কাটেনা সহসা
বয়ে যায় জীবনযাপন
ঘর ভাঙে যার
আমাদের কেউ নয় সে
অরক্ষনীয়া
অকালবোধন উমা
তীব্রতর যানযট
বদলে মুখপাত্র
সংখ্যালঘুদের স্বার্থে
টানা হয় সীমান্ত
প্রিম্যাচওর শিশু
ধর্ষিত অহরহ
জননীকে অকৃত্রিম ভালোবাসা
বেগম লায়লা লিওন 
ভিডিও ফুটেজ ভালো লাগে
এমএমএস এর যুগে
বিক্ষোভ সৈকতে
আহত রাত চোখ বোজা ক্লান্তিতে !-১৮.০৫.২০২১

জিজ্ঞাসা

 মৃত্যু অভিপ্রায়

খেচর জন্ম

বিদীর্ণ হৃদয়

স্পর্শে মোম

নাম্নী পুরুষ

ভালো মন্দ

অভ্যাসের আনুগত্য

সাদা কালো

উভচর জিজ্ঞাসা !-১৭.০৫.২০২১

Thursday, 13 May 2021

"আমার সোনার হরিণ চাই"

 সত্যের পথে

বিভীষিকা অনেক

আত্মা অক্ষয়

বিরামহীন ভাঙন

উওরাধিকার খেয়া

বোবা টেলিফোন

রিং টোন এ

"আমার সোনার হরিণ চাই"!


১৩.০৫.২০২১


Wednesday, 12 May 2021

আগামী

 কৃতজ্ঞতা অব্যয়

আগন্তুক আবহমান

বনাম সময়

তফাৎ আলোকবর্ষ

বিদ্যমান জাদ্য

অনুযায়ী আগামী ! -১২.০৫.২০২১

Tuesday, 11 May 2021

জনক রাজা‘র দেশ

 গা সওয়া অপেক্ষা

অবিন্যস্ত একাকীত্ব

ভূল হয়না বুঝতে

সহানুভূতি প্রকাশ কেবল

ঋণগ্রস্ত কৃষক

শোনা যায় আত্মঘাতী

গণতন্ত্রের স্বার্থে

বনছে রামমন্দির

জলসা দেখতে

একএ জনতা

জনক রাজা‘র দেশ কিনা ! - ১১.০৫.২০২১

বাঁশিওয়ালা শ্যাম

মৃত্যু উপত্যকায়

বাঁশিওয়ালা

শ্যাম


করুনাকাতর

নরভক্ষক

সয় না সুখ

সব কপালে

এক জীবনে

কত দিন রাত 

অবিরাম কাঁদে

আজ তবে কেন

অনীহা তোমার

মৃত্যু এসো অকাতরে

অভিনয় করো অবসান ।-১১.০৫.২০২১

Sunday, 9 May 2021

প্রেমিকা "

 তোমার 

প্রেমিকা "

অধিকার বাতিল

এখন থেকে তুমি 

পরিচয়হীন

তোমার জন্য বরাদ্দ 

ওই 

সুনীল আকাশ 

শ্যামল উদ্যান 

পাগলপ্রায় নদী 

সমুদ্র সৈকত

সকল মুলতুবি

শ্যাওলা পুকুর

ক্ষয়ে যাওয়া দালান

শূণ্য চরাচর

ভাঙ্গা আয়না

এই তোমার নিজের !-০৯.০৫.২০২১

নগ্ন বাস্তব

সহবাসের হদিস মিলছে

আফসোসের কথা বলেন যিনি

উনি আমার গল্পের নায়ক 

বিবিধ প্রসঙ্গ টেনে হলফ করেন

অতিষ্ঠ প্রতিবেশীর ভূমিকায় অতীত

গ্রাম ছাড়া শহরের যুবতী বুকে ওড়না

গল্পের নায়ক মুখে হাসি ফোটাতে

উপহার আনে আলো মাটি চার দেওয়াল

ভালো থাকবে এই তার পৃথিবী

ক্ষত জমে ঋতু বদলে অধিকারের পালাবদল

নায়িকা এবং স্বপ্ন নতুনভাবে শুরু ! -০৯.০৫.২০২১

Saturday, 8 May 2021

বিচিত্র সেলুকাস

অতীত অভিজ্ঞতা

বর্তমান অনিশ্চয়তা

সমকামী অন্যান্য

আমরা জনগননা

সেলুকাস বিচিত্র

অসাধারণ অশোক

মহানগর মহামারী

জ্ঞানী সনাতন

আক্ষেপে অধিকার

ধন্যবাদ ক্ষমতা

ফলাফলের ভিত্তিতে

আমরা ওরা............॥-০৮.০৫.২০২১

Friday, 23 April 2021

দূর্বা

 চিতা হলে আগুন হইও

কবরে গেলে মাটি দিও

আকাশ যদি মেঘ তুমি

ভেজা মাটির দূর্বা যেমন!

Wednesday, 21 April 2021

স্পর্শ

প্রেমের যে ষোলো কলা 

তা তুমি বোঝোনা

কেবলই অভিমান 

ভাষা হলে ব্যাকরন হয়

প্রেমে হয় অনুরাগ

অনুরণন যার প্রতিটি স্পর্শে

স্পর্ধা না হলে প্রেম হয় না

সঞ্চিত যা কিছু কালের গর্ভে

উত্তরাধিকার সে তোমার

নয় সে ক্ষনভঙ্গুর 

যদিও বা হয় স্পর্শকাতর

স্পর্শ চায় কেবলই 

তামসিক নয় তবে আত্মিক!

Monday, 18 January 2021

উৎসর্গ

 প্রতিস্পর্ধা প্রতিটি অনুরোধের থাকে

না বলতে পারা‘টা কী শুধু আমার


ভুল একদিন ভাঙবে তোমার

খুব নিরীহ সামাজিক গণ্ডিগুলো


যেমন খোলা আকাশ

তুমি ভালোবাসো


সমীকরণের অতীত

এক হবো একদিন !-১৮.০১.২০২১

অনন্যা তোমাকে

 ভ্রান্তি’রা তোমায় খোঁজে 

আজও

পুতুল মনে হয় 

নিজেকে

কে বলবে আমি 

পুরুষ

ছাই হতে পারি 

আজও

যদি তুমি আগুন হবে

বোলো !  - ১৮.০১.২০২১

Monday, 16 November 2020

বাঁচতে চাই....

 ঠিক কতটা গভীরে গেলে 

জীবনের সুখ পাওয়া যায় বলতে পারো

এই যে এত চাওয়া পাওয়া 

যদি এর অতীত পেতাম 

আমি চলে যেতাম !

অক্ষম লাগে নিজেকে মাঝে মাঝে

সুখ কি সব পেলে হয়

নাকি পাওয়ার আশা শেষ হলে হয় !

আমি বুঝিনা অতশত

শুধু আলো চাই টাকা চাই বাঁচতে চাই !


Friday, 13 November 2020

ভালোবাসা

 মৃত্যুকে কিনে নেব একদিন 

সেদিন অপেক্ষায় থাকবে না জীবন 

স্মৃতি হয়ে থাক ভালোবাসার মানুষ 

সুখে থেকো ভালোবাসা ।-১৩.১১.২০২০

Wednesday, 11 November 2020

অনিমেষ

 প্রাত্যহিক অপেক্ষা

অনিমেষ তাকিয়ে থাকা 

বুক ফেটে যায় যন্ত্রণায় 

তবুও চোখ ফেটে জল আসে না 

প্রাত্যহিক অপেক্ষা 

অনিমেষ তাকিয়ে থাকা !

প্রতিপাদ্য

 গোপন করা হয়নি যা কিছু 

সব কিছুই বাকি রয়ে গেছে

প্রতিপাদ্য যেন বয়ে যাওয়া সময়

আক্ষেপ শুধুই কবিতার পাতায় ।-১১.১১.২০২০

Friday, 7 August 2020

অপূরণীয়

শ্রাবনের ইতিহাসে
লেখা আজিকের দিনে
করিলে বরণ মৃত্যু'রে
দরিদ্র রইলো দরিদ্র
বুঝলো না ওরা হারালো কেবল !

Saturday, 1 August 2020

ঈদ মুবারক সকলে

অনন্তের সন্তান
আবেগপ্রবণ যথারীতি
ভাঙা গড়া
বৃন্তের ফুল হয়ে ফোঁটা

সন্তান থাকলে
মায়া থাকে
দৃশ্যের সমষ্টি দূরদৃষ্টি
দিল দরিয়া না হোক
দয়া হোক দিলে
ঈদ মুবারক সকলে !-০১.০৮.২০২০


Friday, 31 July 2020

কথপোকথন

আসলে সম্পর্ক কথাটা খুব গভীর
প্রশ্ন হলো আমরা কে কতটা ডুবতে রাজি
অধিকাংশত আমরা নিজের দোষে
সৃজনশীল সম্পর্ক গুলো কে অঙ্কুরে নাশ করে থাকি
উপরন্তু আজীবন দোষারোপ করি অপর কে
আত্মহনন এর চেয়েও নির্ঘৃন্ন আমরা আত্মসুখ খুজিঁ
অভিমানী আয়নায় মুখ দেখিনা সারাটা জীবন !

মায়ের ভাইব্রেটর

বিব্রত সভ্যতা
ছেলে হাতড়ায়
নিম্নগামী আঙ্গুল
অক্ষম যখন অন্তরঙ্গতা
অন্তঃসত্ত্বা সমাজ
পিতৃপরিচয় আবশ্যক
পূর্ণিমা’র অপেক্ষায়
চাঁদের বুড়ি
বিবস্ত্র নির্লজ্জ মা !-৩১.০৭.২০২০

Thursday, 30 July 2020

পর্যবেক্ষণ

ব্যাখ্যা নেই যার
পর্যবেক্ষণ উপনীত
পাশ্চাত্য দর্শন অকুলান
অভিন্ন প্রত্যক্ষ প্রতিফলন !-৩০.০৭.২০২০

Tuesday, 21 July 2020

ব্যাখ্যা

ওরা যারা ভেদাভেদ করে
পবিত্র অপবিত্র
যাদের নখদর্পনে
নিরাকার আকাশ
তারা জন্ম দেয় ব্যাখ্যা
তাদের জন্মের ব্যাখ্যা দেবে কে !
যাদের চোখে ধৰ্ম চ্যুত লালন
তসলিমা’র মাতৃসত্তা
যাদের চোখে ম্রিয়মান
ধর্মের নামে খুন মানুষ
ভাঙা প্রাচীর ভেদি চারা মহীরুহ
ওরা পারবে তো আটকাতে !-২১.০৭.২০২০

Saturday, 18 July 2020

ঋণ

ঋণ থেকে যায়
দিগন্তের সাথে সাগরের সহবাস
গোধূলি আলোয়
নিবিড় আলাপ ক্রমশঃ
ছায়াপথ মাড়িয়ে কারা চলে যায়
দিনের আলোর গভীরে তারা'রা যেমন !-১৮.০৭.২০২০

Friday, 17 July 2020

কিংকর্তব্যবিমূঢ়

ব্যর্থতাদের অবকাশ দাও
ম্রিয়মান ইচ্ছা‘রা
এক চিলতে আকাশ পাবে
অনুগ্রহ নয় অধিকার প্রত্যাশী
সোচ্চার আবেগেরা
আনুষ্ঠানিকতা কিংকর্তব্যবিমূঢ় !-১৮.০৭.২০২০

Tuesday, 14 July 2020

অসামঞ্জস্য

বিস্মৃতি ক্রমশঃ
বালুচর ও জ্যোৎস্না একাকার
অহং সে ধূলিসাৎ হয়েছে দশাননের
কালচক্রে যা বিধেয়
মরীচিকা মহীরুহ মহেঞ্জদারো
দর্শন বনানী ইতিহাস
সামাজিক অসামঞ্জস্য
নিরপেক্ষ ভীষ্ম !- ১৪.০৭.২০২০

Monday, 13 July 2020

অনুভবে শিশির

ঘুমের আয়ু বেড়ে চলেছে
বিতৃষ্ণা উপরন্তু
আয়ুরেখা’র মায়া হারানো জীবন
ক্ষয় অন্য নামে সৃষ্টি
বৃষ্টি'র মতন কিন্তু
অনুভবে শিশির
যত কথা না বলা
তাইতো গভীর !-১৩.০৭.২০২০

নিরাকার সনাতন

ওরা বিনয়
বোঝেনা
ভ্রূক্ষেপ ওদের
একান্ত প্রিয়
বিরতি বিমূর্ত
নিরাকার সনাতন
একাকার
যান্ত্রিকতা সর্বত্র
সর্বোচ্চ ন্যায়ালয়
পুঁজিবাদ প্রনোদিত !-১৩.০৭.২০২০

আপস

মুমূর্ষু আপস
সমাজের গন্ডি ভাঙা
তথাকথিত পরকীয়া
বাঁচিয়ে রাখে
কতই বেনামি সম্পর্ক !-১৩.০৭.২০২০

ব্যাকরণ

মৃত্যুমুখী জীবন
সমান্তরাল ব্যাকরণ
ভাষা’র মর্ম  আপেক্ষিক
অপেক্ষা’রা আনুষঙ্গিক
আনুবীক্ষণিকতা অপ্রাসঙ্গিক !-১৩.০৭.২০২০

Saturday, 11 July 2020

সংজ্ঞাবাদ

আচ্ছা
এই যে এতো নিয়ম কানুন
কী হতো যদি না হতো !
ধরো তোমার লজ্জা নেই
তুমি তো নিজেও জানোনা
তুমি কতটা সুন্দরী
জানে আমার কল্পনা'রা !
তুমি জানো কী তুমি উপুড় হলে
আমি পামির অনুভব করি
তখন তুমি নিতান্তই বোধিবৃক্ষ !
আমি পরিব্রাজক আবার দার্শনিক
অনুভূতি’রা গভীরতা প্রত্যাশায়
সংজ্ঞাবাদ ক্রমশঃ
প্লেটোনিজম ’র প্রাচীর ভাঙে!-১২.০৭.২০২০


Wednesday, 8 July 2020

আত্মীয়পোষণ

বিরল বিন্যাস
সমাজ ও সামাজিক
আপাতদৃষ্টিতে সমান্তরাল
আণুবীক্ষণিক অন্তর্দ্বন্দ্ব উবাচ
ব্যস্ততার পরিভাষা ইদানিং ওয়েব
প্রযুক্তি‘র অজুহাতে রাংতা মোড়া মানুষ
মোড়ক আসল;বাকি সব নকল
পরম্পরা‘র প্রতিবেদন
আত্মীয়পোষণ !-০৮.০৭.২০২০

Monday, 6 July 2020

ত্যাজ্য

গৃহত্যাগ
ভক্তির পথে পাথেয়
আরাধ্য হতে
ত্যাগ অনিবার্য
আরও চাই সমর্পন
সৃষ্টি আদি হতে অন্ত
আরাধ্য সে মহিমান্বিত
ত্যাগ যার অনাবিল !-০৭.০৭.২০২০

Thursday, 2 July 2020

অবক্ষয়

মুমূর্ষু ছিলো যা
অপেক্ষা ও আনুষঙ্গিক
আজ তা দীর্ঘায়ু
কালের নিয়মে রহস্য উন্মোচিত
জ্যোৎস্না বালুচর-এর সম্পর্ক
বৈধ সত্তায় উপনীত
গান্ধর্ব কেবল
বেদনা ও উপসংহার
অনুগত অবক্ষয় উপরন্তু !-০২.০৭.২০২০


শূন্যতা

তুল্য মূল্য
আপেক্ষিক
সনাতন সৃষ্টি
নিয়মমাফিক
কে ভেঙেছে
অবান্তর
হাত পাতলে
শূন্যতা !-০২.০৭.২০২০

ব্রালেস

মাস গেলে হাজার পনেরো
পুঁজিবাদের উচ্ছিষ্ট খেয়ে
বাঙালি বেশ আছে !

বিবিএ করছে এমবিএ কম্পার্ট
তবুও বাঙালি ভালো আছে !

গর্ব কম নয়
নিজের পায়ে দাঁড়িয়ে
নোবেলের ছড়াছড়ি ঘরে ঘরে
সাম্রাজ্যবাদ নিপাত যাক !

রা কাটেনা আধুনিকতার
ব্রালেস ফ্যাশন কিনা
বিছানায় বিপ্লব
সেও আমাদের আবিষ্কার !

মন পরিষ্কার
নর্দমায় জমা ভ্রূণ !

ডিজিটাল বিপ্লবী
সেই বাঙালি
মাস গেলে হাজার পনেরো
আমার চাকরি টা হবেতো স্যার ?-০২.০৭.২০২০

Wednesday, 1 July 2020

দার্শনিকের মৃত্যু

মুহূর্তদের অভিজ্ঞান দিয়ে
লেখা হবে ইতিহাস
সে হবে ঐতিহাসিক
সেই শুধু জানবে
দার্শনিকের মৃত্যু সহজ নয়
মৃত্যু সচরাচর
আংশিক ক্ষেত্রবিশেষে
পূর্ণাঙ্গ মৃত্যু সে কেবল শারীরিক
ভ্রূণহত্যাকারী’র বিধান বিধিত
গরুড় পুরানে
দার্শনিকের মৃত্যু
ঈশ্বর ও সৃষ্টি অতীত !-০২.০৭.২০২০


বেনামি তুমি

স্মৃতিদের ব্যাখ্যা হয়না 
তারা তুমি কেন্দ্রিক 
তুমি সংজ্ঞাটা নিরাকার 
প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা 
সংলাপ বেদনা সমন্বয় 
অক্ষত থাক নাভি 
পরিবার সমাজ বেনামি(তুমি)!-০১.০৭.২০২০

অকিঞ্চিৎকর

চেনা বৃত্ত
চেনা পথ চলা
চেনা মৃত্যু
অচেনা কেবল জীবন
সে বৃত্ত ভাঙতে চায়
বাঁচতে চায়
মুক্ত আকাশ
জ্যোৎস্না রঙিন
মন চায় বিহ্বলতা
অব্যাহত অনুসন্ধিৎসা অকিঞ্চিৎকর !-০১.০৭.২০২০

অতীত ও আগামী

একা সময়
হাতড়ে আস্তাকুঁড়
একটা সাদা খাম
খামে একটা চিঠি
তাতে লেখা
প্রতি ,
অতীত
অনুসন্ধিৎসা অব্যাহত
চিঠি ক্রমশঃ
‘একদিন আমরা থাকবোনা ,
থাকবেনা অভিমান
প্রজন্ম আসবে
ওরা জানবে
আমাদের অভিমানের কথা ;
এই চিঠিটা যত্নে রেখো
প্রজন্ম ‘রা যেন আস্থা না হারায়
ওরা যেন ভালোবাসে ‘
ইতি ,
আগামী -০১.০৭.২০২০

Friday, 26 June 2020

বিরূপ বসন্তে

বিভ্রান্তি নিশ্চিত
আবহমান অপেক্ষা
অবগাহন জ্যোৎস্নায়
কলঙ্কিনী মাতৃস্বরূপা
জঠর যন্ত্রনাকাতর
বিরূপ বসন্তে
কবি'র চোখে জল !-২৬.০৬.২০২০

সারপ্রাইস

‘তু হি রে’
গত ৩-৪ মাসে
কম বেশি হাজার বার
এই গান শুনে কেঁদেছে
প্রণমিতা
যাকে একসময় বলতো
সুবীরের প্রণমিতা
ভুল বুঝবেন না
বিচ্ছেদ হয়নি ওদের
হয়নি কারও অকস্মাৎ মৃত্যু
বেশ একটা গোছানো সংসার ওদের
একটা ফুটফুটে মেয়েও হয়েছে
বছর আড়াই হোলো
ভাবছেন তবে তবে
’তু হি রে’ প্রসঙ্গ কেন
জাস্ট এমনি
সারপ্রাইস দেবো বলে
সব লেখায় লাইক দেয়
একটাও পড়েনা এবার পড়বে !

পড়ুন আপনারাও
নাহইলে সারপ্রাইস !- ২৬.০৬.২০২০

Thursday, 25 June 2020

মতিভ্রম

সংলাপ যা অশ্রুত
একাকী অচল
পথিকের মতিভ্রম
সে মরীচিকায় খোঁজে জীবন
তোমার আমার দূরত্ব
ধ্রুব সমান্তরাল
অক্ষাংশের বহির্বিশ্বে !-২৬.০৬.২০২০

অন্য সম্পর্ক

অন্য সম্পর্ক
পরিভাষায় পরিমিত নয়
সময়ের সাথে বদলে যায় সংজ্ঞা !

সৌমেন ও অনন্যা
অঙ্গীকার ও আনুষ্ঠানিকতা
অবয়ব ও অনুনয় সমীচীন !

গ্রীষ্ম পেরিয়ে বর্ষা আসে
শীতের সোয়েটার খোলে জামা
খোলা জানালা সব সম্পর্কের জীবন !

জীবন শর্ত সাপেক্ষ
শর্ত সময় নির্ধারিত
উপেক্ষিত আমি তখন আমি থাকেনা !

নোনতা ঘাম সময়ের সাথে
আর নোনতা থাকেনা
মানুষ বলে অভ্যাস !

তারপর আসে তুলনা
তুলনা একরকম মনন
আরও ভালো চায় সে যে অনন্যা !

নীরবে বাঁধ ভাঙে
উনুনে আঁচ নিভু নিভু
আসবাব থেকে যায় একলা ঘরে !

সমীকরণ কিছুতেই মেলেনা
প্রিয় বন্ধু পলাতক
সৌজন্যে প্রিয়জন !

সময়ের সাথে বদলে যায় সংজ্ঞা
পরিভাষায় পরিমিত নয়
সদ্যজাত অন্য সম্পর্ক ! - ২৫.০৬.২০২০

কল্পনা ও আলাপন

অবাক জলপান
কল্পনা ও আলাপন
সাবলীল অথচ অকুলান
মোহনায় দাঁড়ানো ফেরি
মাঝ দরিয়ায় বিমুখ স্রষ্টা
অনশন নয় জীবন চায় !-২৫.০৬.২০২০

Wednesday, 24 June 2020

ঈশ্বর সহায়

ওরা বোঝেনা
বোঝা'র কথা নয়
অর্থনীতি‘র এনাটমি
মধ্যবিত্ত জানে সেসব
কাগজে কলমে রাজনীতি
গান্ধী‘র মতো কেউ তা করেনি !

ইতিহাস’কে ভাগ করে নিয়েছে মানুষ
অধুনা প্রাচ্য মধ্য
ভাগ হলোনা কেবল সমাজ
তাতে এলো স্তর বিভাগ
শিল্পী বেছে নিলো নন্দন
অবশিষ্ট অসমবন্টিত বাস্তব
সেই থেকে জন্ম নিলো কাঁটাতার !

রাষ্ট্রবাদ ও সমাজশাস্ত্র
হলো সিলেবাস অধীন
স্বাধীনতা’র উদযাপন সেও নিয়মাধীন
দেশ হলো নিজের
মানুষে মানুষে হলো বিভেদ
সংবিধান এর সংশোধন অবিরাম
আম্বেদকর’এর সেই থেকে অভিমান
বুদ্ধিজীবী মানুষ দুর্লভ
রাজনীতি থেকে মঞ্চ অভিনয়
ঈশ্বর সহায় ! - ২৪.০৬.২০২০

অপ্রত্যাশিত অপেক্ষা‘রা

অপ্রত্যাশিত অপেক্ষা‘রা
ক্রমবর্ধমান
আয়ুরেখা ধরে হেঁটে চলা
আজ অভ্যেস
প্রত্যাঘাত এসেছে আগেও
আসবে আদি অনন্ত
গ্রহেরা যে যার কক্ষপথে
কক্ষপথ হারা একটি তারা
সেই তারা'র খোঁজে রাত জাগে
খামখেয়ালি কবিতা'রা !

আকাশে’র ঘুম আসেনা
ছন্নছাড়া এক কবি
সেই যে লিখে গেছে
‘ভেঙে মোর ঘরের চাবি
নিয়ে যাবি কে আমারে ‘
সেই থেকে
অপ্রত্যাশিত অপেক্ষা‘রা
ক্রমবর্ধমান !-২৪.০৬.২০২০

আহ্বান

অবক্ষয়ের হিসাব
রাখেনা সময়
অতীত যাকে বলো
অন্য নামে সঞ্চয়
প্রত্যয় প্রতাপ পৌরুষ
কাল গহ্বরে অফুরান
অর্বাচীন আহ্বান
দধীচি মরীচিকা মৃত্যু !-২৪.০৬.২০২০

Tuesday, 23 June 2020

দ্যুতিহীন

এখন অনেক রাত
শহরের আকাশে তারা নেই
যদিও বা কিছু দেখি
তারা কেমন যেন দ্যুতিহীন !
জলছবি’রা মহড়া করে
মেঘ জমাট বাঁধে সময়ে সময়ে
বৃষ্টি তাতে নামেনা
তেষ্টা বাড়ে কেবল !
মাটি আর কবি এদের খুব মিল
ঈশ্বর উভয় কে দিয়েছেন সহিষ্ণুতা
অভিযোগ ওরা করেনা
ওরা জানে স্বপ্ন সত্যি হয়না !
কাল আবার সকাল হবে শহরে
জীবনের তাগিদে পথে বের হবে মানুষ
স্বপ্ন সত্যি নাহলেও
মানুষ স্বপ্ন দেখবে ;ভালোবাসবে !

আশা নিয়ে ঘর বাঁধবে .........-২৪.০৬.২০২০




দ্যুতিহীন 

Saturday, 13 June 2020

আত্মা'র শরীর বদল......

মুখোমুখি সময় ও আমি
প্রতিশ্রুতি ভাঙলে
বাকি কিবা থাকে !
প্রথম দেখা চোখে ভাসে
ভাষা হারাই সেই প্রথম !
একই শহর তোমার আমার
শুভদৃষ্টি'র লগ্নে
আমি ২৫ তুমি ১৯ !
সময় বয়ে যায়
মিছে মিছি সংসার
আমি থেকে আমরা !
বিশ্বাস ক্রমশঃ আত্মা
আত্মা ক্রমশঃ তুমি !
কালের নিয়মে
আসে মৃত্যু !
একটি আত্মা'র শরীর বদল......
উৎসর্গ অন্তরা কে

Wednesday, 4 March 2020

অবকাশ

অপরিমেয় ও পরিমিত
মধ্যান্তর এর নাম দিলাম
অবকাশ
বড় ব্যাকুল
সে সন্ধিক্ষণ
যে ক্ষনে
সীমা ছোঁবে অসীম
তারই মাঝে বাসা বেঁধে
রয় অবকাশ
অনন্ত ও উষা
পরিপ্রেক্ষিত অহেতুক সেখানে
অবকাশ অন্তহীন !-০৪.০৩.২০২০

Saturday, 23 November 2019

অপরিমিত

অপরিমিত অনুশীলনেই
অব্যক্ত কথোপকথন
অযথা পরিহাস
সাকুল্যে সময় !
প্রতিকূলতার অনুকূলে
ভাঙা গড়া
আগা গোড়া !
আড়ম্বরহীনতায়
অভিমানী রাধিকা
বিমুখ !
পরিত্যাক্তা মীরা
অসহায় ! - ২৪.১১.২০১৯

Thursday, 12 September 2019

অসংযত

তোর অভ্যেস অহংকার
আমার অতীত ক্ষয়
ভয় করবো কাকে
অপরিকল্পিত ভাঙ্গনে
জরাজীর্ণ জীবন
ব্যর্থতা ছিলো
তথাগত 'র ও জীবনে
আমি নগন্য ওর কাছে
সংযম আমার নয় !-১৩.০৯.২০১৯

Monday, 9 September 2019

চেতনা ও জল

জল অনেকেই বলে থাকে
আমি বলি চেতনা
শৈশব যেমন প্রাণচঞ্চল
আনচান যেমন যৌবন
স্থবির বার্ধক্য
আপেক্ষিকতার অনিবার্য
প্রতিচ্ছবি দেখি আমি
সৌজন্যে জল
আমি বলি চেতনা !
স্পন্দন ধরা দেয় প্রথম
বুঝি এলো যৌবন
যন্ত্রনায় কাতর শিশু
জীবন জলপ্রপাত
আবার বার্ধক্যে আবেগহীন
বুঝি ডাক এসেছে
দুয়ারে দাঁড়ানো অনন্ত
আহ্বান শুনি !
বিমূর্ত স্মৃতিরা একসারি জমা হয়
পরিযায়ী বিহঙ্গের ন্যায় উড়ে যায় আয়ু
চেতনা তখন ক্লান্ত
আয়না মনে হয় আতস
খোলা জানালা এক চোখ আকাশ
চেতনা'র যাত্রা অবিরাম
"বেলা হলো;জল কে চলো" !-০৯.০৯.২০১৯

Wednesday, 31 July 2019

আত্মসমর্পণ

আত্মসমর্পণ
এ কেমন পর্যায়
পরাজিত তবু নই নতশির
সঙ্গহীন এ কেমন সময়
সঙ্গে কেবল শূন্য
আমাকে ফিরিয়ে নাও !-০১.০৮.২০১৯

Tuesday, 25 June 2019

নদী 'র নাম সীমা

আমার ছেলেবেলা
ছেলেবেলা জুড়ে এক নদী
আমি তখন ছোটো
সাহস হয়নি
কাছে যাই
ও'কে বলি
ভালোবাসি !
আজ দু 'দশক পেরোনো
নদী যুবতী
ও'র বুকে অনেক চিহ্ন
আঘাতে জরাজীর্ণ !
পুরুষের সাধ্য কতটুকু
নদী তা জানেনা
ও শুধু বোঝে দোস্তি
ও'র বিশ্বাস ছোটোবেলা
আবারও ফিরে আসবে !
মাপা দূরত্ব দু'জন আবারও
দুচোখে বিশ্বাস
জীবন থাকতে মুখোমুখি
যদি একবার হই
নদী 'কে বোলবো
কতটা ভালোবাসি !- ২৬.০৬.২০১৯

Monday, 24 June 2019

অভ্যস্ত

অনিশ্চয়তা'রা অভ্যাস হয়ে যাচ্ছে
যেন পবিত্রতা বয়ে আনা
আজানের সুর !
পুরুষ ধৃতরাষ্ট্র হলেও
তাতে
গান্ধারী'র
কৌমার্য অক্ষত থাকেনা !
অমরত্বের প্রত্যাশা
প্রেমের সর্বত্র
স্রোতহীনা স্রোতস্বিনী
প্রত্যক্ষ মরীচিকা !
খোদা'র কসম সেখানে
মিথ্যা অঙ্গীকার !
কাঁটাতারে আকাশ ভাগ হয়না
জীবন -কে সংজ্ঞা দেবে
এমন পরিভাষা বিজ্ঞানে অচল !
অপেক্ষা'র একাগ্রতায়
বিনম্র সমস্ত প্রতিকূলতা !
পথ চেয়ে জীবন
আরও একটা রাত
অনিশ্চয়তা'রা অভ্যাস হয়ে যাচ্ছে !-২৫.০৬.২০১৯

Sunday, 23 June 2019

মুখোমুখি

অপেক্ষা দীর্ঘতর হতে যায়
প্রত্যাশার দীর্ঘসূত্রিতা
রাত নামায়
সেবা'র ছুতোয়
মন্দির মসজিদ গির্জাগামী মানুষ
অপ্রত্যাশিত পথের বাঁকে
প্রাক্তন বর্তমান মুখোমুখি !-২৪.০৬.২০১৯

Saturday, 22 June 2019

জীবন কে লেখা চিঠি

জীবন কে লেখা চিঠি
জীবন
প্রযত্নে সীমা
ক্ষেত্রবিশেষে গৃহিনী আবার জননী
যুক্তি তর্কের আলো
যে অব্যক্ত অর্বাচীন
কথা জানেনা
সে কথা আজ তোমাকে
বোলবো
তুমি কে ?
তাইতো
তুমি সন্তান
প্রেমের ফসল
অবিনশ্বর চাক্ষুস !
তুমি কালপুরুষ
সময়ের দূত
তুমি ভাষার অতীত
নিতান্ত ক্ষুদ্র এ মানবের
বিশ্বজননী তুমি
বিপুলা পৃথিবী'র
অক্ষয় গর্ভের সিঞ্চিত সাধনা
সূর্যের দ্যুতি হার মানে
তোমার কাছে
জ্যোৎস্না যেন জলপ্রপাত
সদ্যযুবতীর পেলব স্পর্শ
ঝড় ওঠে তপোবনে
সব এলোমেলো হয়ে যায় !- ২২.০৬.২০১৯

Sunday, 9 June 2019

অনিন্দ্য-অহনা

সেদিনের পর থেকে অহনা
ঘর ছেড়ে বার হয়নি
বিশ্বাসের মূল্য চেয়েছিলো কেউ
ঘর ছেড়ে বার হয়েছিলো তাই
ঈদের চাঁদ সাক্ষী
যুগলবন্দী ভালোবাসা পথে পথে ফিরেছিলো
বাস ট্রাম ট্রেন সেরে
সমুদ্রের ধারে রুপোলি বালুচরে
ওদের শুভদৃষ্টি
রোমাঞ্চিত অহনা
সারা শরীরে শিহরণ
এই তো সেই মুহূর্ত
না জানি কতই কল্পনা'র ফসল
ঝড়ের রাতে অভিসারী ভালোবাসা
মূল্যবোধ তার সকল জলাঞ্জলি
প্রেম সাক্ষী সমুন্দর
সে যে কিছু নেয়না ফিরিয়ে দেয় ;
তাই হলো
ফিরে এলো একা অহনা
অনিন্দ্য'র খোঁজ পায়নি সে আর !-০৯.০৬.২০১৯

Friday, 7 June 2019

শুভেচ্ছা

শুভেচ্ছা জমা থাক
কবরে ফুল রাখতে এসো !-০৮.০৬.২০১৯

Saturday, 25 May 2019

নিরুদ্দেশ

ক্ষয়িষ্ণুতার অভ্যন্তরে
নীরব ফল্গুধারা
অন্তঃসলিলা দর্শন
মেঘের আড়ালে
জনসমুদ্র
একলা থাকার চেষ্টা
তবুও যেন নিরুদ্দেশ !-২৬.০৫.২০১৯

Friday, 24 May 2019

ক্ষয়িষ্ণু নীরবতা

ক্ষয়িষ্ণু নীরবতা
যেন করা বন্দী বিহঙ্গ
যতই দূরত্ব কমছে
যেন অজুহাত সন্ধানী হচ্ছি আমরা
ফসিলের উপর রং মেখে
সংসারী হচ্ছি আমরা !
তত্ত্বের বিন্দুমাত্র না বুঝে
তর্কের পাহাড়ে পেরোচ্ছি !
দিনান্তে অভাবের সংজ্ঞাটা মানসিক
ভালোবাসি যা তা একাকীত্ব
ক্ষয়িষ্ণু জীবন
মরণশীল আমরা
নীরবতার ভাষা তাই লিপিবদ্ধ
আজও তোমাতে বুঝিনি
নাকি তর্কের খাতিরে
সম্পর্কটা দূরত্বেই ভালো
নীরবতা ভালো নয় জানো
অন্ধ মনের গলি হন্যে
অনন্ত অপেক্ষা
ক্ষয়িষ্ণু নীরবতা !-০৪.০৯.২০১৮

বি. দ্র. অপ্রকাশিত একটি লেখা ;ইদানিং আর লেখা আসেনা !

Tuesday, 7 May 2019

ফেরারি

তোমার ঘরে ফেরা
ফেরারি আমি
তোমার অনেক দুঃখ
আমার বিতৃষ্ণা
ওরা তোমারই মতো
দুঃখ পোষে শুধু
নির্লিপ্ততা সময়ের দেওয়া
জীবন চলছে একরকম
ডুব সাঁতারে অনিশ্চয়তা অনেক
অবশ্যই বালুচর সমুদ্রের কাছে আণুবীক্ষণিক
কবি যে বলেছেন
"পুষ্প বনে পুষ্প নাহি ;আছে অন্তরে "!-০৮.০৫.২০১৯

Sunday, 5 May 2019

আমার যমুনা

অভিযোজিত একাকিত্ব 
বিলুপ্তপ্রায় আমিত্ব 
অভ্যেস চিরাচরিত 
যোজন ফারাক 
মুহূর্ত নির্বাক 
ঢেউ ভাঙা স্থিতি
স্রোতহীন আমার যমুনা !-০৫.০৫.২০১৯

Saturday, 4 May 2019

যৌবনে....

দূরত্ব জেগে থাকে
আলোকবর্ষ অন্তরালে
মেঘ বালিকা বৃষ্টি হয়
যুগান্তর অভিলাষে
সাগরের মতো গভীর কামনা আমার
তোর চোখে অহংকার অশনি
দাবানল পদ্মপাতায়
জল দাঁড়ায় না যৌবনে !-০৪.০৫.২০১৯

Thursday, 2 May 2019

অসহিষ্ণুতা

অসহিষ্ণুতা
নিত্য অভ্যাসে
সৌজন্যে
বেনামি জন্ম
গোধূলি লগ্নে
বিবস্ত্র মৃত্যু
লেখক হত্যার অভিলাষ
উদযাপনে ব্যাভিচার
সময়ের গর্ভে রহস্যের ছয়লাপ
মরীচিকার ঢেউ গোনে
নির্বাক কূটনীতি
চাণক্য থেকে জব চার্নক !-০২.০৫.২০১৯

Tuesday, 30 April 2019

অপ্রেমিক বেণীমাধব

বয়ে যাওয়া সময়
রূপান্তরে দর্পন
দৃষ্টি সুখ
তবুও যেন
অন্তঃসারশূন্য !

বীজ বিহঙ্গ ভূমি
সৃষ্টির প্রেখ্হিতে অসহিষ্ণুতা !

মান্ধাতার বিভাজিকা
স্বরলিপি ও সঙ্গম
নির্বিকার এক নদী বয়ে যায়
অঙ্গীকার হীন পৌরুষ
অপ্রেমিক বেণীমাধব !-০১.০৫.২০১৯

Monday, 29 April 2019

আমি ফিরবোনা...

নিজেকে দেওয়া কথা
সে কথা ভাঙবো কি করে
পিছন ফেরা হবেনা আর
পিছুটান আছে
চোখে জল আসে তাই
ডেকো না আমায়
আমি ফিরবোনা !-৩০.০৪.২০১৯

Friday, 26 April 2019

সোচ্চার

মুক্তি অভ্যাসের দাস
মৃদুভাষী অপেক্ষাদের
স্বরলিপি সচরাচর শোনেনা সময়
কবিতা'র খুব মন খারাপ
রক্তের মতই সাবলীল উপেক্ষা
পরিবর্তন আসে
আনে সময়
আরও আসে অপচয়
উপেক্ষিত অবক্ষয়
আদান ও প্রদান
মাংসের স্তুপে সেদিন
সাদা পায়রা ঘুমায়
নিষ্পাপ তার দৃষ্টি
মুক্তি অভ্যাসের দাস
মৃদুভাষী অপেক্ষাদের
স্বরলিপি সোচ্চার শোনেনা সময় !-২৭.০৪.২০১৯

Thursday, 18 April 2019

যদি না তুই ভালো থাকিস

অভ্যেস নেই
আসেনা আমার লেখা
যদি না তুই ভালো থাকিস
চোখ বুজে থাকি
কত সময় কেটে যায়
নির্জন চরাচরে সময়ের চোরাবালি
স্বরলিপি লিখবে সংলাপ
নিষ্পাপ এক মন তা পারে
আসেনা আমার লেখা
যদি না তুই ভালো থাকিস !-১৮.০৪.২০১৯

Thursday, 4 April 2019

পরিচিত পরাজয়

বিবেকের কাছে নতজানু
পরিচিত পরাজয়
আপেক্ষিক প্রতিকূলতা
ভালোবাসা দীর্ঘজীবী হও !

প্রিয় মৃত্যু'র ছায়া থাক
থাক রোগ থাকুক জড়া
তুমিও থেকো
আমিও থাকি !

অসৎ থাক অভাব থাক
প্রেক্ষাপটের অতীত
মোহনায় একদিন মুখোমুখি
বিবেকের কাছে নতজানু !

পরিচিত পরাজয় ....-০৪.০৪.২০১৯

Tuesday, 2 April 2019

মন থেকে লেখা

ক্লান্ত অবসন্ন
পথ ও পাথেয়
পিছুটান তোমার
অনাসক্তি আমার
বিবেকের কাছে হেরে যায়
বয়েসের আত্মগোপন
মনের কথা লেখা হয়না
মন থেকে লেখা হয়না !-০২.০৪.২০১৯

নিমেষের পলকে

যোগাযোগ নিভে আসে
ভালোবাসা
নিমেষের পলকে
রাজপ্রাসাদের ভিড়ে
ফকির
আমি আকাশ খুঁজি
অদম্য তৃষ্ণা
নিমেষের পলকে
কত যুগ কেটে যায়
তুই প্রেমিকা থেকে মা হোস
আমি প্রেমিক থেকে যাই
পিতৃত্ব আমার আসেনা !-০২.০৪.২০১৯

Monday, 1 April 2019

মধুচন্দ্রিমায়...

রোদ্দুর ছবি আমার বুকে
আগুন তোর চোখে
ছাই হয়ে যায় জল
ধোঁয়া ধোঁয়া
বিকেলে
পথ হাটি
তোর চোখে
আমার বুকে তোর বাসা
ভালোবাসা হয়না বলিস
আমার নিঃস্বাসে ভাসাবো আয়
বিশ্সাস করিস আমায়
আয় তোকে বৃষ্টি দেবো
নিয়ন আলোয় ছোঁবো না
তোকে দেখবো মধুচন্দ্রিমায় ! - ০১.০৪.২০১৯

Thursday, 28 March 2019

তুই বললে লিখতে পারি

তুই বললে লিখতে পারি
অনন্ত অবসরের অপেক্ষা
কিভাবে রাত নামে চোখের পাতায়
আকাশ মেঘ আর বৃষ্টি'র কথা
যা কেউ জানেনা
অভিমানী বৃষ্টি অনড় মেঘ
অসহায় আকাশ
সে অনেকদিনের কথা
নদী পথ চলা শেখেনি
অন্য বসন্ত তখন
কবি'র চোখ ফোটেনি
তুই বললে লিখতে পারি
শুধু তোর জন্যে !-২৮.০৩.২০১৯

Monday, 25 March 2019

কাল বলে কিছু হয়না

পাশে এসে বস কিছুক্ষন
চোখে চোখ রাখি
কালি জমেছে কলমে
লিখিনা অনেকদিন
আকাশে মেঘ করে কেন
আমি তো বলেছি
রামধনু দেখতে চাইনা
তুই কোথায় চলে যাস
তোর সময় বাঁধা আমি জানি
বাঁধা কক্ষপথ সকলের
আমার সকাল থেকে বিকেল
আমি হেঁটে বাড়ি ফিরি
হাঁটে আরও অনেক মানুষ
সময় কে ফাঁকি দেওয়া যায়
কবি'র চোখে সব ধরা পরে
তোর চোখে কেমন বন্য অহংকার
আমাকে বৃষ্টি দিবি রে
চোখে চোখ রাখবো
কাল বলে কিছু হয়না !-২৫.০৩.২০১৯

Saturday, 16 March 2019

বিবাহবার্ষিকী

বিশ্বাসের খেলাঘরে
বেহিসাবি হেসেছিলে
তুমি এসেছিলে
উজাড় করা বসন্তে
উন্মাদ ভিজেছিলে 
তুমি এসেছিলে
স্বপ্নিল ফেনিল ঢেউ
সাগর বুকে এনেছিলে
তুমি এসেছিলে
মিথ্যা মোহে বাঁধা
আজ সেই দিন
তুমি এসেছিলে !
বিবাহবার্ষিকী
অন্যদিনের মতোই
বেহিসাবি আমার জীবনে'র
অনিবার্য অবক্ষয়
তুমি এনেছিলে
এক ঐতিহাসিক অপূর্ণতা
পুনরাবৃত্তি'র ইতিহাস
তুমি লিখে গেলে
তুমি চলে গেলে !-১৫.০৩.২০১৯

সঞ্চয়ের অবকাশে

তোর হাসিতে বানভাসি চাঁদ 
ঝর্ণা গতিহীন 
পথ হারায় নদী 'রা 
মরুভুমি তে একরাশ সবুজ দেখি !
চোখের খোলা পাতায় 
আকাশ দিগন্তের মহামিলন
প্রশান্তের নির্লিপ্তি
অবগাহনের অপেক্ষায় জন্ম !
ঠোঁট নিয়ে কথা বলতে নেই
জন্ম মৃত্যু'র দূরত্ব ওরা বোঝেনা
ততবার এক হওয়া যায় কিনা
আমি ভাবি সঞ্চয়ের অবকাশে ! - ১৬.০৩.২০১৯

Thursday, 14 March 2019

জোনাকি আলোয়

জীবন কে অনেকটা
গুছিয়ে নিয়েছিস তুই
বর,সন্তান সংসার
আমার এলোমেলো
তেমনি রয়ে গেলো
এককামরা ঘর
জানলা দরজা চারপাই
তোর গৃহস্থ রকমারি আসবাব
শ্যাওলা জমা উঠুন এখন ঝা চকচক
আমার শহরে আলো অনেক
নকল মানুষ মুখোশ বেঁচে এখানে
লাল আলোয় জীবন থামে
দেনা তাতে বাড়ে ছাড়া কমেনা
তোর সাথে কথা বলে বুঝলাম
কেন অচিন পাখি ধরা দেয়
যাবো তো সবাই
গৃহপালিত হবো অসীমের পথিক
অন্ধকার নামে আমার ঘরে
জোনাকি পথ দেখায়
মৃত্যু উপত্যাকায় ! - ১৪.০৩.২০১৯  

Tuesday, 12 March 2019

ভবিষ্যতের মনু

তোকে চিনতে
বই পড়তে লাগেনা
দেশ কাল সময়ের উর্দ্ধে
তোর বিবেক মনু -কে সম্মান দেয়
জন্মের উত্তরাধিকার যে তোর
মনু অত ভাবেনা
বিবেকের পর্দা ওকে বাঁধেনা
বোরখা -আঁচল সেসব তোর অলংকার
যা কিছু আদিম
যা অসভ্য
তাই উত্তরাধিকারে মনু 'র
তুই নদী হোসনা
জীবন নিকৃষ্টের প্রাপ্য মনু কে বোঝা
মনু'র চোখে আঙ্গুল দিয়ে দেখা
স্বর্গের পথ নয় শুধু
যন্ত্রণার স্বরলিপি তোর প্রতিটি হাসি'র আড়ালে
মনু'র অহংকার কে ঘি দিসনা
মায়া কর সন্তান কে
মোহ দিসনা
তোর গর্ভে বিবেক পাক
ভবিষ্যতের মনু
অসীমের কাছে কামনা !-১২.০৩.২০১৯

Monday, 11 March 2019

গরমিল ছোট্টোবেলা

ছোট্ট আঙ্গুল গুলো
ভরসা খোঁজে
ভরসা দেওয়ার ভাষা ওদের অজানা
চুমু তখন আসেনি
হামি ছিলো অনেকখানি
ডিগবাজি ছিলো
ছিলো লুকো -চুরি
পানকৌড়ি'দের তারা করা রাখাল
আজ আর নেই
সূর্য ডুবতে বসলে
মাঠ থেকে বাড়ি ফেরা
আধো আলোয় খেলা'র মেয়াদ বাড়া
ওলট পালট হামাগুড়ি
রাংতা মোরা কাঁচের চুড়ি
বৃষ্টি ভেজা অলস বিকেল
বড়ো হওয়ার তাড়ায় গরমিল ছোট্টোবেলা !-১১.০৩.২০১৯

Sunday, 10 March 2019

একটা কাপ তুমি আমি

অভ্যেস নেই যে
মুখ লুকোবে
চোখে রাখো চোখ
হাত পেতে চেয়ো না
জানো না তুমি কে আমার
লুকোনো পরিচয় থাকে আমার
শেষ সঙ্গ দিতে দিয়ো
"চিত্ত যেথা ভয়শূন্য "
ঝড় অনেক দেখেছে দু'চোখ
বাঞ্ছারামের বাগানে ফুল অনেক
শুকনো পাতা দুটো একটা
শেষ চুমুকে না হয় একটা কাপ তুমি আমি !-১০.০৩.২০১৯

Friday, 8 March 2019

শক্তি রূপেণ সংস্থিতা

অন্তর্ঘাত ইতিহাসের প্রতি রন্ধ্রে
বুদ্ধিজীবীরা জানে সেসব
মস্তিষ্কের বিচারে অকুলান
তাই মনের কথা শোনে জনসাধারণ
তথাকথিত প্রকৃতি ও পুরুষ
একক সম্পূর্ণ নয়
তাই মিলনের সুর তোলে বসন্তসখা
আপেক্ষিকতা'র অন্য প্রান্তে
অন্তহীন ও দিগন্তের শেষের কবিতা
সবুজ দ্বীপে ঝিনুক ইচ্ছামৃত্যু অহরহ ! - ০৮.০৩.২০১৯

Thursday, 7 March 2019

জীবনের কেন্দ্র

আমার কথাদের
উপকথা
সাগরের নীরবতা
নদী'র বুক চিরে যায়
সব মেঘে বৃষ্টি নামেনা
জন্মান্ধ তবু বন্ধ্যা নয়
অন্ধ যে জন
জগৎের আলো তার চোখে আলেয়া
সৃষ্টি'র উচ্ছিষ্ট নাভি
আবার জীবনের কেন্দ্র !-০৭.০৩.২০১৯

Friday, 1 March 2019

জীবন করে আমাকে....

ভালোবাসতে পাথর ভেঙেছি
চোখ বুজেছি পাহাড় চূড়োয়
ঝর্ণা থেকে ঝাঁপিয়েছি
বালুচরে ঢেউ'দের তোয়াক্কা করিনি
ভালোবাসতে পারিনি
আজ তোর আলতো সুরে
সব জড়তা মুছেছে
জন্মান্তরের অন্ধ
আলো দেখেছে
ব্যাকরণ না থাক
অলংকার ছুড়ে ফেলে
তোকে খালি চোখে দেখবো
ভালোবাসতে দিবি আমাকে
পাথর আমি অনেকদিন
জীবন দিবি আমাকে !-০১.০৩.২০১৯

Thursday, 28 February 2019

বৈরাগী ,বনলতা ও সীমাহীন

তখন তুমি বনলতা
আমি তখন বৈরাগী
ক্লান্ত হলে
এলো চুলে কি যেন হারিয়ে যায় তোমার
আমি চিরুনি
মুগ্ধতার আবেশে জড়ানো
দুটি পাপড়ি
আমি হাত দিলে ঝর্ণা হয়ে যায়
মনোময় আকাশের বিস্তৃতি
শ্বেত শুভ্র শোভাময় তোমার বুক
আমার নখ অচল
জিভে তৃষ্ণা জন্মান্তর
তুমি ক্রমশ: আমাকে অধিকার করো
ছিনিয়ে নাও আমার দম্ভ
আমি সমতল
আমি তুমি মিলে ঊনসত্তর
যবনিকা'র শেষে ছন্দপতন
তোমার চোখে আমি
আমার চোখে জল
তখন আমি বৈরাগী
তুমি তখন সীমাহীন ! -২৮.০২.২০১৯

Thursday, 21 February 2019

অহেতুক

দূরত্বের প্রান্তিকতা
অসহায় মনস্তত্ব
বন্ধুত্বের বয়েস বেড়েছে
বয়েস বাড়ছে মনের !
নিস্কলঙ্ক হওয়ার মোহে
মোহনা ছোঁয় না ঢেউ
জ্যোৎস্নাও বিরূপ প্রতি অমাবস্যায়
জোয়ারের বিপরীতে তখন আমি একাকী !
প্রত্যক্ষ প্রতিকূলতা পেরিয়ে
অভ্যাসের সংসার কিছুটা ভাঙা অনেকটা গড়া
সুখের ভাগ নেয়না চোখের বালি
অতিথি মহেশ অহেতুক অনাড়ম্বর চায়না ! - ২১.০২.২০১৯

Tuesday, 19 February 2019

সংসার পলিগ্যামি

মধ্যবিত্ত মহামারী 
উপায়হীন অনটন !
নিম্নবিত্তের আদমশুমারি 
তুম হাম 
হাম তুম !
খামখেয়ালি উচ্চবিত্ত
খেলাঘরের বিনুনি
সংসার পলিগ্যামি !-১৯.০২.২০১৯

পাশবালিশ

নিত্য অভ্যাসের প্রেম
এখন পথ চলতি গৃহবধূ
সংসারের সিলিং
ইচ্ছামৃত্যুর শোক মিছিল
তুমি প্রেমিকা অভিমানিনী
আমি পাশবালিশ হোবোনা জানি !-১৯.০২.২০১৯

Wednesday, 13 February 2019

অতিক্রমণ

দেখা হবে একদিন
ঔরসের ঋণ হয়না
অধিকার কথাটা আপেক্ষিক
বাউল এর নিজের ঘর কি হয়
জন্ম মৃত্যুর অন্তরাল
কিছু কাগজ কলমের আঁকি বুঁকি
সুখ ও শান্তি'র অন্তর্বর্তী দূরত্ব অতিক্রমণ !-১৩.০২.২০১৯

Thursday, 7 February 2019

মহাশুন্য

অনুভূতি'র অবকাশে 
প্রাপ্তি'র মহাশুন্য
দেনা অনেক জীবনের কাছে
ক্ষমা কেবল মহাকালের প্রার্থী !-০৭.০২.২০১৯

Wednesday, 6 February 2019

তুই ছিলি

তোকে চাইনি
অকালের শ্রাবনে
শৈশব সাক্ষী কৃষ্ণচূড়া
সে বসন্তে তুই ছিলি !-০৬.০২.২০১৯ 

Tuesday, 5 February 2019

বেহিসাবি মন

কপালকুণ্ডলা তুমি 
আমি নবকুমার
মাঝের অন্তরাল 
যা কিছু সামাজিক
ক্ষয়িষ্ণু সাম্রাজ্যবাদ 
আঁতুর হারা জন্ম
বেহিসাবি মন
বিবেক পথ রুখে !-০৫.০২.২০১৯

Saturday, 2 February 2019

পথ চলা'র শর্তে...

পথ চলা'র শর্তে
জীবনের খোলস ছেড়ে বেরোনো
ভালো ছিলো
কাঠের জ্বালানি উনুন
অপেক্ষা ছিলো
ভাঙ্গন ছিলো
চোখে ঘুম ছিলো 
অহংকার বলতে
ভালোবাসা
হারানো বলতে মৃত্যু
ঐশর্য সম্পর্কের বুনট
অকপট স্বীকৃতি
ভালো নেই আজ অনেকদিন !-০২.০২.২০১৯

বিনিময়

ভাঙা কাঁচের আয়না
জীবন বলে থাকি
খুচরো পয়সা ভাবায়
অনেক টাকা'ও ঘুম কাড়ে
পণ্যের বিনিময়
পরিবার পায়না অনেকেই
অনেকেই হারিয়ে যায়
অচেনার ভিড়ে
আমি তেমনি একজন
আমি আলাদা কেউ নয় !-০২.০২.২০১৯

ক্ষনিকের অভিলাষে

প্রথা ভাঙা'র উবাচ
সম্পর্কের শিলালিপি
যা বলা হয়নি
তা না বলা থাক
ক্ষনিকের অভিলাষে
অমরত্ব পাক মুহূর্তেরা !-০২.০২.২০১৯  

Friday, 1 February 2019

সৃষ্টি'র ঋণ

আত্মহত্যা করবি
প্রতিটি কবিতা যে তোর গর্ভে
তাদের কথা ভেবেছিস
সৃষ্টি'র ঋণ যে তোকে ফেরাতে হবে
কবি'র অঙ্গীকার মিথ্যা নয়
ফুল ফুটুক নাই ফুটুক
অরণ্যের দিন রাত্রি
কালবেলা
শেষের কবিতা
এই পথ যদি না শেষ হয়
আমার কিছু বলার নেই তোকে !-০১.০২.২০১৯

Tuesday, 29 January 2019

অনুসন্ধানী

অস্তিত্বের ক্লান্তি
কেন্দ্রে মানুষ  
পরিসীমায় মহাবিশ্ব 
কুক্ষিগত প্রেরণা 
অনুসন্ধানী চোখ 
চেনা ছক ভাঙা 
সংসার প্রতিষ্ঠা 
শক্তিরূপেণ সংস্থিতা 
অভিযোজন জীব মাত্রের 
মানুষ আনে মানুষ 
বিয়োজনের অপ্রিয় রহস্য 
বালি'র ঘর মেশে বালুচরে !-২৯.০১.২০১৯

অবিকল

ক্লান্ত নাগরিকত্ব
অভ্যেসে কেবলি ঘুম
প্রান্তিক এক পথিক শিশু
আমারই তো ছেলেবেলা অবিকল !  - ২৯.০১.২০১৯

Monday, 28 January 2019

মালাবদল

আমার অভ্যাসের জীবনে
মিশে যায় তুমি
আমি গভীর হতে থাকি
ক্ষুদ্রতার গন্ডি ভেঙে
অসীমের উন্মাদনা
মালাবদল স্রষ্টা ও সৃষ্টি !-২৯.০১.২০১৯

আমি ও ময়ূরাক্ষী

সমান্তরালে বয়ে যাচ্ছি 
আমি ও ময়ূরাক্ষী 
বাংলা'র রীতি 
চিরদিন সধবা বেহুলা 
শ্যামের প্রেয়সী সেই 
আবার গৃহিনী জননী
যমুনায় স্রোত নেই
স্বপ্নিল জ্যোৎস্নায় দেখি
মুগ্ধ বালুচর বিমূর্ত ! - ২৮.০১.২০১৯

Sunday, 27 January 2019

তোমার অপেক্ষায়

অপেক্ষা
অন্য নাম ভরসা
প্রতিটি ব্যস্ততা
খোঁজে অবকাশ
প্রতিটি অবকাশ
ভঙ্গুর
ছড়িয়ে ছিটিয়ে ব্যস্ততা'র আকাশে
ছন্নছাড়া জীবনের মানে
তোমাকে চাই
মায়াবিনী রাত পেরোনো
চোখ মোছা ভোর
পর্যন্ত
তোমার অপেক্ষায় !-২৮.০১.২০১৯

Friday, 25 January 2019

ষোড়শী ও অষ্টাদশ

কে নেবে তোর শূন্যতা 
অন্তরতর অবসন্নতা 
কেউ বোঝেনি 
তুই সেদিন ষোড়শী 
আমি তখন অষ্টাদশ !-২৫.০১.২০১৯ 

জীবনের ষোলো কলা

প্রাথমিকতা পাল্টে যায়
মুহূর্ত গুলো ক্ষণজন্মা কেবল
অমরত্বের প্রত্যাশা করেছে সে
যে জানে না জীবনের ষোলো কলা !-২৫.০১.২০১৯

Wednesday, 23 January 2019

কথা দে...

যা দিতে পারি
কিছু মুহূর্ত

যা চাই প্রতিদানে
কথা দে

কাওকে জানতে দিবিনা
বলবিনা কোনোদিনও কাওকে

আমি সেই
তোর ছায়া হতে চেয়েছিলাম
ভেবেছিলাম মুছে দেব তোর চোখ

যদি না পারিস
আমি যেন অন্ধ হয়ে যাই

জন্মান্ধ হলে ভালো হতো
তোর চোখে জল দেখতে চাইনি !-২৩.০১.২০১৯

নিরপেক্ষ

যা বলিনি
পরিধি থেকে কক্ষপথ
তুই ছিলি
ছেলেমানুষি বলা যায় !
আমি ভুলিনি
আজ বিক্ষিপ্ত মেরু
অসহায় তুই
নিরপেক্ষ আমার আমি !-২৩.০১.২০১৯

Monday, 21 January 2019

প্রেমের শিকড়

প্রাগৈতিহাসিক থেকে অধুনা
কেউ যা বোঝেনি
কবিদের মন !
ভালোবাসি
আক্ষরিক নয়
একটা প্রতিশ্রুতি !
একটা বোঝাপড়া
ঠিক যেমন
অভাব এর সাথে প্রয়োজনের সাযুজ্য !
প্রতিটি সংসারের গভীরে
যে প্রেমের শিকড়
জল না পেয়ে সে কি বেঁচে থাকে !-২২.০১.২০১৯

জোনাকি

একটা অভ্যেস
বেঁচে থাকা
মৃত্যু'র অপেক্ষা বলা যায়
প্রতি রাতে
চোখ বোজা
যেন অনভিজ্ঞ অভিনেতা'র মহড়া
তারপর একদিন
অমোঘ সে আসে
চোখের বালি জোনাকি হয়ে ওঠে !-২১.০১.২০১৯ 

Friday, 18 January 2019

খোলা হাওয়া

শুন্যে ভাসছি
আমি মেঘ
আমায় ভাসাচ্ছে
খোলা হাওয়া
এলো চুলে
ও যখন তাকায়
মারিয়ানা'য় তখন লাভা উদ্বেল
পুড়ে যাই আমি
যেমন আতস কাঁচের নিচে পুড়ে যায়
অসহায় কাগজ
পুরুষ ও প্রকৃতি সেখানে ভেদাভেদ নেই 
আমার নির্লিপ্ত প্রকৃতি'তে ও'র অবাধ বিচরণ
আমি বলেছি একদিন ও'কে গান শোনাবো
সেই গান'টা যা শুধু মনের মানুষ এর জন্যে
"আমার পরান যাহা চায় ;
তুমি তাই " !- ১৮.০১.২০১৯  

Thursday, 17 January 2019

স্বপ্ন বিলাস

রাত্রি নির্লিপ্ততা
মেঘবালিকা'র
খোলা হাওয়া
দিন উচ্চাকাঙ্খা
কাবুলিওয়ালা'র
স্বপ্ন বিলাস !-১৮.০১.২০১৯

Wednesday, 16 January 2019

আদর্শ ও দর্শন

প্রতিটি  নাড়ি কাটা'র
যন্ত্রনায় উহ্য
মৃত্যুর করালগ্রাস
আদর্শ ও দর্শনের দূরত্ব
জীবন দিয়ে ঘোচেনা !-১৭.০১.২০১৯

দু'দশক পেরিয়ে

ঘর ছেড়েছি বহুদিন
ঘর আমায় বাঁধেনি
আজ প্রায় দু'দশক পেরিয়ে
সীমায় বাঁধা পড়লাম
ভাবিনি এমনটা হবে
আমি ফেরাতে পারিনি
বেলাশেষের নরম রোদ যেমন
শীতল অলিন্দ বেয়ে উষ্ণ লোহিত
লখিন্দর বা বেহুলা নয়
এ কাব্যের মুলে অপেক্ষা
অনন্ত ও সীমা মুখোমুখি 
আজ প্রায় দু'দশক পেরিয়ে !-১৬.০১.২০১৯

Monday, 14 January 2019

বেমানান

বড্ড বেমানান
যা কিছু বাক্সবন্দী
মুহূর্তের উচ্ছাসে
যেন বেরিয়ে আসা লাভা
লোভ পেরোনো
সকালে
বড্ড বাসি সব আবেগ
ইতি উতি বিস্রস্ত স্মৃতি'রা
কোথাও মাছি বসছে
কোথাও উড়ছে ভ্রমর !-১৪.০১.২০১৯

শেষের কবিতা

ঝড় কুড়োনো হাতের মুঠোয়
আস্তিন ছিলোনা
চোখের বালি ভিজে মোহনা
ঠোঁটে কালশিটে
লাবণ্য অমিতের মিলন তো হয়না
শেষের কবিতা
শেষ'টা কি কেউ জানে !-১৪.০১.২০১৯

Friday, 4 January 2019

পৈশাচিক

দিগন্ত ভাসছে আভায়
বৃত্তান্তের ভিড়ে
নিয়ম ভাঙে জীবন !
দৃষ্টি তখন ক্লান্ত বালুচর
মেঘের অপেক্ষায়
ছত্রাক ইতি উতি !
রোদ্দুরে পা পুড়ছে
সকাল থেকে খাইনি কিছু
এক বিকেল ঝাপসা চোখে
পৈশাচিক হাসি মাখা !-০৪.০১.২০১৮  

Wednesday, 26 December 2018

নিখোঁজ

নিরাপত্তা হীন
নৃশংসতার চাহনি
আত্মিক থেকে আণবিক
আনুমানিক নয় কিছুই 
কক্ষপথ ভাঙলে
কেউ খোঁজ রাখেনা ! - ২৬.১২.২০১৮

Tuesday, 18 December 2018

স্বীকারোক্তি

অবলুপ্তির পথে
আবেগের পথ চলা
স্বপ্নের উড়ান
কেমন যেন যান্ত্রিক
নৃশংস শৈশব পেরোনো
অবাধ যৌবন
শিকড়ের খোঁজ
জলের তত্ত্বাবধান
আমি লেখক নই
জীবন লেখায় ! - ১৮.১২.২০১৮

Monday, 10 December 2018

উপনীত আমি

বেশ একটা শীতঘুম
আবেগেদের চোখ মেলা
প্রান্তিক থেকে দিগন্ত
আমিত্ব থেকে উপনীত আমি !-১০.১২.২০১৮ 

Monday, 3 December 2018

যে ক'দিন তুমি ছিলে

খুব শীত এখানে 
আলো ফুটলে গায়ে কাঁটা দেয় 
ভয় হয় একা অন্ধকারে 
উষ্ণতা ছিল যে ক'দিন তুমি ছিলে 
তুমি সেই গেছো 
আলো নেভাইনি আর আমি ! - ০৩.১২.২০১৮

"সাজান হ্যা উস পার"

কলমে বৈষম্য 
বঞ্চিত উপাসনা 
অনিচ্ছা'রা 
পাল তোলে 
মাঝি 
সুর তোলে
"সাজান হ্যা উস পার" !-০১.১২.২০১৮

Thursday, 22 November 2018

উবাচ

চেনা ভিড়ে
অবচেতন
অক্ষাংশ বিহীন
বিহঙ্গ
নিরালায় বিজ্ঞাপন
বেমানান
কুরুচি সুরুচি
উবাচ
আমি তুমি
হয়না ! - ২২.১১.২০১৮

Friday, 16 November 2018

ভালোবাসলে প্রতিবাদ করতে নেই

ভালোবাসলে প্রতিবাদ করতে নেই 
আহত হতে হয় হাসিমুখে 
আনমনা হতে হয় 
সিলিং-এ আকাশ ছুতে হয় 
অথবা 
উদ্দ্যেশ্যহীন ফিরতে হয় পথে পথে !
শৃঙ্খল ভাঙতে হয়
নিজেকে গড়তে হয়
একক সত্তায় হতে হয় অর্ধনারীশ্বর !
অপূর্ণতাই প্রাপ্তি
ভালোবাসলে মিলন হতে নেই
ভালোবাসলে প্রতিবাদ করতে নেই ! - ১৬.১১.২০১৮